Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এলিয়েনের সন্ধানে জীবাশ্ম ম্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ১ জুন ২০১৯
এলিয়েনের সন্ধানে জীবাশ্ম ম্যাপ
Share on FacebookShare on Twitter

নাসার মঙ্গল মিশনে সহযোগিতার জন্য জীবাশ্ম ম্যাপ তৈরি করছেন সুইডেনের একদল বিজ্ঞানী। তাঁরা পর্বতের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন শিলা জীবাণুর ওপর এ ম্যাপ তৈরি করছেন। সুইডেনের ওস্কারহামে খনন করা এস্পো টানেলে প্রাপ্ত ব্যাকটেরিয়া থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে গবেষকরা আশা করছেন।

মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব খুঁজতে আগামী বছর পৃথক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন খুঁজে পেতে গবেষকরা মঙ্গল গ্রহের পরিবেশ ও আবহাওয়ার মতো পৃথিবীর আদি জীবনের আলামত বিশ্লেষণ করবেন। এ কারণে জীবাশ্মের একটা তুলনাযোগ্য ম্যাপ তৈরি করাই সুইডিশ গবেষকদের লক্ষ্য।

গবেষকরা বলছেন, এস্পো টানেল থেকে সংগৃহীত লোহা ভক্ষণকারী ব্যাকটেরিয়াগুলো হতে পারে মঙ্গল গ্রহে বাস করা সম্ভাব্য জীবনের প্রতিচ্ছবি। পর্বতের গুহার শিলা ও ফাটলের গভীরে এ অণুজীব অবস্থান করে এবং লোহা থেকে নিউট্রিশন বা পুষ্টি লাভ করে থাকে বলে জানান সুইডিশ মিউজিয়াম অব হিস্ট্রির গবেষক মাগনুস ইভারসন। তিনি বলেন, এস্পো টানেল পর্বত গ্রানাইট শিলাসমৃদ্ধ, যা মঙ্গল গ্রহে নেই। আগ্নেয়গিরির শিলায় মার্সের পর্বতগুলো তৈরি, যা পৃথিবীর সাগরের তলায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও আইসল্যান্ডে দেখা যায়। আগ্নেয়গিরির শিলার সঙ্গে গ্রানাইট শিলার মিলের জায়গা হচ্ছে ‘ম্যাগমা লাভা’। মঙ্গল গ্রহ লোহাসমৃদ্ধ। এস্পো টানেল থেকে সংগৃহীত ব্যাকটেরিয়াগুলো লোহা ভক্ষণকারী। সুতরাং ধরে নেওয়া যেতে পারে, এ ধরনের ব্যাকটেরিয়া মঙ্গল গ্রহেও বিদ্যমান। তবে মার্সে আদৌ এলিয়েন বা জীবনের অস্তিত্ব আছে কি না, তা এখনো অজানা বলে জানাচ্ছেন গবেষকরা।

‘মার্স মিশন’ গবেষণার অংশ হিসেবে পর্বতের অবকাঠামোগত ম্যাপ তৈরি ছাড়াও পর্বতের শিলায় যেসব রাসায়নিক পদার্থ আছে, তা নির্ণয়ের চেষ্টা চলছে। গবেষকরা মনে করছেন, জীবাণু দিয়েই এসব তৈরি হয়েছে। এর আগে ধারণা করা হতো, ম্যাগমা লাভাবিশিষ্ট শিলায় জীবাণুুর অস্তিত্ব থাকা সম্ভব নয়। সে কারণে ‘জীবাশ্ম লাইব্রেরি’ তৈরির তাগিদ ছিল না। পরিবর্তিত বাস্তবতায় একটা ম্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এস্পো টানেল পর্বত থেকে যত বেশি সম্ভব জীবাশ্ম উপাদান সংগ্রহ করার মাধ্যমে ওই ম্যাপ তৈরি হবে, যার মাধ্যমে মঙ্গল গ্রহে ঠিক কী খুঁজতে হবে, সে সম্পর্কে ধারণা মিলবে।

Tags: নাসা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট
পাঁচমিশালি

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

চালু হলো ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম জি ফাইভ
পাঁচমিশালি

চালু হলো ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম জি ফাইভ

আদানি গ্রিনে আরও ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
পাঁচমিশালি

আদানি গ্রিনে আরও ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

ইমেজ সেন্সর মুনাফা বাড়িয়েছে সনির
পাঁচমিশালি

ইমেজ সেন্সর মুনাফা বাড়িয়েছে সনির

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
পাঁচমিশালি

ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু

শিগগিরই চিপস্বল্পতা কেটে যাবে, আশাবাদ কোয়ালকম সিইওর
পাঁচমিশালি

শিগগিরই চিপস্বল্পতা কেটে যাবে, আশাবাদ কোয়ালকম সিইওর

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক
প্রযুক্তি সংবাদ

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix