Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এল শাওমির প্রথম ফোল্ড স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩১ মার্চ ২০২১
বাজারে এল শাওমির প্রথম ফোল্ড স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

শাওমি এমআই মিক্স ফোল্ড এর হাত ধরে ফোল্ডেবল ফোন লঞ্চ করার কৃতিত্বে শাওমি আজ স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলা এর সঙ্গে একই সারিতে নিজের জায়গা করে নিল। শাওমির প্রথম ফোল্ডেবল ফোন শাওমি এমআই মিক্স ফোল্ড কভার ডিসপ্লে ও গ্যালাক্সি জেড ফোল্ড এর মতো ভাঁজযোগ্য ডিসপ্লের সঙ্গে এসেছে। এমআই মিক্স-এর বিশেষ ফিচারের কথা বললে এতে ২কে রেজোলিউশন, ৫১২ জিবি পর্যন্ত বিশাল স্টোরেজ, স্ন্যাপড্রাগন ৮৮৮ ফ্ল্যাগশিপ প্রসেসর, হারমান কার্ডন-এর কোয়াড-স্পিকার ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবেন।

শাওমি এমআই মিক্স ফোল্ড স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে-
শাওমি এমআই মিক্স ফোল্ড কভার ডিসপ্লে ও ৮.১ ইঞ্চি (কোণাকুণি) ইন-ফোল্ডিং WQHD+ রেজোলিউশনের (২৪৮০x১৮৬০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। ভেতরের ডিসপ্লেতে ফ্রন্ট ক্যামেরার জন্য কোনো কাটআউট নেই, ফলে এটি এজ-টু-এজ ভিউয়িং এক্সপেরিয়েন্স অফার করবে। সেইসঙ্গে এটি ডলবি ভিশন ও HDR10+ সাপোর্ট করবে। এমআই মিক্স ফোল্ড-এর বাইরের দিকে ৬.৫২ ইঞ্চি ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৮৪০x২৫২০ রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে। এর ব্রাইটনেস ৭০০ নিটস ও এতে ডলবি ভিশন সাপোর্ট করবে। কভার ডিসপ্লের বামদিকের কোণে ফ্রন্ট ক্যামেরার জন্য কাটআউট রয়েছে। ডিসপ্লের তলদেশে শাওমি নন-ম্যাগনেটিক স্টিল প্লেট দিয়ে বানানো হিঞ্জ মেকানিজম ব্যবহার করেছে। আবার শাওমি দাবি করেছে যে এমআই মিক্স ফোল্ড-এর ডিসপ্লে লক্ষাধিক বার ফোল্ড করা যাবে।

পারফরম্যান্স-
শাওমি এমআই মিক্স ফোল্ড-এ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি/৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০২০ এমএইচ ব্যাটারি রয়েছে। এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি ফোনটি ৩৭ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। আবার এতে কুইক চার্জ ৪ প্লাস ও পাওয়ার ডেলিভারি ৩.০ সাপোর্ট করবে।

ক্যামেরা-
ফোল্ডেবল ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। প্রাইমারি ক্যামেরাটি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল HM2 সেন্সর। এছাড়া বাকি ক্যামেরাগুলি হল এফ/২.৭৭ অ্যাপারচার ও ৩০x জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স এবং ১২৩ ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। কভার ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

শাওমি এমআই মিক্স ফোল্ড স্মার্টফোনের দাম

শাওমি এমআই মিক্স ফোল্ড-এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ ইউয়ানও ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ ইউয়ান । এই মুহূর্তে চীন ছাড়া অন্যান্য দেশের বাজারে কখন এই ফোল্ডেবল ফোন লঞ্চ হবে তা জানা যায়নি।

Tags: শাওমিশাওমি এমআই মিক্স ফোল্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেটের ভেতর ৩ টি কোয়ালিটি ব্লুটুথ ইয়ারফোন
নির্বাচিত

বাজেটের ভেতর ৩ টি কোয়ালিটি ব্লুটুথ ইয়ারফোন

নিষেধাজ্ঞা উঠলেও গুগলে ‘না’ হুয়াওয়ের
নির্বাচিত

নিষেধাজ্ঞা উঠলেও গুগলে ‘না’ হুয়াওয়ের

নতুন সুজুকি এক্সএল ৬, প্রিমিয়াম ৬-সিটার গাড়ির বাজারজাতকরণ শুরু করল উত্তরা মোটর্স
অটোমোবাইল

নতুন সুজুকি এক্সএল ৬, প্রিমিয়াম ৬-সিটার গাড়ির বাজারজাতকরণ শুরু করল উত্তরা মোটর্স

দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে
টেলিকম

দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো
নির্বাচিত

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি
নির্বাচিত

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক আনতে আবারও প্রস্তুত যুক্তরাজ্যভিত্তিক...

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix