Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অপো এ৯ ২০২০’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অপো এ৯ ২০২০’
Share on FacebookShare on Twitter

র্জের ঝামেলা থেকে মুক্তি দিতে বাংলাদেশের বাজারে আসতে চলেছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ‘অপো এ৯ ২০২০’। চলতি মাসের মাঝামাঝি সময়েই স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে অপো বাংলাদেশ।

প্রসেসিং সক্ষমতা আর ভিজ্যুয়াল অভিজ্ঞতার দিক থেকে স্মার্টফোন জগত এগিয়ে গেছে বহুদূর। বিনোদন কিংবা পেশাগত কাজের ক্ষেত্রে কম্পিউটারের স্থান দখল করে নিয়েছে স্মার্টফোন। অধিকতর সক্ষম মোবাইল প্ল্যাটফর্ম, শক্তিশালী র‍্যাম আর উন্নত অপারেটিং সিস্টেমের সমন্বয়ে ভিডিও এডিটিং, ইমেজ প্রসেসিং কিংবা হাই-ইন্টেন্সিভ গেমিংয়ের ক্ষেত্রে স্মার্টফোনেই মিলছে ভরসা।

এমনকি ছবি তোলা কিংবা ভিডিও ধারণে পেশাগত কাজের ক্ষেত্রেও স্মার্টফোনকেই বেঁছে নিচ্ছেন অনেকে। স্মার্টফোনে ভারী কোনো কাজ মানেই সেটি চাপ ফেলে ব্যাটারির ওপর। ভারী কোন কাজে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পরে যাচ্ছেন ব্যবহারকারীরা।

স্মার্টফোনের এই দুর্বলতার বিষয়টিকে প্রাধান্য দিয়েই ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সক্ষমতা যুক্ত স্মার্টফোন বাজারে আনতে চলেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। অধিক সক্ষমতাযুক্ত ব্যাটারি ছাড়াও অপোর রয়েছে ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, ফলে অধিক সক্ষমতার ব্যাটারি আর দ্রুত চার্জিং সক্ষমতা এই দুয়ের মিশেলে স্মার্টফোনের চার্জ সংক্রান্ত সকল দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে ‘অপো এ৯ ২০২০’ সংস্করণের স্মার্টফোনে।

চলতি বছরের শুরুর দিকে বাজারে আসে ৪৩২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির অপো এ৭। কাজ চালাবার উপযোগী ব্যাটারি সক্ষমতা ও সাশ্রয়ী মূল্যের মিশেলে খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে। বাজারে আসার অল্প সময়েই তুমুল গ্রাহকপ্রিয়তা অর্জন করায় অপো ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন অপো এ৯ ‘২০২০’ নিয়ে আসতে চলেছে অপো।

মোবাইল প্ল্যাটফর্ম, প্রসেসিং সক্ষমতা, ক্যামেরা এবং ব্যাটারি সক্ষমতায় বিপুল পরিবর্তন আসতে চলেছে ‘এ’ সিরিজের নতুন এই স্মার্টফোনটিতে। বিশেষ করে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি স্থাপন করায় দারুণভাবে উপযোগী হতে চলেছে স্মার্টফোনটি।

বর্তমানে তরুণ ব্যবহারকারীরা স্মার্টফোনে হাই ইন্টেন্সিভ গেম খেলায় অভ্যস্ত। পাবজির মতো জনপ্রিয় গেমগুলো মুহূর্তেই শূন্য করে দিতে পারে ব্যাটারির চার্জ। এদিক থেকে হার্ডকোর গেমারদের দারুণ সহায়ক হবে অপো এ৯ ২০২০। বিশেষ করে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সমন্বয়ে অধিক সময় চার্জ থাকা কিংবা দ্রুত চার্জিং সক্ষমতা থাকায় গেমারদের পছন্দের শীর্ষে উঠে আসবার সব উপকরণই রয়েছে ফোনটিতে।

শুধু তাই নয়, নিয়মিত ভ্রমণ করেন আর সোশ্যাল মিডিয়াতে ভ্রমণের ছবি কিংবা ভিডিও প্রচার করতে পছন্দ করেন, তাদের জন্যেও আতংকের অপর নাম স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া, তাদের দুশ্চিন্তা কমাতেও সক্ষম হবে এই স্মার্টফোনটি। বিশেষ করে কন্টেন্ট নির্মাতাদের জন্যে বেশ উপযোগী সঙ্গী হতে চলেছে ‘অপো এ৯ ২০২০’।

নতুন এই স্মার্টফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা প্রযুক্তি এবং হেভি-ডিউটি গেমিং এর উপযোগী মোবাইল প্ল্যাটফর্ম। ২০১৯ এর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে আসতে চলেছে ‘অপো এ৯ ২০২০’।

Tags: ব্যাটারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার সংস্করণের নতুন পাঁচ ফিচার
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার সংস্করণের নতুন পাঁচ ফিচার

বিপিও সামিট ২০১৯ সফল করতে বাক্যের সঙ্গে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

বিপিও সামিট ২০১৯ সফল করতে বাক্যের সঙ্গে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

গুগল স্টোরে আসতে না আসতেই পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ বিক্রি শেষ
নির্বাচিত

গুগল স্টোরে আসতে না আসতেই পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ বিক্রি শেষ

চোখের স্মার্টলেন্সেই স্মার্টফোনের বার্তা!
নির্বাচিত

চোখের স্মার্টলেন্সেই স্মার্টফোনের বার্তা!

ভ্যাকসিন নিলেই তথ্য থাকবে অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ভ্যাকসিন নিলেই তথ্য থাকবে অ্যাপে

Load More

ট্রেন্ডিং টপিক

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix