Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেক রিভিউয়ারদের চোখে এই বছরের সেরা ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ নভেম্বর ২০২১
টেক রিভিউয়ারদের চোখে এই বছরের সেরা ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের জনপ্রিয় জিটি সিরিজ থেকে আরেকটি ফ্ল্যাগশিপ ফোন – জিটি নিও ২ বাজারে এনেছে। কিছুদিন পূর্বে একই সিরিজ থেকে বাজারে আসা রিয়েলমি জিটি মাস্টার এডিশন’র মতো এ ফোনটিও ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দেশের জনপ্রিয় অনেক টেক রিভিউয়াররা এ ফোন ব্যবহার করে তাদের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেছেন।

এ ফোনের সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে এর দৃষ্টিনন্দন ডিজাইন, যা ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। এ ফোনের ডিজাইন সম্পর্কে টেক-রিভিউয়ার টেক টু দ্যা পয়েন্ট – টিটিপি বলেন, “এবার ভাল একটি চমকপ্রদ ডিজাইন দেখতে পাচ্ছি রিয়েলমি’র এ ফোনে। এ ডিজাইনের জন্যই বাজারের অন্যান্য ফোনের চেয়ে একে আলাদা করা যাবে সহজেই।” পাশাপাশি, স্যামজোন বলেন, “ওয়াও, জোশ কালার। বাংলাদেশের বাজারে আমরা বোধহয় এ ধরণের কালার ভ্যারিয়েন্টের স্মার্টফোন খুব একটা দেখিনি। অনেকের কাছেই এটা ভাল লাগবে।” এটিসি এন্ড্রয়েড টো টো কোম্পানির মতে, “ডিজাইনটা দেখতে বেশি সুন্দর লেগেছে। এর বিল্ড কোয়ালিটিও অনেক ইন্টারেস্টিং। সত্যিকার অর্থে, এ ফোনের লুক ও ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে।”

এ ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা ও দুর্দান্ত গেমিং উপভোগ করতে পারবেন। টেক রিভিউয়াররাও এ বিষয়ে একমত জানিয়েছেন। টেক রিভিউয়ার প্রযুক্তি বলেন, “মাল্টি-টাস্কিংয়ের সময় স্মুথ পারফরম্যান্স পেয়েছি এ ফোন থেকে। একসাথে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে খুব সহজেই ফোনটি ব্যবহার করা যায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর থাকায় গেমিং করতে কোনো সমস্যা পোহাতে হয়নি।” টেক টু দ্যা পয়েন্ট – টিটিপি এর মতে, “ডিসপ্লের মত এর প্রসেসরও বেশ চমৎকার লেগেছে আমার কাছে। গেমিংয়ের জন্য এ ফোনকে আমরা দশে দশ দিব।”

জিটি নিও ২-তে থাকা ডায়মন্ড থার্মাল জেলসহ স্টেইনলেস স্টিল কুলিং সিস্টেম এ ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, যার ফলে অধিক ব্যবহারেও জিটি নিও ২ গরম হয়ে যায় না। ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে স্যামজোন বলেন, “এর কুলিং সিস্টেম আমার কাছে বেশ ভাল লেগেছে। এর রেজাল্ট খুব ভাল ছিল।” এ সম্পর্কে সোহাগ৩৬০ জানান, “গেমিংয়ে এর ক্ষেত্রে এর পারফরম্যান্স বেশ চমৎকার ছিল। কুলিং সিস্টেম থাকায় গেমিংয়ের সময় এর তাপমাত্রা বাড়ে না।”

এ ফোনের ডিসপ্লে নিয়েও টেক-রিভিউয়াররা বেশ ভাল মন্তব্য করেছেন। সোহাগ৩৬০ বলেন, “এর ডিসপ্লে খুবই কালারফুল ও ভিভিড। স্যামপ্লিং রেট ৬০০ হার্টজ থাকায় এর টাচ অভিজ্ঞতা খুবই চমৎকার, পাশাপাশি ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্মুথ ভাবে ব্যবহার করা যাবে। এর ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ নেই, বরং এটি বেশ প্রশংসনীয়।” এছাড়াও, এই ফোনের শক্তিশালী ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জ নিয়ে টেক টু দ্যা পয়েন্ট – টিটিপ বলেন, “৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় এ ফোনের ব্যাটারি পারফরম্যান্স নিয়ে কারো কোনো অভিযোগ থাকার কথা না।”

বিশেষ করে, এই ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ – ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ১১৯⁰ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা – সবাইকে অবাক করেছে। এ সম্পর্কে টেক টু দ্যা পয়েন্ট – টিটিপি বলেন, “এ ফোনের ক্যামেরা ব্যবহার করে আমাদের মনে হয়েছে, এর শার্পনেস এবং এক্সপোজার লেভেল একদম যথাযথ। কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনেও চমৎকার আউটপুট দিয়েছে। এর নাইট ফটোগ্রাফির ফলাফলেও আমরা সন্তুষ্ট।”

ধীরে ধীরে হাই-এন্ড বাজারে প্রবেশ করা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন জিটি নিও ২ ক্রেতাদের যেমন আকৃষ্ট করেছে, তেমনি টেক-রিভিউয়াররাও এ ফোনের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। জনপ্রিয় টেক-রিভিউয়ার এটিসি এন্ড্রয়েড টো টো কোম্পানি বলেন, “এ ফোন হাতে পাওয়ার পর আমি অনেক বেশি প্রাণবন্ত বোধ করছি। রিয়েলমিকে ধন্যবাদ।” ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিকঃ https://cutt.ly/realmeGTNEO_2

 

 

Tags: রিয়েলমিরিয়েলমি জিটি নিও ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি ১১ টি বনাম আইকিউওও ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

শাওমি ১১ টি বনাম আইকিউওও ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা
নির্বাচিত

ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে টিকটক

Starlink স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে চালু
টেলিকম

বাংলাদেশে স্টারলিংকের আনলিমিটেড স্যাটেলাইট ইন্টারনেট চালু, খরচ মাসে মাত্র ৪২০০ টাকা

বাজেট ১৩ হাজার হলে কিনতে পারেন এসব স্মার্টফোন
নির্বাচিত

বাজেট ১৩ হাজার হলে কিনতে পারেন এসব স্মার্টফোন

আকাশ ও ইভ্যালির মধ্যে চুক্তি
ই-কমার্স

আকাশ ও ইভ্যালির মধ্যে চুক্তি

গুরুত্বপূর্ণ টুল আনল ফেসবুক
নির্বাচিত

ফেসবুক থেকে বিজ্ঞাপন তুলে নিচ্ছে কানাডার ব্যাংকও

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix