Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ কোটি তরুণ ব্যবহারকারীর জন্য ৫জি স্মার্টফোন নিয়ে আসবে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৫ জুন ২০২১
১০ কোটি তরুণ ব্যবহারকারীর জন্য ৫জি স্মার্টফোন নিয়ে আসবে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

রিয়েলমি, জিএসএমএ, কাউন্টারপয়েন্ট রিসার্চ এবং কোয়ালকমের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৫জি সামিট। উক্ত সামিটে আগামী ৩ বছরের মধ্যে ১০ কোটি তরুণ ব্যবহারকারীর জন্য ৫জি স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। বিস্তারিত জানতে ক্লিকঃ https://cutt.ly/realme5G

“মেকিং ৫জি গ্লোবাল: অ্যাফরডিবিলিটি ফর দা ম্যাসেস” শীর্ষক এই সম্মেলনে ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, গবেষণা প্রতিষ্ঠান, উপাদান বিক্রয়কারী এবং ডিভাইস প্রস্তুতকারক শিল্প থেকে শীর্ষ নেতারা একত্রিত হয়েছিলেন। তারা ৫জি বিবর্তনের প্রযুক্তিগত দক্ষতা, ৫জি ও তরুণদের মধ্যে অনন্য সম্পর্ক এবং ৫জি ব্যবহারের পথ কীভাবে সুগম করা যাবে এসব বিষয়ে আলোকপাত করেন। সম্মেলনে রিয়েলমি তরুণ সমাজের প্রতি ব্র্যান্ডটির দায়বদ্ধতা, তরুণদের প্রয়োজনীয় ৫জি প্রযুক্তিগত সুবিধা নিশ্চিতকরণ এবং বিশ্বজুড়ে ৫জি প্রযুক্তির অগ্রগতিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এরই ধারাবাহিকতায় রিয়েলমি তাদের জিটি সিরিজের নতুন মডেল, রিয়েলমি ৫জি পারফরম্যান্স ফ্ল্যাগশিপ এবং ক্যামেরা ফ্ল্যাগশিপ যথাক্রমে জুন এবং জুলাই মাসে বাজারে নিয়ে আসবে।

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট এবং ভারত ও ইউরোপের সিইও মাধব শেঠ বলেন, “প্রথম ৫জি স্মার্টফোন রিয়েলমি এক্স৫০ দিয়ে যাত্রা শুরু করে; আমরা এখন ব্যবহারকারীদের জন্য আরও স্লিম এবং দারুণ স্পেসিফিকেশন, ডিজাইনের ৫জি ফোন উপহার দিতে নতুন নতুন ডিজাইনের ধারণা এবং প্রযুক্তিগত উদ্ভাবন অন্বেষণ করে যাচ্ছি। আমরা রিয়েলমির পক্ষ থেকে আরও শক্তিশালী ৫জি স্মার্টফোন বাজারে আনতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, ৫জি যুগে এই নতুন প্রযুক্তি গ্রহণকে ত্বরান্বিত করা রিয়েলমি’র জন্য একটি গুরুত্বপূর্ণ মিশন। গ্রাহকদের চাহিদা আমলে নিয়ে পণ্য উদ্ভাবনকে এগিয়ে নিতে এবং আমাদের অংশীজনের সাথে বিস্তৃত ৫জি ইকোসিস্টেম তৈরিতে রিয়েলমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

জিএসএমএ ইন্টেলিজেন্সের প্রধান অর্থনীতিবিদ কালভিন বাহিয়া বলেন, “৫জি কভারেজের বৃদ্ধি যদিও উত্সাহজনক, জিএসএমএ’র একটি জরিপে দেখা গেছে যে নতুন প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণের ক্ষেত্রে ডিভাইসগুলোর সামর্থ্য, ডিজিটাল স্বাক্ষরতা, দক্ষতার অভাব এবং মোবাইল ডেটার ব্যয়ের মতো বেশ কিছু অন্যান্য বাধা গ্রাহকদের মধ্যে রয়ে গেছে। তবুও ৫জি রূপান্তর বিশ্বজুড়ে অনিবার্য এবং ৫জি আগামী দশকে বিশ্ব অর্থনীতিতে ৬০০ বিলিয়ন ডলারের যোগান দিবে বলে আশা করা হচ্ছে।”
রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও এই সম্মেলন উপলক্ষে বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বেই ৫জি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অনেক বাধা রয়েছে আর এই দুর্বলতার জায়গা কাটিয়ে তুলতে রিয়েলমি তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা তরুণদের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে চাই এবং আমরা জানি যে তরুণ প্রজন্মের ৫জি-এর মতো স্মার্ট প্রযুক্তি প্রয়োজন। বর্তমান ৪জি নেটওয়ার্কেও ৫জি স্মার্টফোন নিশ্চিত করবে অধিকতর ভালো পারফরমেন্স। পাশাপাশি, এখন থেকেই ৫জি স্মার্টফোনের ব্যবহার তরুণদের আগামীদিনের পথে অনেকটাই এগিয়ে রাখবে। রিয়েলমি বিশ্বাস করে, ৫জি হবে সবার জন্য এবং সবার প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতিটি প্রাইজরেঞ্জেই আমরা আনতে যাচ্ছি ৫জি স্মার্টফোন।”

তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ইতোমধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাদের কার্যক্রম শুরু করেছে। ২০২০ সালে রিয়েলমি বিশ্বের ২১ টি বাজারে মোট ১৪টি ৫জি ডিভাইস নিয়ে এসেছে এবং বিশ্বজুড়ে সাতটি ৫জি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের কাজ চলছে। পাশাপাশি, ৫জি পণ্য গ্রহণের গতি বাড়ানোর জন্য ২০২১ সালে ৫জি প্রযুক্তি গবেষণা এবং পণ্য বিকাশে রিয়েলমি বিশ্বব্যাপী ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রত্যাশা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরের সাথে এল অপো রেনো ৫
নির্বাচিত

বিশ্বের প্রথম ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরের সাথে এল অপো রেনো ৫

২০ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা
অটোমোবাইল

২০ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা

দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার
নির্বাচিত

দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার

কম্পিউটার বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিচ্ছে এআই পিসি
নির্বাচিত

কম্পিউটার বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিচ্ছে এআই পিসি

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!
নির্বাচিত

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!

দ্রুতগতির ফোন আনছে ভিভো
নির্বাচিত

দ্রুতগতির ফোন আনছে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ জুন ২০২১

১০ কোটি তরুণ ব্যবহারকারীর জন্য ৫জি স্মার্টফোন নিয়ে আসবে রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV