Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিল ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিল ইভ্যালি
Share on FacebookShare on Twitter

দেশের অন্তত এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিয়েছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে থাকা ইভ্যালির এই গ্রাহকেরা স্যামসাং ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এসিসহ বিভিন্ন ধরনের কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য কিনে ঘরেই সেগুলো হোম ডেলিভারিতে বুঝে পেয়েছেন।

সম্প্রতি ইভ্যালি এবং বাংলাদেশে স্যামসাং এর অনুমোদিত পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্স সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
প্রতিষ্ঠান দুইটি বলছে, গেল বছরের ৩ নভেম্বও দেশের এক লাখ পরিবারের স্যামসাং পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একত্রে কাজ শুরু করে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স। সম্প্রতি নিজেদের সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছায় দেশিয় প্রতিষ্ঠান দুইটি।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ব্র্যান্ড এর বিভিন্ন পণ্য গ্রাহকদের কাছে সুলভ মূল্যে পৌঁছে দিতে কাজ করে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স। এর ফলে স্যামসাং পণ্যে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দেয় ইভ্যালি। ফলে গ্রাহকেরা তাদের সাধ্যের মধ্যেই আধুনিক ফিচার ও গুণগত মানসম্পন্ন বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ও হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারেন ইভ্যালি থেকে।

এবিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘ডিজিটাল নেশন অন স্মার্ট টেলিভিশন’ স্লোগানকে সামনে রেখে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই ক্যাম্পেইনটি শুরু করেছিল। আর সেই লক্ষ্যটি হচ্ছে দেশের অন্তত এক লাখ পরিবারে স্যামসাং ব্র্যান্ডের পণ্য সুলভ মূল্যে পৌঁছে দেওয়া। সম্প্রতি আমরা আমাদেও কাঙ্খিত সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স মিলে অন্তত এক লাখ ইউনিট পণ্য গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি।

ফেয়ার ইলেকট্রনিক্স ও ইভ্যালি একত্রে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে চায় উল্লেখ করে ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশে স্যামসাং মোবাইল এবং ইলেকট্রনিক্স এর গর্বিত উৎপাদক ফেয়ার ইলেকট্রনিক্স। বাংলাদেশে উৎপাদিত পণ্য সবাই যেভাবে নিজেদের করে নিয়েছেন আমরা তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের ডিজিটালাইজেশনে স্যামসাং প্রযুক্তির মাধ্যমে অংশ হতে পেরে আমরা আনন্দিত। প্রযুক্তি পণ্য উৎপাদকদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর প্রতিও আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। ফেয়ার ইলেকট্রনিক্স যুব সমাজের জন্য কর্মসংস্থানেরও যোগান দিচ্ছে।

অন্যদিকে ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে.এম তসলিম কবীর বলেন, ইভ্যালির মাধ্যমে স্যামসাং পণ্যের আরও অর্ডার পাচ্ছি আমরা। সেগুলোও ধাপে ধাপে প্রতিদিন আমরা সরবরাহ করছি। আমাদের প্রত্যাশা এই যে, একসময় দেশের প্রতিটি ঘরে ইভ্যালির মাধ্যমে স্যামসাং এর পণ্য পৌঁছে দেবে ফেয়ার ইলেকট্রনিক্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালিস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টেলের নতুন প্রসেসরসহ এইচপির ক্রোমবুক এক্স৩৬০
নির্বাচিত

ইন্টেলের নতুন প্রসেসরসহ এইচপির ক্রোমবুক এক্স৩৬০

বাজার কাঁপাতে দুর্ধর্ষ ফিচারের স্মার্টফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বাজার কাঁপাতে দুর্ধর্ষ ফিচারের স্মার্টফোন আনলো মটোরোলা

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে
নির্বাচিত

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে

করোনাকালীন সঙ্কটে দারাজের “অনলাইন গরুর হাট”
নির্বাচিত

করোনাকালীন সঙ্কটে দারাজের “অনলাইন গরুর হাট”

টেকনো পোভা রিভিউ : ১৫০০০ টাকার মধ্যে সেরা ফোন
নির্বাচিত

টেকনো পোভা রিভিউ : ১৫০০০ টাকার মধ্যে সেরা ফোন

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি
নির্বাচিত

বিশ্বের বৃহত্তম ৫ স্মার্টফোন কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ ফেব্রুয়ারি ২০২১

এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিল ইভ্যালি

Techzoom.TV |
TechzoomTV