Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে এল রিয়েলমির নতুন দুই ফোন

এই ঈদে বাজার মাতাতে এলো সুপার স্লিম অ্যান্ড স্টাইলিশ রিয়েলমি ৮ এবং রিয়েলমি সি২৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ এপ্রিল ২০২১
দেশের বাজারে এল রিয়েলমির নতুন দুই ফোন
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ২৬ এপ্রিল অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করেছে তাদের দুইটি স্মার্টফোন। আসন্ন ঈদ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী মিলেনিয়ালদের চাহিদা মেটাতে তারা রিয়েলমি ৮ ও রিয়েলমি সি২৫ এই দু’টি হ্যান্ডসেট নিয়ে এসেছে। রিয়েলমি ৮ এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টির দাম মাত্র ২২,৯৯০ টাকা। রিয়েলমি সি২৫ এর দুইটি ভ্যারিয়েন্ট- ৪+৬৪ জিবি ও ৪+১২৮ জিবির দাম যথাক্রমে মাত্র ১৩,৯৯০ টাকা ও মাত্র ১৪,৯৯০ টাকা। আগামী ২৮ এপ্রিল দুপুর আড়াইটায় রিয়েলমি ৮ ইভ্যালি এবং ২৭ এপ্রিল দুপুর আড়াইটায় রিয়েলমি সি২৫ দারাজে স্পেশাল প্রাইজে ফ্ল্যাশসেলে পাওয়া যাবে।

ইভ্যালিতে রিয়েলমি ৮ ফ্ল্যাশসেলে পাওয়া যাবে ১০০০ টাকা কমে মাত্র ২১,৯৯০ টাকায়। পাশাপাশি, পাওয়া যাবে ৫,০০০ টাকার বাটা গিফট কার্ড। ফোনটি নগদের মাধ্যমে কিনলে প্রযুক্তিপ্রেমীরা ১০ শতাংশ ছাড় পাবেন সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত এবং লংকা বাংলার মাধ্যমে কিনলে ১২ শতাংশ ছাড় পাবেন সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিকঃ https://rebrand.ly/realme_8_Flash_Sale_Evaly.

৮ মিলিমিটার থেকেও কম পুরু, ওজনে মাত্র ১৭৭ গ্রাম ও ইনফিনিট বোল্ড ডিজাইনের রিয়েলমি ৮ আসন্ন ঈদের সবচেয়ে ট্রেন্ডি ফোন হতে যাচ্ছে। রিয়েলমি ৮-এ রয়েছে বাংলাদেশের প্রথম হেলিও জি৯৫ গেমিং প্রসেসর এবং ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি+ ডিসপ্লে কম্বিনেশন। ডিসপ্লেতে রয়েছে লাইট-সেনসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ, যা স্ক্রলিং-এ দিবে একদম মসৃণ অভিজ্ঞতা। বিশ্বের নামকরা ফ্যাশন ব্র্যান্ডের মতো, রিয়েলমি ব্র্যান্ডের স্লোগান ‘ডেয়ার টু লিপ’ রিয়েলমি ৮ এর ব্যাকশেলে ফুটিয়ে তোলা হয়েছে, যা ফোনটিকে দিয়েছে খুবই সুন্দর আউটলুক।

রিয়েলমি ৮ আরও রয়েছে হেলিও জি৯৫ গেমিং প্রসেসর। সে কারণেই যেকোন হেভি গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি, অ্যাসফাল্ট নাইন দীর্ঘসময় অনায়াসে খেলা যাবে। পাশাপাশি, রয়েছে কপার লিকুইড কুলিং সিস্টেম, যা কুলিংয়ের কার্যকারিতা ১৪.৪ শতাংশ বৃদ্ধি করে এবং ডিভাইসটিকে পারফরমেন্সের দিক থেকে সব সময় দুর্দান্ত পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করবে।

রিয়েলমি ৮-এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রীর সাথে ৮ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ম্যাক্রো লেন্স এবং বি অ্যান্ড ডব্লিউ পোর্ট্রেট লেন্সের ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ। এর আকর্ষণীয় টিল্ট-শিফট ফিচারটি তরুণ ব্যবহারকারীদের আরও বেশি সৃজনশীল হতে সাহায্য করবে এবং তারা এর মাধ্যমে তাদের কল্পনা ব্যবহার করে আরও চমকপ্রদ ছবি তুলতে পারবেন। স্মার্টফোনটিতে আরও রয়েছে স্টারি মোড, ট্রেন্ডি পোর্ট্রেট, ডুয়াল-ভিউ ভিডিও এবং ক্যামেরা দিয়ে সব রকম ভিডিও ধারণ করার জন্য উন্নত ইউআইএস ম্যাক্স ভিডিও স্ট্যাবিলাইজেশন।
স্মার্টফোনটিতে রয়েছে ৩০ ওয়াট ডার্ট চার্জযুক্ত ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারিযুক্ত রিয়েলমি ৮ ব্যবহারকারীদের দিবে ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা। ৩০ ওয়াট ডার্ট চার্জ থাকায় মাত্র ২৬ মিনিটে ৫০% চার্জ হয়ে যাবে। সাথে স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ স্তরের ব্যাটারির সুরক্ষা। উচ্চ মানসম্পন্ন অডিওভিজ্যুয়াল উপভোগের জন্য এর রয়েছে হাই-রেজ অডিও সার্টিফিকেশন। এছাড়াও রিয়েলমি ৮-এ রিয়েলমি ইউআই ২.০ এর পাশাপাশি ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১, যার ফলে ব্যবহারকারিরা সুবিধা অনুযায়ী ১০০ টিরও বেশি কাস্টমাইজেশন করা যাবে। স্মার্টফোনটি ট্রেন্ডি ইনফিনিট বোল্ড ডিজাইনে করা এবং সাইবার সিলভার ও সাইবার ব্ল্যাক এই দুইটি দারুণ রঙে পাওয়া যাবে।

পাশাপাশি, রিয়েলমি সি২৫ এর (৪+৬৪) জিবি ভ্যারিয়েন্টটি ২৭ এপ্রিল দুপুর আড়াইটায় দারাজে ফ্ল্যাশসেলে স্পেশাল প্রাইজে পাওয়া যাবে ৫০০ টাকা কমে মাত্র ১৩,৪৯০ টাকায়। পাশাপাশি, ১২টি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে payment করলে পেতে পারেন সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কেনার জন্য ক্লিকঃ https://rebrand.ly/realme_C25_Flash_Sale_Daraz.

আপগ্রেডকৃত রিয়েলমি সি২৫-এ রয়েছে সি সিরিজের মধ্যে সর্বপ্রথম ৪৮ মেগা পিক্সেলের এআই ট্রিপল কামেরা এবং ফোনটি টিইউভি রাইনল্যান্ড উচ্চ মান স্বীকৃতিপ্রাপ্ত। ১৮ ওয়াট টাইপ-সি চার্জারের সাথে এতে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী হেলিও জি৭০ প্রসেসর, যার ফলে ব্যবহারকারীরা বিরামহীন স্ট্রিমিং, গেমিং এবং ভারী অ্যাপ ব্যবহার করতে পারবেন অনায়াসে। ডিভাইসটি ৪৭ দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১১ এর সাথে এতে আছে রিয়েলমি সি সিরিজের মধ্যে সর্বপ্রথম রিয়েলমি ২.০, যা দুর্দান্ত পারফরমেন্সের সাথে তরুণদের দিবে কাস্টমাইজ করার সুযোগ।

স্মার্টফোনটিতে ৪৮ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে, যা সি সিরিজের ক্যামেরায় বেশ উল্লেখযোগ্য একটি আপগ্রেড। এটি ৪৮ মেগা পিক্সেল প্রধান ক্যামেরাযুক্ত প্রথম স্মার্টফোন। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ারসহ অসংখ্য চমকপ্রদ ফিচার, যা ফোনটির ব্যবহারের কার্যকারিতা বাড়াবে এবং ব্যবহারকারীদের জীবনযাত্রায় যোগ করবে নতুন মাত্রা।

‘ডেয়ার টু লিপ’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি ৮ সিরিজটিতে ডিজাইনের ওপর নজর দেওয়া হয়েছে এবং ব্র্যান্ডটি অত্যাধুনিক ডিজাইনের আলোকে ফোনের পেছনে ‘ডেয়ার টু লিপ’ স্লোগান ব্যবহার করেছে। আসন্ন ঈদে তরুণদের জন্য নিঃসন্দেহে রিয়েলমি ৮ এবং সি২৫ দারুণ দুইটি স্মার্টফোন হতে যাচ্ছে।

 

 

 

 

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিলিস্তিনের ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে পড়াবে ডিআইইউ
নির্বাচিত

ফিলিস্তিনের ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে পড়াবে ডিআইইউ

ল্যাপটপের জন্য কার্যকর কুলিং সিস্টেম জরুরি কেন?
নির্বাচিত

ল্যাপটপের জন্য কার্যকর কুলিং সিস্টেম জরুরি কেন?

ছয়শ অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে
নির্বাচিত

ছয়শ অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে

বিশ্বের প্রথম রোটেটিং ডুয়েল স্ক্রিনের ফোন এলো
নির্বাচিত

বিশ্বের প্রথম রোটেটিং ডুয়েল স্ক্রিনের ফোন এলো

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন
নির্বাচিত

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন

দুর্দান্ত ক্যামেরায় আসছে গুগল পিক্সেল ৭
নির্বাচিত

মোবাইল ফটোগ্রাফির ধারণা বদলে দেবে গুগল পিক্সেল ৭

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix