Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 17 September 2020
৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন
Share on FacebookShare on Twitter

এমন একটা দিন ছিল যখন ফোনে নামমাত্র স্টোরেজ বা র‌্যাম পাওয়া যেত। তবে এখন ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের ফোন বাজারে চলে এসেছে। যদিও সেগুলি সবই প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ হয়েছে। তবে আজ আমরা আপনাদের সবচেয়ে সস্তায় পাওয়া ৬ জিবি র‌্যামের ফোনগুলির বিষয়ে জানাবো। এই তালিকায় শাওমি, রেডমি, রিয়েলমি, স্যামসাং,অপো ও পোকো এর ফোনগুলি আছে। তাহলে আসুন দেখে নিই সবচেয়ে সস্তায় ভারতে ৬ জিবি র‌্যামের সাথে কোন ফোনগুলি পাওয়া যাচ্ছে।

পোকো এম ২ :

পোকো এম ২ ফোনে ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেলের দেওয়া হয়েছে। ডুয়েল টোন ডিজাইনের পোকো এম ২ ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর। এই ফোনে এআই কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ভিডিও কল ও সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ইন স্ক্রিন এআই ক্যামেরা রয়েছে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্ট করবে।

রিয়েলমি ৬ আই :

রিয়েলমি ৬ আই এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে।আবার প্রসেসর হিসাবে এতে ২.০৫ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯০টি ব্যবহার করা হয়েছে। আবার এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি ৬ আই ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রথম সেন্সর হলো এফ/১.৮ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল। আবার দ্বিতীয় সেন্সর হল ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, যার অ্যাপারচার এফ/২.৩। তৃতীয় ও চতুর্থ ক্যামেরা হিসাবে আছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। আবার ফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

রিয়েলমি ৭:

রিয়েলমি ৭ এই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। রিয়েলমি ৭ ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা (কোয়াড) উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ সেন্সর। অন্য তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্রী ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল সাদা এবং কালো পোর্ট্রেট ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ভিডিও কলিং ও সেলফির জন্য রিয়েলমি ৭ ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়েলমি ৭ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাথে ৩০ ওয়াট ডার্ট চার্জিং সাপোর্ট করবে।

রেডমি নোট ৯ :

রেডমি নোট ৯ এই ফোনটি ফোনটি ৪৫০ নিটস ব্রাইটনেস সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। এই ফোনে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড সহ মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল স্যামসাং জিএম১ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। এছাড়াও এতে ব্যবহার হয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ারের কথা বললে এতে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

অপো এ৫৩ :
অপো এ৫৩ ২০২০ এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটিতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য অপ্পো এ৫৩ ফোনের পিছনে আছে তিনটে ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এছাড়াও আছে দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। যার অ্যাপারচার এফ/২.০। ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

নকিয়া ৫.৩ :

নকিয়া ৫.৩ ফোনটিতে ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এতে পাবেন ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এম ২১ :

স্যামসাং গ্যালাক্সি এম ২১ এই ফোনে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ইউ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে পাবেন এক্সিনস ৯৬১১ প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এখানে পাবেন ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফের প্রভার ভিডিও ভাইরাল
নির্বাচিত

ফের প্রভার ভিডিও ভাইরাল

ম্যালওয়্যার কি আর এটা থেকে কিভাবে বাঁচবেন?
টিপস

ম্যালওয়্যার কি আর এটা থেকে কিভাবে বাঁচবেন?

আরব আমিরাতে ৬-জির সফল পরীক্ষা, সেকেন্ডে ডাউনলোড হবে ৯টি সিনেমা
টেলিকম

আরব আমিরাতে ৬-জির সফল পরীক্ষা, সেকেন্ডে ডাউনলোড হবে ৯টি সিনেমা

ডিস্কাউন্টে হাজারো পণ্য কিনুন দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে
ই-কমার্স

ডিস্কাউন্টে হাজারো পণ্য কিনুন দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে

গেম টার্বো ২.০ ফিচার নিয়ে আসছে রেডমি
গেম

গেম টার্বো ২.০ ফিচার নিয়ে আসছে রেডমি

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
নির্বাচিত

এসেই বিক্রিতে রেকর্ড গড়ল ওয়ানপ্লাস ১১!

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 September 2020

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix