Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৫ অক্টোবর আসছে গুগলের প্রথম ফাইভজি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ অক্টোবর ২০১৯
১৫ অক্টোবর আসছে গুগলের প্রথম ফাইভজি ফোন

???????????????????????????????????????

Share on FacebookShare on Twitter

১৫ অক্টোবর অনুষ্ঠেয় এক হার্ডওয়্যার ইভেন্টে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল পিক্সেল ব্র্যান্ডের নতুন ফোন পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল উন্মোচন করবে। একই ইভেন্টে পিক্সেল ব্র্যান্ডের একটি ফাইভজি ফোন উন্মোচন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এটিই হবে প্রতিষ্ঠানটির পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত প্রথম ফোন।

বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, গুগলের ফাইভজি ফোন অ্যাপলের ফাইভজি সমর্থিত আইফোনের সঙ্গে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করবে। ফাইভজি সমর্থিত আইফোন আগামী বছর বাজারে আসতে পারে। পাশাপাশি এরই মধ্যে ফাইভজি সমর্থিত স্মার্টফোন উন্মোচনকারী স্যামসাং ও হুয়াওয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে।

গুগলের ফাইভজি ফোনের নাম হতে পারে ‘পিক্সেল ৪ এক্সএল ফাইভজি’। স্পেসিফিকেশনের দিক থেকে ডিভাইসটি হবে খুবই উন্নত। ৪ গিগাবাইট র্যামের এ ডিভাইসে পিক্সেল পরিবারের আগের যেকোনো ফোনের চেয়ে বেশি অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে।

নিক্কেই এশিয়ান রিভিউ সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গুগলের প্রথম ফাইভজি ফোন পরীক্ষামূলকভাবে চীনে উৎপাদন করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের প্রভাব এড়াতে ডিভাইসটির গ্রাহক সংস্করণ চীনের বাইরে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। গুগলের প্রথম ফাইভজি ফোন চলতি সপ্তাহে প্রদর্শন করা হলেও ডিভাইসটি আগামী বসন্তে বাজারে ছাড়া হবে। একই সময় নতুন পিক্সেল ফোনের একটি সাশ্রয়ী সংস্করণও উন্মোচন করা হবে। গুগল গত বছর থেকে পিক্সেল ফোনের সাশ্রয়ী সংস্করণ উন্মোচন করে আসছে।

গুগলের ফাইভজি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টা-কোর প্রসেসর ব্যবহূত হবে। ডিভাইসটির অন্যান্য ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে খুব একটা ভালো অবস্থানে নেই গুগল। তবে বাজারটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক স্মার্টফোন বাজারের মাত্র দশমিক ৫ শতাংশ গুগলের দখলে রয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক স্মার্টফোন বাজারে পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন দিয়ে ব্যবসা পরিচালনা করছে গুগল। বাজার দখলে পিক্সেল ব্র্যান্ড পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রে দ্রুত প্রবৃদ্ধির মোবাইল ব্র্যান্ডের তকমাটি পিক্সেল ফোনের দখলে। অর্থাৎ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজারটিতে ক্রমে আধিপত্য বাড়ছে পিক্সেল ফোনের।

বৈশ্বিক মোবাইল অপারেটিং সফটওয়্যার বাজারে অ্যান্ড্রয়েড দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। অপারেটিং সিস্টেমের পাশাপাশি মোবাইল হার্ডওয়্যার ব্যবসা খাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে প্রতি বছর পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন উন্মোচন করে আসছে গুগল।

অ্যাপল ও গুগল এখনো তাদের ফাইভজি ফোন বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বৈশ্বিক স্মার্টফোন বাজারকে প্রভাবিত করতে গত মাসে ফাইভজি সমর্থিত মেট ৩০ ও মেট ৩০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক হুয়াওয়ে। যদিও যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে সংকটে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলতি বছরের প্রথম দিকে গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি নোট ১০ প্লাস ও গ্যালাক্সি ফোল্ডের ফাইভজি সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং।

Tags: পিক্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

চিকিৎসকদের ১ টাকায় ৩০ জিবি ডাটা দেবে গ্রামীণফোন

র‌্যাংগসের পণ্য ডেলিভারি দেবে পেপারফ্লাই
নির্বাচিত

র‌্যাংগসের পণ্য ডেলিভারি দেবে পেপারফ্লাই

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
নির্বাচিত

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন

চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

চীনে চিপ সরঞ্জাম রফতানিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ভুয়া ঋণ অ্যাপ নিয়ে সতর্কবার্তা দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের

ট্রু-কলার ব্যবহার করে কল রেকর্ড করবেন যেভাবে
কিভাবে করবেন

ট্রু-কলার ব্যবহার করে কল রেকর্ড করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

সিরি এআই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ: ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপ
নির্বাচিত

সিরি এআই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ: ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপ

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী
নির্বাচিত

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী

সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা
অটোমোবাইল

সাত দশকে প্রথমবার লোকসানে পড়ল হোন্ডা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix