Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যালাক্সি এস২২ আলট্রা বনাম আইফোন ১৩ প্রো ম্যাক্স : কোনটি কেমন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
গ্যালাক্সি এস২২ আলট্রা বনাম আইফোন ১৩ প্রো ম্যাক্স : কোনটি কেমন?
Share on FacebookShare on Twitter

গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানের মধ্য দিয়ে স্যামসাং-এর বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২২ আল্ট্রা ও এস২২+ উন্মোচন করা হয়েছে। ফোননির্মাতা কোনো প্রতিষ্ঠান নাম মুখে না নিলেও “ঘরের ভেতরে থাকা হাতি”র কথা কারো ভোলা কি সম্ভব? জ্বি, বাজারে নতুন এই ফোনটির হাড্ডাহাড্ডি লড়াই হবে অ্যাপলের আইফোন ১৩ প্রো ম্যাক্স-এর সঙ্গে।

এ মাসের শেষের দিকে মার্কিন বাজারে আসবে গ্যালাক্সি এস২২ আলট্রা। তার আগে ফোন দুটিকে হাতে নিয়ে যেহেতু তুলনার সুযোগ নেই, আসুন প্রতিষ্ঠানদুটির দেওয়া তথ্য অনুসারে যাচাই করে মিলিয়ে দেখা যাক কোন ফোনে কী আছে বা নেই।

চলুন দেখে নেই গ্যালাক্সি এস২২ আলট্রা ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোন দুটির পর্দা বা ডিসপ্লের তুলনা-
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা’র ডিসপ্লে আইফোন ১৩ প্রো ম্যাক্সের চেয়ে বড়, শার্প, উজ্জ্বল এবং শক্তি-সাশ্রয়ী।
নির্মাতাদের দেওয়া সংখ্যাভিত্তিক বর্ণনা বিবেচনায় নিয়ে খানিকটা তুলনা করা যেতে পারে। গ্যালাক্সি এস২২ আলট্রা’র ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের রেজুলিউশন ৩২০০x১৪৪০ পিক্সেল। অপরদিকে আইফোন ১৩ প্রো ম্যাক্স ডিসপ্লে হচ্ছে ৬.৭ ইঞ্চির ওলেড এবং এ রেরজুলিউশন ২৭৭৮x১২৮৪ পিক্সেল।

দুটো স্ক্রিনই সেকেন্ডে সর্বোচ্চ ১২০ বার রিফ্রেশ করে, যা মানে হচ্ছে পর্দায় ছবির মসৃণতা দুটি ফোনেই একই থাকে। রিফ্রেশ রেটের নিচের দিকে এসে গ্যালাক্সি এস ২২ আল্ট্রা সেকেন্ডে এক বারের রিফ্রেশ রেটে চলে আসতে পারে যেখানে আইফোন ১৩ প্রো ম্যাক্স সেকেন্ডে ১০ বারের কম রিফ্রেশ করতে পারে না।

ডিসপ্লেতে ছবির গুণগত মানের দিক থেকে হয়তো এর কোনো গুরুত্ব নেই, তবে শক্তি খরচের বিবেচনায় এটি গ্যালাক্সি এস২২ আল্ট্রাকে আইফোন ১৩ প্রো ম্যাক্সের দুর্দান্ত ক্ষমতার কাছাকাছি যেতে খানিকটা সহায়তা করবে।`আশপাশে উজ্জ্বল আলো থাকলে স্যামসাংয়ের ডিসপ্লে অনেক বেশি উজ্জ্বল হতে পারে। গ্যালাক্সি এস২২ আল্ট্রার ডিসপ্লে সর্বোচ্চ ১৭৫০ নিট পর্যন্ত উজ্জ্বল হতে পারে। সেই হিসাবে আইফোন ১৩ প্রো ম্যাক্স যেতে পারে সর্বোচ্চ ১,২০০ নিট পর্যন্ত।

এই সব তুলনার পরও ডিসপ্লের বেলায় একটা কথা বলতেই হয়। হাতে নিয়ে দেখার আগে একেবারে নিশ্চিত হয়ে বলা সম্ভব নয় কোন ডিসপ্লে সঠিক রং দেখায়, একই ছবি কোন ডিসপ্লেতে দেখতে চোখের জন্য আরামদায়ক। স্যামসাংয়ের ডিসপ্লে তুলনার সময় মনে রাখা উচিৎ আইফোন ১৩ প্রো ম্যাক্স-এর ডিসপ্লে দক্ষতার সঙ্গে টিউন করা। এদিকে স্যামসাং সম্পর্কেও বলা যায়, প্রতিষ্ঠানটি অ্যামোলেড ডিসপ্লে উৎপাদন এবং টিউনিংয়ে শীর্ষ দক্ষ প্রতিষ্ঠান। ফলে, কোনও সন্দেহ ছাড়াই বলা সম্ভব ফোনটির ডিসপ্লে যেন কনটেন্ট দেখার সর্বোচ্চ অভিজ্ঞতা দেয়, প্রিমিয়াম ফোনটিতে সে চেষ্টাই করেছে প্রতিষ্ঠানটি।

চলুন দেখে নেই গ্যালাক্সি এস২২ আলট্রা ও আইফোন ১৩ প্রো ম্যাক্স ফোন দুটির নকশাভিত্তিক তুলনা-
দুটি ফোনই আপনার পকেটের শত্রু! একটি হিসাব তো সহজেই বোঝা সম্ভব যে দুটি ফোনই ক্রেতার পকেট কাটবে। তবে, আরও একটি বিষয় রয়ে গেছে। ফোন দুটিকে পকেটে আঁটানো এক ঝক্কি হতে যাচ্ছে। আকারে এদের দুজনই বিশাল!

গ্যালাক্সি এস২২ আল্ট্রা’র আকার ১৬৩ x৭৭.৯ x ৮.৯ মি.মি। অপরদিকে আইফোন ১৩ প্রো ম্যাক্স-এর আকার ১৬০.৮ x ৭৮.১ x ৭.৬৫ মি.মি। এর মানে হচ্ছে স্যামসাং ফোনটি তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় যথেষ্টই দীর্ঘ ও মোটা, কিন্তু চওড়ায় সামান্য কম।

তবে স্যামসাংয়ের ফোনটি তুলনামূলকভাবে সামান্য হালকা। আইফোন ১৩ প্রো-এর ২৩৮ গ্রামের তুলনায় ২২৯ গ্রাম ওজনের। চুলচেড়া বিশ্লেষণ ছেড়ে দিন, দুটি ফোনই যথেষ্ট ভারী।

আইফোন ১৩ প্রো ম্যাক্স ভারী হওয়ার কারণ সম্ভবত ফ্রেমে স্টেইনলেস স্টিলের ব্যবহার। স্যামসাং অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে। অ্যালুমিনিয়াম হালকা তবে স্টিল ফ্রেম বেশি মজবুত এবং ফোনটিকে ‘প্রিমিয়াম’ চেহারা দেয়।

নান্দনিকতার দিক থেকে ফোন দুটকে অবশ্য তুলনার সুযোগ কম। গ্যালাক্সি এস২২ আল্ট্রা গ্যালাক্সি এস২২ রেঞ্জের বাকি ফোনগুলোর তুলনায় কিছুটা বাকসো আকৃতির। ফোনের মাথার দিক আর নিচের দিক সমতল, কিন্তু এর কিনারাগুলো বাঁকানো।

অন্যদিকে, আইফোন ১৩ প্রো ম্যাক্স-এর ডিসপ্লেতে বাড়তি কোনো বিশেষণই খাটবে না, এটি স্রেফ ‘ফ্ল্যাট’, আর কিনারাগুলোও একেবারে ৯০ ডিগ্রি কোণে বাঁকানো।

এটি গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনটির পেছন দিকে পুরোই সমতল। কোনো ক্যামেরা মডিউল ফোনের পেছনের পৃষ্ঠ ছেড়ে মাথা বাড়ায়নি। অন্যদিকে, আইফোন ১৩ প্রো ম্যাক্স এর ক্যামেরা মডিউলগুলো পেছনের পৃষ্ঠ থেকে উঁচু হয়ে থাকে। অনেকের মতেই এটি ফোনের ‘অতিসরল’ নকশাকে খানিকটা হলেও নষ্ট করেছে।

উভয় ফোনেরই রয়েছে আইপি৬৮ রেটিং। তাই ধুলোময়লা বা হাত ফসকে পানিতে পরে গেলেও দুশ্চিন্তার কিছু নেই।

ফোন দুটির নকশায় আরও একটি পার্থক্যের কথা এড়িয়ে যাওয়া একেবারেই অনুচিত হবে, এটি সামনের ক্যামেরার অবস্থান। গ্যালাক্সি এস২২ আল্ট্রা একটি ছোট্ট হোল-পাঞ্চ নচ রয়েছে। অপরদিকে আইফোন ১৩ প্রোতে একটি সম্পূর্ণ নচ ডিসপ্লের বড় অংশ দখল করে আছে।

 

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসার অ্যাসপায়ার ৩ রিভিউ
নির্বাচিত

এসার অ্যাসপায়ার ৩ রিভিউ

১ মিনিটের চার্জে ১ ঘণ্টা চলবে এই ফোন
নির্বাচিত

১ মিনিটের চার্জে ১ ঘণ্টা চলবে এই ফোন

অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি
ই-কমার্স

অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি

১০ কোটি ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের
নির্বাচিত

১০ কোটি ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল
নির্বাচিত

সাড়ে ৮ হাজার পেটেন্ট বেচে দিচ্ছে ইন্টেল

নির্বাচিত

আইফোনে কি সত্যিই একসঙ্গে সামনের ও পেছনের ভিডিও করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix