Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আধুনিক স্মার্টফোনের ৬ ফিচার নেই আইফোন ১১তে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
২০ হাজার টাকা ছাড়ে আইফোন ১১
Share on FacebookShare on Twitter

আইফোন ১১ লাইনআপে বেশকিছু গুরুত্বপূর্ণ ফিচার যোগ করেছে অ্যাপল। এসব ফিচারের মধ্যে রয়েছে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, নাইট মোড ও দ্রুত চার্জিং সুবিধা। একই সঙ্গে আইফোনের সর্বশেষ সংস্করণে বেশকিছু আধুনিক ফিচারের অনুপস্থিতি রয়েছে। অথচ এসব ফিচার অন্য ব্র্যান্ডের স্মার্টফোনে দেখা যায়।

আইফোন ১১তে আধুনিক যে ছয়টি ফিচার নেই, সেগুলো হল

ইউএসবি-সি

একটি ডিভাইসকে অন্য কোনো ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা এবং চার্জ দেয়ার ক্ষেত্রে ‘ইউএসবি-সি’ এক অবিসংবাদিত আধুনিক স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। প্রায় সব ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইসে এখন ইউএসবি-সি পোর্ট দেখা যায়। এমনকি অ্যাপলের আইপ্যাড প্রো এবং ম্যাকবুক প্রোতেও ইউএসবি-সি পোর্ট রয়েছে। তবে সম্প্রতি বাজারে আসা আইফোন ১১তে লাইটেনিং পোর্ট ব্যবহার করা হয়েছে। এ ধরনের চার্জিং পোর্টকে এখন পুরনো বলে মনে করা হয়।

দ্রুতগতির মসৃণ স্ক্রিন

ব্যবহারকারীকে আরো দ্রুতগতির মসৃণ স্ক্রিনের অভিজ্ঞতা দিতে হাই-এন্ড সব ডিভাইসে এখন ৯০ হার্টজের স্ক্রিন ব্যবহূত হচ্ছে। এক্ষেত্রেও পিছিয়ে রয়েছে অ্যাপলের আইফোন ১১ লাইনআপ। ডিভাইসগুলোয় ৬০ হার্টজের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। প্রিমিয়াম ডিসপ্লের অভিজ্ঞতা দিতে নতুন আইফোন কিছুটা পিছিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের সুবিধা দিতে আইফোন ১১তে ৬০ হার্টজের স্ক্রিন ব্যবহার করেছে অ্যাপল।

নচ ডিজাইনের অনুপস্থিতি

প্রত্যাশা ছিল আইফোন ১১তে নচ ডিজাইনের সঙ্গে পরিচয় করাবে অ্যাপল। বাস্তবে তা ঘটেনি। বিদ্যমান সব স্মার্টফোনে এখন নচ ডিজাইন এবং নচ ডিসপ্লে দেখা যাচ্ছে। অ্যাপলের ফেস আইডি ফেসিয়াল রিকগনিশনে একাধিক সেন্সর ব্যবহূত হয় এবং এ ক্যামেরা প্রযুক্তি সাধারণ সেলফি ক্যামেরা থেকে কয়েক গুণ অ্যাডভান্সড। ফেস আইডি সেন্সর স্থাপনের জন্য তুলনামূলক বেশি জায়গা প্রয়োজন। ধারণা করা হচ্ছে, একাধিক সেন্সর হাইড করার জটিলতা এড়াতে সর্বশেষ আইফোনে নচ ডিজাইন আনা হয়নি।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

বাজারে মাঝারি থেকে চড়া দামের সব ডিভাইসে এখন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করার ট্রেন্ড চালু হয়েছে। আইফোন ১১তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অনুপস্থিতি আইফোনপ্রেমীদের কিছুটা হতাশ করেছে। অথচ আইফোন ১১ লাইনআপে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারে কোনো বাধা ছিল না। এজন্য প্রয়োজনীয় কোনো সেন্সর বাদ দেয়ারও জটিলতা ছিল না। ডিভাইসের তথ্যের নিরাপত্তার জন্য এখন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

রিভার্জ ওয়্যারলেস চার্জিং

স্মার্টফোনে রিভার্জ ওয়্যারলেস চার্জিং একটি নতুন ফিচার। বিশ্ববাসী ২০১৮ সালে হুয়াওয়ে ফোনের মাধ্যমে এ ফিচারের সঙ্গে পরিচয় হয়। সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি নোট ১০-এর মাধ্যমে ফিচারটির ব্যবহার শুরু করেছে স্যামসাং। ফিচারটি ডিজাইন করা হয়েছে ফোন থেকে অন্যান্য ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সংবলিত ডিভাইস চার্জের উপযোগী করে। অ্যাপল ডিভাইসপ্রেমীদের কাছে আইফোন ১১তে রিভার্জ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি প্রত্যাশিত ছিল।

ফাইভজি সমর্থন নেই

স্যামসাং ও হুয়াওয়ে এরই মধ্যে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়েছে। আইফোন ১১ লাইনআপের অন্তত একটি ডিভাইসে ফাইভজি সমর্থন আশা করা হয়েছিল। বাস্তবে তা ঘটেনি। অ্যাপল বরাবরই আইফোনে নতুন টেকনোলজি যুক্ত করতে কিছুটা সময় নেয়। এবারো একই পন্থা অবলম্বন করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: বিজনেস ইনসাইডার

Tags: আইফোনআইফোন ১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দ্রুত প্রসেসর ও চার্জিং প্রযুক্তির সাথে আসছে রিয়েলমি এক্স২ প্রো
নির্বাচিত

কম দামের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আনলো রিয়েলমি

আইফোন ১৩, আইপ্যাড মিনি ও স্মার্টওয়াচের চমক
নির্বাচিত

আইফোন ১৩, আইপ্যাড মিনি ও স্মার্টওয়াচের চমক

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার
নির্বাচিত

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার

আইএমইআই পরিবর্তন করে চুরি হওয়া মোবাইল বিক্রি চক্রের সদস্য গ্রেফতার
নির্বাচিত

আইএমইআই পরিবর্তন করে চুরি হওয়া মোবাইল বিক্রি চক্রের সদস্য গ্রেফতার

সাধ্যের মধ্যে স্মার্টফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

সাধ্যের মধ্যে স্মার্টফোন আনছে রিয়েলমি

ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও...

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix