Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোক্তার মেধা ও জ্ঞান অত্যন্ত মূল্যবান সম্পদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 November 2020
উদ্যোক্তার মেধা ও জ্ঞান অত্যন্ত মূল্যবান সম্পদ
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, শুধু স্থাবর সম্পত্তি নয়, একজন উদ্যোক্তার মেধা ও দক্ষতা অত্যন্ত মূল্যবান সম্পদ। অন্যদিকে ব্যাঙ্কং, সেবা, ব্যবসা বাণিজ্য ও কলকারখানা এখন আর এনালগ থাকার দিন নেই-সবই ডিজিটাল হতে হবে।

 আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সবই ডিজিটাল করতেই হবে। তিনি শিক্ষা ও দক্ষতার ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব প্রদান করেন। তিনি বলেন সাধারণ শিক্ষায় শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের কল সেন্টারসমূহ একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। মন্ত্রী তরুণ ও সৃজনশীল উদ্যোক্তাদের মেধা ও সৃজনশীলতা দিয়ে শুরু করা এই কর্মকান্ণ্ড এগিয়ে নিতে ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক ব্যাংকের সাথে কলসেন্টার প্রতিষ্ঠান সমূহের সংগঠন বাক্কোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ্সব কথা বলেন। চুক্তির ফলে বাক্কো প্রতিষ্ঠানগুলো জামানত বিহীনভাবে শর্ত সাপেক্ষে ব্র্যাক ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদে ঋণ সুবিধা পাবেন।

ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী দেশের পোশাক শিল্পের বিকাশে অতি সাধারণ কর্মীদের মূল শক্তি হিসেবে বর্ণনা করে বলেন, যারা সাধারণ কম্পিউটারও শিখেনি তাদের কাজে লাগিয়ে বাক্কো কল সেন্টার কাজ শুরু করে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধান অতিথি বলেন, কলসেন্টারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের দূরত্বটা ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে দূর হয়ে গেল। তিনি বলেন, আমি আশা করি ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বাক্কোকে অনুধাবনের ক্ষেত্রে ব্যাংকিং খাতের যে সমস্যা ছিল তা কেটে যাবে’’।

 মন্ত্রী তথ্যপ্রযুক্তি বিকাশের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, কলসেন্টার খাত কেবল শুধু ভাল ইংরেজী জানা লোকের জন্যই নয় এখাতে ভাল বাংলা জানা মানুষের প্রচুর চাহিদা রয়েছে। তিনি বলেন এক সময়ে আমরা ভাবতাম সারা দুনিয়াই ইংরেজি নির্ভর। কিন্তু এখনকার ও সামনের দুনিয়া হচ্ছে মাতৃভাষাকেন্দ্রিক। তিনি আরও বলেন আমরা এক সময়ে ভাবতাম সবই রপ্তানী করতে হবে-নিজেদের অভ্যন্তরীণ বাজারের দিক আমরা াতকাইনি। অথচ ১৭ কোটি মানুষের একটি দেশ তার দ্রুত উন্নয়নের ক্ষেত্রে নিজেদেরই ডিজিটাইজেসনের অনেক কাজ রয়েছে। তিনি ব্যাঙ্কং খাতে আইন ও নীতিমালা নবায়নসহ যেসব কাগজভিত্তিক কর্মকাণ্ড রয়েছে তা ডিজিটাল করার আহ্বান জানান।

দেশে মেধা ভিত্তিক শিল্পে বিনোয়োগের নতুন যুগের সূচনা হয়েছে উল্লেখ করে কম্পিউটারে বাংলা ভাষার জনক জনাব মোস্তাফা জব্বার বলেন, প্রথম শিল্প বিপ্লব যুগ থেকে শুরু করে অদ্যাবধি শিল্প বাণিজ্যের বিকাশে ব্যাংক বড় ভূমিকা পালন করে আসছে।

 ডিজিটাল বাংলাদেশ বিণির্মাণের জন্য গত এগারো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কর্মসূচি করোনাকালেও অচল জীবন যাত্রাকে সক্রিয় রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অর্জনসমূহকে আমরা ধরে রাখতে চাই। তিনি বলেন, এতদিন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বাংলাদেশ ছিল আমদানি নির্ভর একটি দেশ।আজকের বাংলাদেশ এই খাতের একটি রপ্তানি নির্ভর একটি দেশে উন্নীত হয়েছে।

 দেশে ১১টি মোবাইল কারখানায় দেশের শতকরা ৬০ভাগ মোবাইল সেটের চাহিদা মেটাতে সক্ষম। বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে।আমরা আইওটি ডিভাইস রপ্তানি করছি। তিনি রোবটিকস, বিগডাটা ও আইওটিসহ উদীয়মান ডিজিটাল ডিভাইস খাতে বিনিয়োগে নজর দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা, হেড অব এসএমই সৈয়দ আবদুল মোমেন এবং বাক্কোর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন বক্তৃতা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

মার্কিন নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম সরানোর নির্দেশ

৩০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসছে রেডমির ইয়ারফোন
নির্বাচিত

৩০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসছে রেডমির ইয়ারফোন

এইচপি এর সেরা ৫ টি ল্যাপটপ এর বর্তমান দাম
নির্বাচিত

এইচপি এর সেরা ৫ টি ল্যাপটপ এর বর্তমান দাম

ভারতে বাংলাদেশিদের কোম্পানি দেখতে চান মাইক্রোসফট সিইও
নির্বাচিত

ভারতে বাংলাদেশিদের কোম্পানি দেখতে চান মাইক্রোসফট সিইও

মু‌ক্তিযু‌দ্ধের বিকৃত ই‌তিহাস রোধে ডি‌জিটাল আর্কাইভ নির্মাণ করা হ‌বে: পলক
প্রযুক্তি সংবাদ

মু‌ক্তিযু‌দ্ধের বিকৃত ই‌তিহাস রোধে ডি‌জিটাল আর্কাইভ নির্মাণ করা হ‌বে: পলক

এনএফসি চিপ নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলার ঝুঁকিতে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

এনএফসি চিপ নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলার ঝুঁকিতে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 November 2020

উদ্যোক্তার মেধা ও জ্ঞান অত্যন্ত মূল্যবান সম্পদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix