Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেই সনি ওয়াকম্যান আবারও আসছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 September 2019
সেই সনি ওয়াকম্যান আবারও আসছে
Share on FacebookShare on Twitter

কমপ্যাক্ট ডিস্ক বা সিডি যুগের আগে ব্যাপক জনপ্রিয় ছিল ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি সনির ওয়াকম্যান। ব্যাটারিচালিত ছোটখাটো অডিও প্লেয়ারটিতে ক্যাসেট ঢুকিয়ে চলার পথে হেডফোনে গান শোনার ভাবই যেন ছিল অন্যরকম।

সেই ওয়াকম্যান আবার ফিরে আসছে।

প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সেই ‍মিউজিক ডিভাইসের নতুন একটি সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি ইলেকট্রনিক্স।

জার্মানির বার্লিনে আয়োজিত বাণিজ্যিক ইলেকট্রনিক পণ্য বিক্রেতা কোম্পানিগুলোর বার্ষিক ট্রেড শো আইএফএ ২০১৯’এ শুক্রবার এ ঘোষণা দেয় কোম্পানিটি।

১৯৭৯ সালে টিপিএন-এল২ মডেলের মধ্য দিয়ে প্রথম বাজারে এসেছিল সনি ওয়াকম্যান। এটাই ছিল বিশ্বের প্রথম বহনযোগ্য ক্যাসেট প্লেয়ার।

ওয়াকম্যানের আবির্ভাবের মধ্য দিয়ে মানুষের গান শোনার ধরনই যেন পাল্টে গেল। এর পরে সনি আরও অসংখ্য মডেলের ওয়াকম্যান বাজারে ছেড়েছে।

সিডি এবং ডিভিডি উদ্ভাবনের পর পোর্টেবল ডিস্ক প্লেয়ারও এসেছে প্রচুর। কিন্তু কালো ফিতেওয়ালা অডিও ক্যাসেটের ওয়াকম্যানের যে আভিজাত্য ছিল, সেটি বোধহয় ভুলিয়ে দিতে পারেনি আধুনিক প্রযুক্তি।

তাই এবার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সনি আনছে ওয়াকম্যানের স্পেশাল এডিশন। সনি এনডব্লিউ-এ১০০টিপিএস মডেলের ওয়াকম্যানটির পেছনে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো প্রিন্ট করা থাকছে। এটির কেস এবং প্যাকেজও তৈরি করা হয়েছে সেই টিপিএস-এল২ ওয়াকম্যানের সঙ্গে সাদৃশ্য রেখেই।

অভিনব ক্যাসেট কেসের সাহায্যে ওয়াকম্যানটিতে ক্যাসেটের গা বাজিয়ে আপনি হারিয়ে যেতে পারেন স্মৃতির জগতে।

নতুন সনি ওয়াকম্যানটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। হাই রেজল্যুশন অডিও কোয়ালিটির জন্য এতে থাকছে এস-মাস্টার এইচএক্স ডিজিটাল অ্যামপ্লিফায়ার। এছাড়াও থাকছে আরও নানারকম আধুনিক ফিচার। সঙ্গে থাকছে ২৬ ঘণ্টার ব্যাটারি লাইফ।

এনডব্লিউ-এ১০০টিপিএস মডেলের দামটা একটু বেশি মনে হলে এর চেয়ে কিছুটা সস্তা এনডব্লিউ-এ১০৫ মডেলের একটি ওয়াকম্যানও একই সঙ্গে বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
নির্বাচিত

বিটকয়েনে শত কোটি মার্কিন ডলার আটকালো যুক্তরাষ্ট্র

অনির্দিষ্টকাল বন্ধ এনআইডি সেবা
নির্বাচিত

অনির্দিষ্টকাল বন্ধ এনআইডি সেবা

২০২৫-২৬ বাজেটে বাড়তে পারে ভ্যাট, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক
নির্বাচিত

২০২৫-২৬ বাজেটে ভ্যাটের আওতায় আসছে প্রযুক্তিপণ্য

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো
নির্বাচিত

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো

মোবাইল স্লো হলে কি করবেন? ফাস্ট করার ৭ উপায়
কিভাবে করবেন

মোবাইল স্লো হলে কি করবেন? ফাস্ট করার ৭ উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

ভিভো এক্স৫০০ সিরিজের ডিজাইন প্রকাশ, থাকছে তিন ফ্ল্যাগশিপ মডেল
প্রযুক্তি বাজার

ভিভো এক্স৫০০ সিরিজের ডিজাইন প্রকাশ, থাকছে তিন ফ্ল্যাগশিপ মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2019

সেই সনি ওয়াকম্যান আবারও আসছে

Techzoom.TV |
TechzoomTV