Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেডমি ৯ পাওয়ার রিভিউ : পছন্দসই অতিরিক্ত ফিচারে পরিপূর্ণ, কিন্তু কেনা উচিত হবে কি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
রেডমি ৯ পাওয়ার রিভিউ : পছন্দসই অতিরিক্ত ফিচারে পরিপূর্ণ, কিন্তু কেনা উচিত হবে কি?
Share on FacebookShare on Twitter

আপনার যদি বাজেট হয়ে থাকে ১৫০০০ টাকার মধ্যে এবং চাচ্ছেন এই বাজেটে শাওমির একটি ডিভাইস কিনতে তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলটিতে কথা বলব শাওমির একটি আপকামিং স্মার্টফোন রেডমি৯ পাওয়ার কে নিয়ে। তাছাড়া আপনারা অনেকে জানেন ২৬ নভেম্বর শাওমি লঞ্চ করেছিল রেডমি নোট৯ ৪জি স্মার্টফোন। আর এই ফোনটি গ্লোবালি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে রেডমি ৯ পাওয়ার নামে। এবং এটাই রেডমির প্রথম কোন স্মার্টফোন হতে যাচ্ছে যাতে ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো ৬০০০mAh এর বিগ ব্যাটারি সহ অন্যান্য সব ইন্টারেস্টিং ফিচার। তাহলে কথা বলা যাক এই ফোনটিতে কি কি রয়েছে আর দাম কত হতে পারে এবং বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এসব বিষয়ে। চলুন শুরু করা যাক।

প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। তো রেডমি ৯ পাওয়ার সম্পূর্ণ প্লাস্টিক মেটারিয়াল একটি ফোন। প্লাস্টিক হলেও এর ব্যাক পার্ট দেখতে বেশ আকর্ষণীয়। আর রেডমি ৯ পাওয়ার পাওয়া যাবে চারটি কালার ব্র্যান্ড এ। গ্রে,গ্রিন,ব্লু এবং অরেঞ্জ কালারের। এবার ফোনটির পোর্ট এবং বাটনের দিকে আসা যাক। ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বামদিকে থাকছে ট্রিপল কার্ড স্লট। যেখানে একটি মাইক্রো এসডি কার্ড ও দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে।উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন ও 3.5mm হেডফোন জ্যাক। এবং নিচের দিকে থাকছে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার। আবার এই ফোনের সামনে থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল। যার স্ক্রিন টু বডি অনুপাত ৮৩ দশমিক ৪ শতাংশ। এবং এর পিপিআই ৩৯৫। আর এই ডিসপ্লেকে প্রটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস। সর্বোপরি বাজেট বিবেচনায় এর ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালই লেগেছে।

এবার কথা বলা যাক এই ফোনের পারফরম্যান্স নিয়ে। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২যেটি ১১ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অকটা কোর প্রসেসর। যার সর্বোচ্চ কাজের স্পীড ২.০ গিগাহার্জ। আর স্নাপড্রাগণ ৬৬২ কিন্তু ইতিমধ্যে শাওমি রেডমি সহ বেশকিছু স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। তাই প্রসেসর নিয়ে নতুন করে কিছু বলার নেই। এর সাথে থাকছে ৩টা RAM ভেরিয়েন্ট। 4জিবি+128জিবি, ৬জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে মি ওয়াই ১২ এর সাথে।

আবার ছবি তোলার জন্য এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এর সাথে থাকছে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগা পিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।

যাইহোক সবশেষে কথা বলা যাক রেডমি ৯ পাওয়ার এর ব্যাটারির ব্যাপারে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬০০০mAh এর বিগ ব্যাটারি। আর এই ব্যাটারীতে চার্জ করার জন্য বক্সটির সাথেই থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটিকে রিভার্স চার্জিং বা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে।

এখন আসি এই ফোনটির দাম ও লঞ্চ এর ব্যাপারে। ফোনটি ১৫ ডিসেম্বর অফিশিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং বাংলাদেশে জানুয়ারিতে লঞ্চ হতে পারে। আর দামের কথা বলতে গেলে ফোনটির বেজ ভেরিয়েন্ট ৪জিবি+১২৮জিবি এর দাম হতে পারে প্রায় ১৫০০০ টাকা। তো এই ছিল মোটামুটি রেডমি ৯ পাওয়ার এর ব্যাপারে ফুল ডিটেলস।

Tags: রেডমিরেডমি ৯ পাওয়ারশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্স সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর

মেট্রোরেলে বিরল ও ব্যয়বহুল প্রযুক্তি!
নির্বাচিত

মেট্রোরেলে বিরল ও ব্যয়বহুল প্রযুক্তি!

এক সেন্সর স্বাদ গন্ধ চিনবে, আরেকটি ৬০০ মেগাপিক্সেলের!
নির্বাচিত

এক সেন্সর স্বাদ গন্ধ চিনবে, আরেকটি ৬০০ মেগাপিক্সেলের!

হার্ডওয়্যার আপগ্রেড সত্ত্বেও চ্যালেঞ্জে পড়তে পারে আইফোন ১৫
নির্বাচিত

হার্ডওয়্যার আপগ্রেড সত্ত্বেও চ্যালেঞ্জে পড়তে পারে আইফোন ১৫

যে পাওয়ার ব্যাঙ্কে দিতে হবে না চার্জ, দামও কম
নির্বাচিত

যে পাওয়ার ব্যাঙ্কে দিতে হবে না চার্জ, দামও কম

আইফোনের দিন শেষ, টেসলার বাংলাদেশ!
নির্বাচিত

আইফোনের দিন শেষ, টেসলার বাংলাদেশ!

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix