Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্রুত বাড়ছে অনলাইন গেমিং বাজার, ২০৩২ সালে আকার দ্বিগুণ হওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
দ্রুত বাড়ছে অনলাইন গেমিং বাজার, ২০৩২ সালে আকার দ্বিগুণ হওয়ার পূর্বাভাস
Share on FacebookShare on Twitter

ক্লাউড গেমিং, উন্নত মোবাইল প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ায় দ্রুত সম্প্রসারণ হচ্ছে অনলাইন গেমসের বাজার। আগামী সাত বছরে বাজারটি প্রায় দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা ফরচুন বিজনেস ইনসাইটস। তবে অনলাইনে মানুষের উপস্থিতি বাড়তে থাকায় সাইবার হামলা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

ফরচুন বিজনেস ইনসাইটসের তথ্যানুযায়ী, চলতি বছর শেষে বিশ্বব্যাপী অনলাইন গেমসের বাজার ছাড়াবে ২২ হাজার কোটি ডলার। সাত বছর পর ২০৩২ সালে বাজারটি পৌঁছবে ৪২ হাজার ৪০০ কোটি ডলারে।

অনলাইন গেমিং বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে ভিডিও গেম খেলা, যেখানে ব্যবহারকারী গেম কনসোল (প্লে-স্টেশন, এক্সবক্স), পারসোনাল কম্পিউটার, ল্যাপটপ কিংবা স্মার্টফোনের মতো বিভিন্ন ডিভাইস ব্যবহার করে গেমে অংশ নেয়। এক্ষেত্রে প্লেয়াররা একে অন্যের সঙ্গে বা বিপক্ষে খেলতে পারে। এমনকি তারা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও সংযুক্ত হতে পারে।

এ ধরনের গেমিং অভিজ্ঞতা শুধু বিনোদনই দেয় না, বরং খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার অনুভূতি, সাফল্যের স্বাদ ও সামাজিক সংযোগের সুযোগও তৈরি করে। বিভিন্ন জরিপে দেখা গেছে, তরুণদের পাশাপাশি প্রবীণরা এখন অনলাইন গেমের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। প্রযুক্তির উন্নয়নের ফলে উচ্চ মানের গ্রাফিক্স ও দ্রুত সংযোগের মাধ্যমে গেমিং অনেক বেশি আকর্ষণীয় ও বাস্তবসম্মত হচ্ছে।

গেমারদের মতে, অনলাইন গেমিং এখন শুধু সময় কাটানোর মাধ্যম নয়, বরং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বিনোদন শিল্পে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অনলাইন গেমিং বাজার সম্প্রসারণের অন্যতম কারণ হলো ইন-গেম কেনাকাটা ও ডাউনলোড করা যায় এমন কনটেন্টের (ডিএলসি) ব্যবহার বেড়ে যাওয়া। এসব ফিচারের মাধ্যমে গেমাররা নতুন নতুন আইটেম, লেভেল ও চরিত্র কিনতে পারে। এতে ব্যবহারকারীর আগ্রহ দীর্ঘস্থায়ী হয় এবং গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আয়ও বাড়ে। ফলে অনলাইন গেমিং একটি লাভজনক ও দ্রুত বর্ধনশীল খাতে পরিণত হয়েছে।

ফরচুর বিজনেস ইনসাইটস আরো বলছে, অ্যাক্টিভিশন ব্লিজার্ড, ইলেকট্রনিক আর্টস (ইএ) ও টেনসেন্টের মতো বড় গেমিং কোম্পানিগুলো অনলাইন গেমসের বাজারে শীর্ষে রয়েছে। সম্প্রতি, জেনারেটিভ এআই গেমিং শিল্পে বড় ধরনের পরিবর্তন আনছে। এখন এআইয়ের মাধ্যমে জটিল চরিত্র, লেভেল, এমনকি গল্পও তৈরি করা সম্ভব হচ্ছে। এতে গেম তৈরির সময় ও খরচ কমছে, খেলোয়াড়দের অভিজ্ঞতাও আরো বাস্তবসম্মত ও আকর্ষণীয় হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন গেমিং বাজারের প্রবৃদ্ধির পেছনে আরেকটি কারণ হতে পারে ক্লাউড গেমিং। দামি গেমিং হার্ডওয়্যার ছাড়াই গেমাররা এখন স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্ট টিভির মাধ্যমে গেম স্ট্রিম করতে পারছে।

আধুনিক স্মার্টফোনগুলো এখন শক্তিশালী প্রসেসর, দ্রুত রিফ্রেশ রেট ডিসপ্লে ও উন্নত গ্র্যাফিকস চিপস দিয়ে সজ্জিত। এগুলো ডিভাইসকে গেমিংয়ের জন্য আদর্শ করে তোলে। এমনকি বিশ্বব্যাপী গেমসের বাজারে গত বছর আয়ের দিক থেকে শীর্ষে ছিল মোবাইল গেমিং। ২০২৪ সালে গেমিং বিভাগটির বার্ষিক আয় ছিল ৯০ বিলিয়ন বা ৯ হাজার কোটি ডলারের বেশি।

শুধু অনলাইন গেম নয়, কর্মী ছাঁটাই ও স্টুডিও বন্ধ হওয়ার মধ্য দিয়ে ২০২৪ সালে কঠিন সময় কাটানোর পর সামগ্রিকভাবে ভিডিও গেম শিল্প চলতি বছর শক্তিশালী প্রবৃদ্ধি দেখবে বলে আশাবাদী প্রযুক্তি বিশেষজ্ঞরা।

তবে প্রবৃদ্ধির পাশাপাশি এ শিল্পে কিছু প্রতিবন্ধকতাও দেখা দিচ্ছে। সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে ঝুঁকি তৈরি করছে বাড়তে থাকা অনলাইন গেমিং।

বাজার গবেষণা সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি, মোবাইল ও উদ্ভাবনী গেম ডিজাইনের মাধ্যমে অনলাইন গেমিং শিল্প শক্তিশালীভাবে বেড়ে চলেছে, তবে ডাটার সুরক্ষা এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Tags: generative AI in gamingঅনলাইন গেম ট্রেন্ড বাংলাদেশঅনলাইন গেমিং বাজারইন-গেম পারচেজএআই গেম ডিজাইনক্লাউড গেমিং ২০২৫গেমিং ইন্ডাস্ট্রি প্রবৃদ্ধিগেমিং সাইবার সিকিউরিটিমোবাইল গেম আয় ২০২৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনি রকেটস মেনুতে যোগ হলো ‘রকিং রাইস ডিলস’
পাঁচমিশালি

জনি রকেটস মেনুতে যোগ হলো ‘রকিং রাইস ডিলস’

স্ক্যাম কল থেকে মুক্তির উপায়
পাঁচমিশালি

স্ক্যাম কল থেকে মুক্তির উপায়

ঢাকার ২০০ এলাকায় পরীক্ষামূলকভাবে ৫জি চালু করা হবে
পাঁচমিশালি

ঢাকার ২০০ এলাকায় পরীক্ষামূলকভাবে ৫জি চালু করা হবে

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি
পাঁচমিশালি

অনারের মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৯বি

ওয়ানপ্লাস ৭-এর ফিচার…
পাঁচমিশালি

ওয়ানপ্লাস ৭-এর ফিচার…

রিয়েলমি কিউ ৩: সাধ্যের মধ্যে সেরা ফোন
পাঁচমিশালি

রিয়েলমি কিউ ৩: সাধ্যের মধ্যে সেরা ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix