Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোবট যখন নায়িকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ আগস্ট ২০১৯
রোবট যখন নায়িকা
Share on FacebookShare on Twitter

ছবিতে নায়ক নায়িকা থাকবে এটাই স্বাভাবিক। সুন্দরী নায়িকার সঙ্গে নায়ক প্রেম করবে, কথা বলবে, আবার মাঝে মাঝে একটু রোমান্সতো থাকবেই। তবে এবারও নায়ক রোমান্স করবে ঠিকই কিন্তু যার সঙ্গে করবে সেই নায়িকা নাকি রক্তমাংসের মানুষ নন। কথাটা শুনে একটু অবাক হলেও ঘটনাটি দেখা যাবে একটি জাপানি ছবিতে। ছবির নায়িকা এখানে অ্যান্ড্রয়েড রোবট। নাম জেমিনয়েড এফ। আর ছবির নাম ‘সায়োনারা’।এই প্রথম কোনও মানুষ নায়কের বিপরীতে রোবট নায়িকাকে দেখা যাবে ছবিতে।

জাপানের পরমানু বোমা বিস্ফোরণ নিয়ে ছবি এগিয়েছে রোবট ও তানিয়া নামের এক মহিলার সম্পর্ক নিয়ে। রোবটের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পরেন তানিয়া। এর আগে অভিনেতা-অভিনেত্রীদের ওপর স্পেশাল এফেক্টসে ছবিতে তৈরি হয়েছে রোবট। তবে জেমিনয়েড এফ বা লিওনা কোনও মানুষ নয়। পরিচালকের কথা শুনে কৃত্রিম বুদ্ধির সাহায্যে কাজ করে লিওনা।

জাপানি পরিচালক কোজি ফুকাদা, নাট্যকার ওরিজা হিরাতা এবং ওসাকা ইউনিভার্সিটির ইন্টালিজেন্ট রোবোটিকস ল্যাবরেটরির অধ্যাপক হিরোশি ইশিগুরো এই ছবি তৈরি করেছেন। ২৮তম টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবি। আরও রয়েছে সুন্দরী মডেল কন্যা হিউম্যান সাইবারনেটিক। হিউম্যান সাইবারনেটিক এইচআরপি রোবটটি অবিকল মানুষের মতো দেখতে। এর মুখায়ববে জাপানি মেয়ের চেহারা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যাকে দেখে আপনার মনে হতে পারে ১৯ থেকে ২৫ বছর বয়সী কোনো মেয়ে। এটি সুন্দর মুখায়বব এবং কাঁধ পর্যন্ত চুলের অধিকারী এক অপরূপ সুন্দরী নারী রোবট। এই রোবটটির বিশেষত্ব হচ্ছে এটি একটি মডেল কন্যা। শুনলে অবাক হবেন যে, এই মডেল রোবট নানা রকম ড্রেস পরে মোট ৪২ রকমের স্টাইলে ক্যাটওয়াক করতে পারে। এর ব্যবহার অনেকটা স্বাভাবিক মানুষের মতো। এই ধরনের রোবটের মতো আরও কিছু রোবট রয়েছে যারা দেখতে শুধু সুন্দরীই নয় বরং কেউ ওদের বিরক্ত করলে বা বাজে ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক দেয় এবং প্রয়োজনে কর্তৃপক্ষের কাছে নালিশ পর্যন্ত জানাতে পারে।

এদিকে, ২০১৮ অলিম্পিক উইন্টার গেমসে ১১ ধরনের ৮৫টি রোবট ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়া। ১১ ধরনের রোবটের মধ্যে একটি ছিল হিউম্যানয়েড। হাঁটার পাশাপাশি অলিম্পিক মশাল বহন করেছে এই রোবট। খেলা চলাকালীন মাঠের দেয়ালে চিত্র এঁকেছে কিছু রোবট। আর কিছু মাঠে সরবরাহকারী এবং ফিশিং রোবট দেখা গেছে। এ ছাড়া কথা বলতে পারে এমন রোবটও ছিল উইন্টার অলিম্পিকসে। সময়সূচি, যাতায়াত ব্যবস্থা এবং দর্শনীয় স্থান বা বস্তু নিয়ে তথ্য দেবে এই রোবটগুলো। কোরিয়ান, চাইনিজ, জাপানিজ এবং ইংরেজি ভাষায় কথা বলেছে এগুলো।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাকালে অনলাইন সেলসে দুই হাজার শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

করোনাকালে অনলাইন সেলসে দুই হাজার শতাংশ প্রবৃদ্ধি

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যামেরা উন্নত করতে চলেছে স্যামসাং
নির্বাচিত

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যামেরা উন্নত করতে চলেছে স্যামসাং

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে মিললো আরেকটি ফ্রি
প্রযুক্তি সংবাদ

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে মিললো আরেকটি ফ্রি

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করছে ইমো ও জাগো ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করছে ইমো ও জাগো ফাউন্ডেশন

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নীতিমালা চূড়ান্ত
নির্বাচিত

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের নীতিমালা চূড়ান্ত

দেশের বাজারে শাওমি নোট ৭ প্রো
নির্বাচিত

দেশের বাজারে শাওমি নোট ৭ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix