Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর পাওয়া যাবে না এলজির ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ এপ্রিল ২০২১
ঘুরে দাঁড়াতে চায় এলজি
Share on FacebookShare on Twitter

ক্রমেই কঠিন প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে মোবাইল ফোনের বাজার। নিত্যনতুন প্রতিষ্ঠান আর বিপণন পন্থার সামনে টিকতে না পেরে ইতোমধ্যে হারিয়ে গেছে সিমেন্স, ব্ল্যাকবেরি, সনি এরিকসনের মতো ব্র্যান্ডগুলো। একই পথে হাঁটছে দক্ষিণ কোরীয় প্রযুক্তিপণ্য নির্মাতা এলজি। সোমবার (৫ এপ্রিল) মোবাইল ফোন উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে তারা। খবর- বিবিসি।

জানা গেছে, বিগত ৬ বছর ধরে লোকসান গুনে আসছে এলজির মোবাইল ফোন ডিপার্টমেন্ট। এই অর্থের পরিমাণও বিপুল (৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার)। অব্যাহত এই লোকসান আর গুনতে নারাজ প্রতিষ্ঠানটি।

মনে রাখা ভালো, মোবাইল ফটোগ্রাফিতে জনপ্রিয় হয়ে ওঠা আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার আবিষ্কর্তা এই এলজি। যা ২০১৩ সালে তাদেরকে বসিয়েছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতার আসনে।

কিন্তু মোবাইল ফোনের বর্তমান বাজারকে ‘অবিশ্বাস্য রকম প্রতিযোগিতাপূর্ণ’ বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা।

স্মার্টফোন বাজারের শীর্ষে এখন স্যামসাং আর অ্যাপল। এদিকে, নিজস্ব সফটওয়্যার আর হার্ডওয়্যারের অভাবে ধুঁকতে হচ্ছে এলজিকে। অব্যাহত লোকসানের মুখে মোবাইল ফোনের ব্যবসা বিক্রিরও চেষ্টা করেছে তারা। কিন্তু তাতেও তারা সক্ষম হয়নি।

উত্তর আমেরিকায় এখনও জনপ্রিয়তার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এলজি। কিন্তু অন্যান্য জায়গায় তাদের অবস্থান তলানিতে। তবে নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় তারা এখনও বেশ জনপ্রিয়।

এক বিবৃতিতে তারা জানায়, ‘অবিশ্বাস্য প্রতিযোগিতাপূর্ণ মোবাইল ফোনের বাজার থেকে সরে আসার সিদ্ধান্ত এলজিকে ইলেক্ট্রিক ভেহিক্যাল সরঞ্জাম, কানেক্টেড ডিভাইস, স্মার্ট হোম, রোবটিকস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ক্রমবর্ধনশীল জায়গাগুলোতে দৃষ্টিপাত করতে সহায়তা করবে।’

কাউন্টার পয়েন্ট নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত বছর ২ কোটি ৮০ লাখ ইউনিট ফোন বিক্রি করেছে এলজি। যেখানে স্যামসাং বিক্রি করেছে ২৫ কোটি ৬০ লাখ।

Tags: এলজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনে নজরদারি করছে ৭ অ্যাপ
নির্বাচিত

উপকারী নয়, গুগল প্লে-স্টোরে ১৭২টি ক্ষতিকর অ্যাপের সন্ধান

ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি
নির্বাচিত

আনঅফিসিয়াল ফোন ব্লক করে দেবে শাওমি

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে বাংলাদেশ
নির্বাচিত

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়েছে বাংলাদেশ

নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন
নির্বাচিত

নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন

টুইটারের নতুন সিইও কে এই পরাগ
নির্বাচিত

কে এই পরাগ আগরওয়াল

Load More

ট্রেন্ডিং টপিক

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
অর্থ ও বাণিজ্য

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ
অটোমোবাইল

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

দেশে ডিজিটাল বৈষম্য কমাতে খুব কম দামে স্মার্টফোন...

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix