Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বছরের শুরুতেই লঞ্চ হবে আইকিউও ৭, থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
নতুন বছরের শুরুতেই লঞ্চ হবে আইকিউও ৭, থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর
Share on FacebookShare on Twitter

এই মাসের গোড়ায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া স্ন্যাপড্রাগন সামিটে ভিভো জানিয়েছিল, আগামী বছরেই স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে তারা ফোন লঞ্চ করতে চলেছে। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও ফোনটির ব্যাপারে বিশেষ কিছু জানা যায় নি। তবে ভিভোর সাবব্রান্ড আইকিউও এবার অফিসিয়ালি জানিয়ে দিল, সংস্থার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নাম হবে আইকিউও ৭। সুতরাং এটিই যে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটে চলবে, সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ রইলো না।

আইকিউও, চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে ফোনটির অফিসিয়াল পোস্টারও শেয়ার করেছে। পাশাপাশি সংস্থাটি বলেছে, আইকিউও ৭ ফোনটি KPL-এর অফিসিয়াল গেমিং স্মার্টফোন হবে। জানিয়ে রাখি, KPL বা King Pro Leauge চীনের বৃহত্তম ই-স্পোর্টস ইভেন্টের মধ্যে অন্যতম। পূর্বে আইকিউও ৩ ফোনটিকেও KPL সার্টিফায়েড গেমিং ফোন হিসেবে বাজারে আনা হয়েছিল।

অফিসিয়াল পোস্টার অনুযায়ী, আইকিউও ৭ ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা থাকবে। ক্যামেরা মডিউলে সেন্সর তিনটি ত্রিকোণভাবে অবস্থান করেছে। মডিউলের নীচে ডুয়াল কালার ফ্ল্যাশ ও আইকিউও-এর লোগো রাখা হয়েছে। ফোনটির রিয়ার হোয়াইট প্যানেলের ডানদিকে ব্লু, ব্ল্যাক ও রেড স্ট্রাইপ লম্বালম্বিভাবে উপস্থিত রয়েছে। স্মরণ করিয়ে দিই, চলতি বছরেই আইকিউও জার্মান প্রিমিয়াম গাড়ি নির্মাতা সংস্থা BMW-এর সাথে হাত মিলিয়ে আইকিউও ৫ Pro ফোনটির একটি স্পেশাল এডিশান মডেল বাজারে এনেছিল। যার সাদা রঙের ব্যাক প্যানেলে নীল, কালো ও লাল রঙের স্ট্রাইপ ছিল। ফলে আইকিউও ৭ কে BMW স্পেশাল এডিশন হিসেবে লঞ্চ করার সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

এই প্রসঙ্গে বলে রাখি, সম্প্রতি V2049A মডেল নম্বরের সাথে ভিভোর একটি ফোন চীনের 3C-এর ছাড়পত্র পেয়েছে। এই ফোনটি ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি আইকিউও ৭ সিরিজের ফোন হবে বলে জল্পনা শুরু হয়েছে। তবে এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য পেতে আগামীদিনে আইকিউও-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Tags: ভিভো আইকিউওও

এই বিভাগ থেকে আরও পড়ুন

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
নির্বাচিত

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়

এখন থেকে মেমোরি কার্ডে ব্যবহার করা যাবেনা হুয়াওয়ের ফোনে
কিভাবে করবেন

ভালো মেমোরি কার্ড চেনার উপায়

র‍্যানসমওয়্যার হামলা কমলেও তথ্য পুনরুদ্ধারের ব্যয় হয়েছে মিলিয়ন ডলার: সফোস প্রতিবেদন
নির্বাচিত

র‍্যানসমওয়্যার হামলা কমলেও তথ্য পুনরুদ্ধারের ব্যয় হয়েছে মিলিয়ন ডলার: সফোস প্রতিবেদন

কম দামের স্মার্টফোন আনল মাইক্রোম্যাক্স
নির্বাচিত

কম দামের স্মার্টফোন আনল মাইক্রোম্যাক্স

স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এজ উন্মোচিত
নির্বাচিত

স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এজ উন্মোচিত

লাইসেন্স বাতিলের নোটিস যাচ্ছে গ্রামীণফোন-রবিতে
টেলিকম

লাইসেন্স বাতিলের নোটিশ পাচ্ছে গ্রামীণফোন ও রবি!

Load More

ট্রেন্ডিং টপিক

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix