Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বতি করবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বতি করবে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

এবছর – ‘হুয়াওয়ে কানেক্ট’ –এ এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভবিষ্যতে ইন্টেলিজেন্ট সোসাইটি তৈরিতে প্রবৃদ্ধিশীল ইকোসিস্টেম গঠন এবং সমস্যা কেন্দ্রিক সমাধান প্রদানের বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এ নিয়ে গত শুক্রবার এই অঞ্চলের সাংবাদিকের সাথে এক অনলাইন কনফারেন্সে ডিজিটাল রূপান্তর ও এতে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেছে হুয়াওয়ে।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানের মতে, তাদের নতুন কাজের ধরণে একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা হবে, যা বিভিন্ন খাতে কানেকটিভিটি, কম্পিউটিং, ক্লাউড, এআই ও অ্যাপ্লিকেশনসমূহের মধ্যে একটি সমন্বয় তৈরি করবে।

এ নিয়ে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জে চেন বলেন, ‘২০২০ সালে বিশ্বব্যাপী ফাইভজি নেটওয়ার্কের বিস্তার ঘটেছে, ফলশ্রুতিতে কানেকটিভিটি, কম্পিউটিং, ক্লাউড, এআই ও অ্যাপ্লিকেশন খাতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তৈরি হয়েছে এক ডিজিটাল রুপান্তরের অপার সম্ভাবনা’। তিনি বলেন, ‘এই পাঁচটি টেক ডোমেইনের সমন্বয় পরিবহন, ফাইন্যান্স, এনার্জি কিংবা অন্য যেকোনো খাতের কাঠামোকে পুরোপুরি পাল্টে দিতে পারে এবং এটি এ অঞ্চলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে’।

আইডিসি ওয়ার্ল্ডওয়াইড সেমিঅ্যানুয়াল ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেন্ডিং গাইড অনুসারে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১৯ সালে ডিজিটাল রূপান্তর বাবদ ৩৮০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এর বাৎসরিক কম্পাউন্ড গ্রোথ রেট ১৭.৪ শতাংশ হতে পারে বলে আশা করা যাচ্ছে।

জে বলেন, ‘এশিয়া প্যাসিফিক বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতি, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ মানুষের আবাসন এবং মোট ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৫০ শতাংশের অবস্থান এ অঞ্চলে। আমাদের এই অঞ্চল শুধু যে প্রযুক্তিগত উদ্ভাবন বিকাশ ঘটানোর জন্য আদর্শ তাই নয়, বরং একটি সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ উপযোগিতা ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার অভুতপূর্ব সুযোগ এখানে রয়েছে।’

ডিজিটাল রূপান্তরের গুরুত্বকে অনুধাবন করতে পেরে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইকোসিস্টেম সম্প্রসারণে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

শুক্রবারে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক অ্যাসেন্ড ইকোসিস্টেম অনলাইম ফোরামে হুয়াওয়ে জানায়, অ্যাপাক অ্যাসেন্ড পার্টনার প্রোগ্রামের উদ্দেশ্য উদ্ভাবনী ও টেকসই ইকোসিস্টেম তৈরি করা, যা ইতোমধ্যেই একশ’র বেশি আইএসভি পার্টনারের সাথে কাজ করছে এবং এ অঞ্চলে হায়ার লার্নিং ইনস্টিটিউট এবং সরকারি সংস্থার সাথে ২৭টি এমওইউ করেছে।

উদ্ভাবনী শক্তিসম্পন্ন ও টেকসই এআই ইকোসিস্টেম গঠনের উদ্দেশ্যে করে সক্রিয় তাদের এপিএসি অ্যাসেন্ড পার্টনার প্রোগ্রাম ১০০টিরও বেশি আই এসভি পার্টনার পেয়েছে এবং সমগ্র অঞ্চলব্যাপী ২৭টির বেশি হায়ার লার্নিং ইন্সটিটিউশন ও সরকারী প্রতিষ্ঠানের সাথে এমওইউ স্বাক্ষর করেছে।

ওয়ার্কফোর্স চ্যালেঞ্জ মোকাবিলা করতে হুয়াওয়ে মালয়েশিয়াতে হুয়াওয়ে আসিয়ান অ্যাকাডেমি, সিঙ্গাপুরে এআই অ্যাকাডেমিসহ গোটা এশিয়া প্যাসিফিক জুড়ে হুয়াওয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে প্রযুক্তি বিষয়ে মেধাবীদেরকে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতের কর্মক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলা যায়। এখন পর্যন্ত হুয়াওয়ে এই অঞ্চলে ১০৩টিরও বেশি আইসিটি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছে। অনুষ্ঠানে আগামী পাঁচ বছরের মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে অন্তত দুই লক্ষ পেশাদার আইসিটি কর্মী তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন জে চেন।
পরবর্তী ধাপে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে এক হয়ে ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে কাজ করবে, যার ফলে ব্যবসায়ের প্রবৃদ্ধি আসবে এবং এই অঞ্চলের দেশসমূহের সরকারগুলোরও নির্ধারিত লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের পথ ত্বরান্বিত হবে।

‘এই পাঁচটি টেক ডোমেইনের সমন্বয় শুধু যে হুয়াওয়ের জন্যই সম্ভাবনার দুয়ার খুলে দেবে তা নয়, বরং সামগ্রিকভাবে প্রতিটি খাতকে উন্নয়নের নতুন পথ দেখাবে। উৎকর্ষের এই নতুন ধারাকে হুয়াওয়ে একা ব্যবহার করতে চায় না, বরং এর সকল সহযোগী প্রতিষ্ঠানের সাথে এক হয়ে এর সুযোগ ও সুবিধা উপভোগ করতে চায়’, বলেন জে চেন।

 

 

 

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মাদকে’র চেয়ে ভয়ংকর ফোনের নেশা!
নির্বাচিত

‘মাদকে’র চেয়ে ভয়ংকর ফোনের নেশা!

দিনে কয়বার ফোন জীবাণুমুক্ত করা উচিত
কিভাবে করবেন

ফোনের গতি কমে গেলে যা করবেন

বাজারে এলো সবচেয়ে সস্তা ই-স্কুটার!
অটোমোবাইল

বাজারে এলো সবচেয়ে সস্তা ই-স্কুটার!

চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে না কোয়ালকম
নির্বাচিত

চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে না কোয়ালকম

আসছে সনির গেমিং ফোন
গেম

আসছে সনির গেমিং ফোন

কত গ্রাহক টিকটক ব্যবহার শুরু করেছেন জানেন?
নির্বাচিত

টিকটকের বিরুদ্ধে নজরদারীতে ডাচ কর্তৃপক্ষ

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix