Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের স্টোরেজ ভরে গেলে যা করতে পারেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ আগস্ট ২০২০
ফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট আর স্টোরেজ ছাড়া স্মার্টফোন বেকার। ধীরে ধীরে যখন ফোনের স্টোরেজ ভরে যায়, তখন ফোনে নতুন করে কোনো কিছু সংরক্ষণ করতে গেলে বেশ ঝামেলা পোহাতে হয়। হাই রেজল্যুশন আলোকচিত্র আর ভিডিও ফোনের সব থেকে বেশি জায়গা নিয়ে থাকে। আর এর ফলে ফোন খালি করার জন্য কিছুদিন পরপরই ল্যাপটপে ফাইল ট্রান্সফার করতে হয় বা বিভিন্ন গেম, অ্যাপ ও ফাইল ডিলিট করতে হয়। বেশ কিছু পদ্ধতিতে ফোনের স্টোরেজ ফাঁকা করা যায়।

অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
স্মার্টফোনের স্টোরেজে একটি বিরাট অংশজুড়ে থাকে অ্যাপ। আর তাই ফোনে যদি এমন অ্যাপ ইনস্টল থাকে, যা আপনি কখনোই ব্যবহার করেন না, তাহলে এখনই সেই অ্যাপ আনইনস্টল করে ফেলুন। এতে আপনার ফোনের অনেক স্টোরেজ খালি হয়ে যাবে।

ফোনে সেটিংস থেকে স্টোরেজ ফাঁকা করুন
অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ফোনের সেটিংস থেকে সহজেই অনেক স্টোরেজ খালি করতে পারবেন। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ‘অরিও’তে এই ফিচার এসেছে। এটি করতে সেটিংসে গিয়ে স্টোরেজ সিলেক্ট করুন। এরপর ফ্রি আপ স্পেস অপশন সিলেক্ট করে ফোনের অপ্রয়োজনীয় সব ফাইল এক ক্লিকে ডিলিট করে ফোনের স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন।

ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন
ফোনে মাল্টিমিডিয়া ফাইল স্টোর করার অভ্যাস পরিহার করুন। এসব ফাইল ফোনে রাখার জন্য বিভিন্ন ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারেন। গুগল ফটোস অ্যাপে বিনা মূল্যে অসংখ্য ছবি ও ভিডিও ক্লাউডে স্টোর করে রাখা যায়। এ ছাড়া আইফোন ব্যবহারকারীরা আইক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারেন। ক্লাউড সার্ভিসে ছবি ও ভিডিও আপলোড হয়ে গেলে ফোন থেকে তা ডিলিট করে দিন।

অনলাইন স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করুন
গান শোনা বা ভিডিও দেখার ফোনে ফাইল স্টোর না করে অনলাইন স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করুন। এর ফলে আপনার ফোনে অনেক স্টোরেজ ফাঁকা হয়ে যাবে।

ফোনে ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার করুন
ক্যাশ ফাইল হলো আপনার ফোনের অস্থায়ী ফাইল। একবার ব্যবহারের পর এই ফাইল আর তেমন জরুরি কোনো কাজে লাগে না। কিন্তু আমাদের ফোনে এই ফাইলগুলো চিরতরে সেভ হয়ে থাকে। তাই নিয়মিত এই ফাইলগুলো পরিষ্কার করলে ফোনের স্টোরেজ খালি হবে। ফোনের সেটিংসে গিয়ে স্টোরেজ অপশনে গেলে ক্যাশ ডাটা নামের অপশন দেখা যাবে। সেখান থেকে ফোনের ক্যাশ ডাটা ক্লিন করতে পারবেন।

আলাদা মেমোরি কার্ড ব্যবহার করুন
ফোনের স্টোরেজ ফুল হওয়া থেকে রক্ষা পাওয়ার সহজতম উপায় হলো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা। এতে ফোনের অভ্যন্তরীণ মেমোরিতে চাপ পড়ে না, নিশ্চিন্তে ফোনেই সব ধরনের অ্যাপ, গেম ও মিডিয়া ফাইল রাখা যায়। কিন্তু ইদানীং অনেক স্মার্টফোনেই মেমোরি কার্ডের স্লট থাকছে না। সুতরাং এদের ওপরের পদ্ধতিগুলো দিয়েই কাজ সারতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে নিরাপদ থাকার পাঁচটি উপায়
কিভাবে করবেন

ফেসবুকে নিরাপদ থাকার পাঁচটি উপায়

অপো রেনো ১৩ : আকর্ষণীয় ডিজাইন ও উন্নত মানের ক্যামেরা ফোন
নির্বাচিত

অপো রেনো ১৩ : আকর্ষণীয় ডিজাইন ও উন্নত মানের ক্যামেরা ফোন

উইন্ডোজ ১০ এর নতুন ভার্সনে আসার আগে যেগুলো মাথায় রাখতে হবে
নির্বাচিত

উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা মাইক্রোসফটের

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির
টেলিকম

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির

শিক্ষক-শিক্ষার্থী খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম ইয়োডা
টিপস

শিক্ষক-শিক্ষার্থী খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম ইয়োডা

বেজোসের বিরুদ্ধে প্রেমিকার ভাইয়ের মানহানি মামলা
নির্বাচিত

বেজোসের বিরুদ্ধে প্রেমিকার ভাইয়ের মানহানি মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix