Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 May 2021
দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি
Share on FacebookShare on Twitter

ক্যানালিসের ২০২১ সালের প্রথম প্রান্তিকে গ্লোবাল শিপমেন্ট প্রতিবেদন অনুসারে, দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে রিয়েলমি। এছাড়াও, ইউরোপীয় অঞ্চলে বছরের প্রথম প্রান্তিকে ১৮৩ শতাংশ ইয়ার-অন-ইয়ার প্রবৃদ্ধিসহ দ্রুত বর্ধমান স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ধারাবাহিকতা বজায় রেখেছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে রিয়েলমি বিশ্বব্যাপী ১ কোটি ২৮ লাখ স্মার্টফোন রপ্তানি করেছে। ফলস্বরূপ, প্রতিবেদন অনুসারে রিয়েলমি ১৩টি দেশের শীর্ষ ৫ মোবাইল ব্র্যান্ডের মধ্যে স্থান দখল করেছে। এদের মধ্যে অন্যতম হলোঃ ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, রাশিয়া, মিশর, চেক প্রজাতন্ত্র, গ্রীস এবং স্লোভেনিয়া।

এরই পাশাপাশি, দক্ষিণ-পূর্ব এশিয়ায়র ফিলিপাইনে ২৩ শতাংশ মার্কেট শেয়ার এবং ৯৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির মাধ্যমে শীর্ষস্থান ফিরে পেয়েছে রিয়েলমি। কম্বোডিয়ায় ব্র্যান্ডটির ৩৭৯ শতাংশ ইয়ার-অন-ইয়ার প্রবৃদ্ধি ঘটেছে এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে দুই-সংখ্যার প্রবৃদ্ধি ঘটেছে। এছাড়া, ভারতে প্রতিষ্ঠানটি ১২ শতাংশ মার্কেট শেয়ারের মাধ্যমে তার পঞ্চম স্থান ধরে রেখেছে।

এদিকে ক্যানালিস গ্লোবাল স্মার্টফোন শিপমেন্ট প্রতিবেদন অনুসারে, বছরের প্রথম প্রান্তিকে ব্র্যান্ডটি প্রথমবারের মতো ইউরোপের তিনটি দেশে শীর্ষ চার মোবাইল ব্র্যান্ডের ভেতর স্থান দখল করেছে। প্রতিবেদন অনুসারে, চেক প্রজাতন্ত্র ও গ্রীসে ব্র্যান্ডটি চতুর্থ স্থানে রয়েছে এবং এই দুই দেশে প্রথম প্রান্তিকে বার্ষিক প্রবৃদ্ধির হার যথাক্রমে ৪১০৪ শতাংশ এবং ৪৭৭ শতাংশ। স্লোভেনিয়ায় রিয়েলমি চতুর্থ স্থানে রয়েছে এবং রাশিয়ায় ৬৮২ শতাংশ ইয়ার-অন-ইয়ার প্রবৃদ্ধির মাধ্যমে পঞ্চম স্থান ধরে রেখেছে।

এই প্রসঙ্গে রিয়েলমি’র সিইও স্কাই লি বলেন, ‘চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বিভিন্ন বাজারে, বিশেষ করে পূর্ব ইউরোপে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পেরেছি বলে আমি সত্যিই গর্বিত। এর মাধ্যমে বোঝা যায় যে, বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মাঝে স্থান দখলের দৌঁড়ে আমরা সঠিক পথেই রয়েছি। আমরা আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের ব্র্যান্ড স্পিরিট ‘ডেয়ার টু লিপ’ বজায় রাখলে এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক পণ্যের মাধ্যমে তরুণ গ্রাহকদের ক্ষমতায়নে মনোনিবেশ করলে এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।’

ক্যানালিস মোবিলিটির ভাইস প্রেসিডেন্ট নিকোল পেং রিয়েলমির পারফরম্যান্স সম্পর্কে বলেন, ‘এক বছর আগে বৈশ্বিক মহামারী আঘাত হানার পর চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের স্মার্টফোন বাজার অনেকাংশেই পুনরুদ্ধিত হয়েছে। এক বছর আগের তুলনায় ২৭.৬ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে শিপমেন্ট ৩৪৭.৭ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। অপেক্ষাকৃত নতুন ব্র্যান্ড হিসেবে, প্রতি ত্রৈমাসিকে গড়ে ৪৫ শতাংশ ইয়ার-অন-ইয়ার প্রবৃদ্ধির মাধ্যমে রিয়েলমির গত ১২ মাসে ব্যাপক বিস্তার ঘটেছে। এটি মূলত তাদের জেন-জেড গ্রাহকের সংখ্যা এবং বিশ্বব্যপী ওমনি-চ্যানেল অংশীদার বৃদ্ধির প্রচেষ্টার জন্য সম্ভব হয়েছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন
প্রযুক্তি বাজার

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন

এসি রুমে ফ্যান চালান? জানুন কাজটি ঠিক না ভুল
কিভাবে করবেন

এসির তাপমাত্রা কেন ১৬-৩০ এর মধ্যে রাখা হয়?

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

উইকিপিডিয়া কনটেন্ট আপডেট করবে এআই
নির্বাচিত

উইকিপিডিয়া কনটেন্ট আপডেট করবে এআই

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
নির্বাচিত

২৫০০০ এর কমে সেরা স্মার্টফোন রেটিং সহ

Load More

ট্রেন্ডিং টপিক

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুওর পর্দায় ফাটল...

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2021

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV