Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রথম শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের ফোন আনছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ জুন ২০২০
বাংলাদেশে প্রথম শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের ফোন আনছে রিয়েলমি

realme - G80 chipset-techzoom.tv

Share on FacebookShare on Twitter

টেকট্রেন্ডসেটার স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে কোম্পানিটির ‘সিক্স সিরিজের’ নতুন ফোন নিয়ে আসছে। দৈনন্দিন প্রযুক্তিগত সকল চাহিদা মেটাতে এই স্মার্টফোনে থাকছে মিডিয়াটেকের সর্বাধুনিক ও শক্তিশালী হেলিও জি৮০ চিপসেট। স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফলে, গত কয়েক বছর ধরে স্মার্টফোনের বাজার খুবই প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, সোশাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা, ভিডিও কনফারেন্স কিংবা গেমিং – সব কিছুর জন্যেই এখন ব্যবহার করা হচ্ছে স্মার্টফোন। আর এ সকল সুবিধার সমন্বয়ের জন্য একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য।

আধুনিক স্মার্টফোনের নানান ফিচার নির্দ্বিধায় ব্যবহার করার জন্য প্রয়োজন বড় র‍্যাম এবং দ্রুততর প্রসেসিং স্পিড। আর তরুণদের সেই চাহিদা বেশ কিছুদিন ধরে পূরণ করে আসছে রিয়েলমি। ২০১৮ এর মাঝামাঝি বাজারে এসে রিয়েলমি টেক-ট্রেন্ডি ডিজাইনে ফাস্ট-পারফর্মিং স্মার্টফোনের মাধ্যমে তরুণদের মন জয় করে নেয়। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি তাদের ‘সিক্স সিরিজের’ নতুন স্মার্টফোন নিয়ে আসছে যাতে থাকছে মিডিয়াটেকের অত্যাধুনিক হেলিও জি৮০ চিপসেট, যা দেশের যেকোন স্মার্টফোনের ক্ষেত্রে প্রথম। জি৮০ চিপসেটের অসাধারণ কার্যক্ষমতায় আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা হবে আরো পরিপূর্ণ। এই ফোনে অক্টা-কোর সিপিইউ ২.০ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম, যা সিঙ্গেল-কোরে পূর্ববর্তী চিপসেট থেকে ৩৫ শতাংশ উন্নততর পারফরমেন্স প্রদান করবে এবং মাল্টি-কোরে দিবে ১৭ শতাংশ উন্নততর পারফর্মেন্স।

হেলিও জি৮০ তে রয়েছে শক্তিশালী কর্টেক্স-এ৭৫ সিপিইউ, যা ২.০ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে এবং ছয় কর্টেক্স-এ৫৫ সিপিইউ এর মেলবন্ধনে একটি একক অক্টা-কোর ক্লাস্টার তৈরি করে। তাছাড়া, এই ক্লাস্টারের সাথে সংযুক্ত হয়ে এল থ্রি ক্যাশ মেমরি যে কোন কাজের ক্ষেত্রে এনে দিবে স্বাছন্দ্য। এর সাথে উচ্চক্ষমতাসম্পন্ন আর্ম মালি-জি৫২ গ্রাফিক্স প্রসেসর যা ৯৫০ মেগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম, আপনার গেমিং সেশনগুলোতে দিবে চমৎকার পারফর্মেন্স।

আধুনিক স্মার্টফোনগুলি আল্ট্রা-ওয়াইড থেকে ম্যাক্রো, পোর্ট্রেট থেকে ডেপথ সেন্সর – একাধিক লেন্সের ক্যামেরা থাকে। শক্তিশালী চিপসেট ছাড়া এসব ক্যামেরার মধ্যে নিখুঁত সমন্বয় কোনভাবেই সম্ভব না। আর ক্যামেরাতে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এর ব্যবহারে মোবাইল ফটোগ্রাফি এখন অনেক সহজ হয়েছে। এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে জি৮০ চিপসেট। গুগল লেন্সের মাধ্যমে অবজেক্ট রিকগনিশন; খাবার থেকে পোষা প্রানীর মধ্যে পার্থক্য করার ক্ষমতা, সিন সিলেকশন, চমৎকার বোকেহ পোর্টেট তোলার ক্ষেত্রে ক্যামেরাকে সার্বক্ষনিকভাবে সাহায্য প্রদানে জি৮০ চিপসেটের জুড়ি নেই।

হেলিও জি৮০ ২৫২০x১০৮০ পিক্সেল পর্যন্ত হাই রেজল্যুশন ডিসপ্লে সমর্থন করে পারে, যা হাই গ্রাফিক্সের গেমিং এর জন্যে খুবই প্রয়োজনীয়। এই চিপসেটের কল্যাণে টাচ সেনসিটিভিটি আরো বৃদ্ধি পায়, ফলে গেমিং হবে আরো আনন্দদায়ক।

জি৮০ চিপসেট শুধুমাত্র ক্যামেরা বা গেমিং – এই দুটি ক্ষেত্রেই ফোকাস করে না, পাশাপাশি ফোনের নিরাপত্তার দিকেও দৃষ্টিপাত করে। শক্তিশালী ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে নির্ভুলভাবে ও দ্রুততার সাথে ফেস আনলকে সাহায্য করবে এই চিপসেট। তাছাড়া উন্নততর এই চিপসেট ডুয়াল ব্যান্ডের ৪জি ভয়েজ ওভার এলটিই ব্যবহার করে সার্বক্ষণিক নির্ভরযোগ্য নেটওয়ার্ক কভারেজ প্রদান করে ভয়েজ ও ভিডিও কলের সর্বোচ্চ মান নিশ্চিত করে।

স্মার্টফোনের প্রতিযোগিতামূলক বাজারে শক্ত অবস্থানে থাকা রিয়েলমি সবসময়ই তাদের ফোনে সর্বাধুনিক সব ফিচারসহ সেরা হার্ডওয়্যার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। এবং কোম্পানিটির নতুন ফোনে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৮০ চিপসেটের ব্যবহার তাদের সেই প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোন বৈশিষ্ট্য অপো এফ১১ প্রো -কে মাঝারি দামের অন্য ফোনের থেকে আলাদা
নির্বাচিত

কোন বৈশিষ্ট্য অপো এফ১১ প্রো -কে মাঝারি দামের অন্য ফোনের থেকে আলাদা

ইউটিউব শর্টস থেকে আয় করার সহজ উপায়
নির্বাচিত

এবার ডেস্কটপে দেখা যাবে ইউটিউব শর্টস

রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলা ই৬
টেলিকম

রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলা ই৬

ইনফিনিক্স নোট ৮ আই: সাধ্যের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

ইনফিনিক্স নোট ৮ আই: সাধ্যের মধ্যে সেরা ফোন

আসুসের নতুন গেমিং ল্যাপটপে যা থাকছে
নির্বাচিত

আসুসের নতুন গেমিং ল্যাপটপে যা থাকছে

আসছে অ্যাপলের তৃতীয় প্রজন্মের নিউরাল ইঞ্জিনযুক্ত নতুন আইফোন
নির্বাচিত

যেসব কারণে এখনই আইফোন কেনার দরকার নেই

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ওয়েবসাইটের প্রায় এক-তৃতীয়াংশই এআই-নির্ভর: গবেষণা
নির্বাচিত

নতুন ওয়েবসাইটের প্রায় এক-তৃতীয়াংশই এআই-নির্ভর: গবেষণা

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসে বিএটিবিসির আয় কমেছে ৮৭২ কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

তিন মাসে বিএটিবিসির আয় কমেছে ৮৭২ কোটি টাকা

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
অর্থ ও বাণিজ্য

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix