Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে আসছে রিয়েলমি সি১১ রিয়েলমি সিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ জুলাই ২০২০
দেশের বাজারে আসছে রিয়েলমি সি১১ রিয়েলমি সিক্স
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবসময়ই প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের দৈনন্দিন চাহিদার উপর জোর দিয়ে আসছে। আর তাই, নির্দিষ্ট প্রাইজ রেঞ্জে বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে রিয়েলমি সি ইলেভেনে থাকছে নাইটস্কেপ মোড ডুয়েল ক্যামেরা। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৬.৫-ইঞ্চি মিনি-ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লেতে বিনোদনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টেও পাওয়া যাবে বাড়তি আনন্দ। রিয়েলমি সি ইলেভেনের পাশাপাশি রিয়েলমি আরো লঞ্চ করছে ৬৪ মেগাপিক্সেলের প্রো ক্যামেরা ও প্রো ডিসপ্লের রিয়েলমি সিক্স এবং রিয়েলমি ওয়াচ। ২২ জুলাই দুপুর ১২টায় রিয়েলমি’র অফিসিয়াল ফেসবুক পেজে অনলাইন লঞ্চিং ইভেন্টটি সরাসরি সম্প্রচারিত করা হবে। সেখানে জনপ্রিয় বাংলাদেশী ইডিএম মিউজিক জুটি – অ্যাপেইরাস, পপ-রক গায়িকা বুশরা জাবিন ও র‍্যাপার ব্ল্যাক জ্যাং ও টুকুর সাথে রিয়েলমি সি ইলেভেনের ওপর একটি থিম সং উপস্থাপন করা হবে। সুপার মডেল এবং রিয়েল ফ্যান অব রিয়েলমি পিয়া জান্নাতুল সম্পূর্ণ অনলাইন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন।

রিয়েলমির সি সিরিজের স্মার্টফোনগুলো ইতোমধ্যেই খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং বিশ্বব্যাপী এই সিরিজের ১ কোটি ৩২ লক্ষ ফোন বিক্রি হয়েছে, যা একটি এন্ট্রি লেভেলের যেকোন সিরিজের ক্ষেত্রে ঈর্ষনিয় সাফল্য। রিয়েলমি সি ইলেভেনে আছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার, যা ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই এর সুবিধা দেবে। তাছাড়া, রিভার্স চার্জিং-এর মাধ্যমে অন্যান্য ফোনও চার্জ করা যাবে। ৮৮.৭ শতাংশ স্ক্রীন-টু-বডি অনুপাতে স্মার্টফোনটিতে আছে ৬.৫-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। সি ইলেভেনের রিয়ারে আছে এআই ডুয়াল ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের মূল সেন্সরের সাথে আছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। চমৎকার সব সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেলের লেন্স। সি ইলেভেনের নাইটস্কেপ মোডে রিয়েলমি লো-লাইটেও তোলা যাবে রাতের নান্দনিক সব ছবি। এছাড়াও ক্যামেরায় আছে ক্রোমাবুস্ট, এআই বিউটিফিকেশন, এইচডিআর, টাইম-ল্যাপ্স, পোর্ট্রেট মোড এবং ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ডিং-এর সুবিধা। মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৩৫ এসওসি প্রসেসর ও ২ গিগাবাইট র‍্যাম স্মার্টফোন কাজ এবং গেমিং-এ দেবে অনন্য অভিজ্ঞতা। ৩২ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজে রিয়েলমি সি ইলেভেনের ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড ১০ এবং রিয়েলমি ইউআই। ফোনটি বাংলাদেশের বাজারে মিন্ট গ্রিন ও পেপার গ্রে – এ দুটি দারুণ রঙে পাওয়া যাবে।

একইসাথে ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরার রিয়েলমি সিক্সও লঞ্চ করা হবে। এতে আছে ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জ, দ্রুতগতিসম্পন্ন হেলিও জি৯০টি প্রসেসর এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের মসৃণ ডিসপ্লে। মোবাইল গেমিং এর অসাধারণ অভিজ্ঞতার জন্য শক্তিশালী চিপসেটে ফোনটি বাজারে আসছে। উন্নত অত্যাধুনিক সিপিইউ, জিপিইউ, উচ্চগতিসম্পন্ন এআই-এর সমন্বয় মোবাইল গেমারদের গেমিং-এ আনবে স্বাছন্দ।

এই দুটি ফোনের সাথে রিয়েলমি আরো আনছে পরিধানযোগ্য এআইওটি – রিয়েলমি ওয়াচ। ৩২০x৩২০ পিক্সেলের ১.৪ ইঞ্চি টিএফটি-এলসিডির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস। আছে রক্তের অক্সিজেন মনিটর, রিয়েল টাইম হার্ট মনিটর এবং ১৪টি স্পোর্টস মোড। এসকল পণ্য আপনার ট্রেন্ডসেটিং লাইফস্টাইলকে আরো সমুন্নত করবে।

ফ্যানরা ১৮ জুলাই থেকে ঈদ পর্যন্ত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। গুগলে রিয়েলমি সি ইলেভেন লিখে সার্চ করে নিজের ফেসবুক প্রোফাইল এবং রিয়েলমি বাংলাদেশ কমিউনিটি পেজে #watchthetrendsetter এই হ্যাশট্যাগ দিয়ে রিয়েলমি সি ইলেভেনের প্রিয় ফিচারের স্ক্রিনশট পোস্ট করতে হবে। একটি ড্র এর মাধ্যমে রিয়েলমির ফেসবুক পেজে বিজয়ীদের নাম ঘোষণা করে হবে।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই নিয়মে ফোন চার্জ দিলে ব্যাটারি টিকবে দীর্ঘদিন
কিভাবে করবেন

এই নিয়মে ফোন চার্জ দিলে ব্যাটারি টিকবে দীর্ঘদিন

৭০ শতাংশ মানুষ অনলাইনের বাইরে থাকা সত্ত্বেও শতভাগ টিকেট অনলাইনে কেন?
নির্বাচিত

৭০ শতাংশ মানুষ অনলাইনের বাইরে থাকা সত্ত্বেও শতভাগ টিকেট অনলাইনে কেন?

নতুন ফ্ল্যাগশিপ আনছে হুয়াওয়ে
নির্বাচিত

নতুন ফ্ল্যাগশিপ আনছে হুয়াওয়ে

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
নির্বাচিত

পরিচিতরা মেসেজে লিংক পাঠাচ্ছে? ট্যাপ করতে সাবধান!

এলিজি’র ডাবল ডিসপ্লে ফোন!
নির্বাচিত

এলিজি’র ডাবল ডিসপ্লে ফোন!

ঘুরে দাঁড়াতে চায় এলজি
নির্বাচিত

স্মার্টফোনের বাজার থেকে বিদায় নিলো এলজি

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix