Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দাম কমলো ভিভো ফোনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ জুন ২০২১
দাম কমলো ভিভো ফোনের
Share on FacebookShare on Twitter

আসছে ঈদ-উল-আযহা। ঈদের উৎসব ঘিরে দুই স্মার্টফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো সব সময়ই গ্রাহকদের পছন্দ ও চাহিদার দিকে গুরুত্ব দেয়। এরই অংশ হিসেবে ভিভো ওয়াই৫১ এবং ভিভো ভি২০এসই স্মার্টফোনে একত্রে ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে ভিভো।

ডিসকাউন্ট ঘোষণার পর ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই স্মার্টফোন দু’টি এখন ২০০০ (দুই হাজার) টাকা কমমূল্যে পাওয়া যাবে। ভিভো ওয়াই৫১ এর দাম ছিলো ২১,৯৯০ টাকা ; ডিসকাউন্টের পরে এটি এখন পাওয়া যাবে ১৯,৯৯০ টাকায়। আর ভিভো ভি২০এসই এখন পাওয়া যাবে ২২,৯৯০ টাকায় ; ছাড়ের আগে এর দাম ছিলো ২৪,৯৯০ টাকা।
স্মার্টফোন দু’টিতেই ৮জিবি র‌্যামের পাশাপাশি ১২৮ জিবি রম রয়েছে। দুইটি ফোনের রম’ই ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়; যার জন্যে ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই বাজারে বেশ প্রশংসিত হয়েছিলো ।

ওয়াই৫১ স্মার্টফোনে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশচার্জিং সুবিধা; যার ফলে স্মার্টফোনটি এক ঘন্টায় ৭০ শতাংশ চার্জ হবে। এতে আরও রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম; যা ব্যবহার করে অন্যান্য যেকোনো স্মার্টফোন অনায়াসে চার্জ করা সম্ভব। অন্যদিকে, ভি২০এসইতে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশচার্জ, যা স্মার্টফোনটিকে মাত্র ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করতে সক্ষম ।

ভিভো ওয়াই৫১ এর সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের । আর ভি২০ এসই’র সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের । পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা ।
ভিভো ওয়াই৫১ স্মার্টফোনটি ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির এবং ভি২০এসই -তে রয়েছে ৪১০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ।

স্মার্টফোনে ডিসকাউন্টের বিষয়ে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘উৎসবকে সামনে রেখে ভিভো সবসময়ই গ্রাহকদেরকে বিভিন্ন ধরণের চমৎকার সব অফার দিয়ে থাকে। তবে, এ বছর আমরা একটু আগেই এই ক্যাম্পেইন শুরু করেছি। যাতে গ্রাহকরা ভিভো স্মার্টফোন এবং অফার সম্পর্কে আরও ভালোভাবে জেনেশুনে বা যাচাই করে কেনাকাটা করতে পারেন। ভিভো ওয়াই ৫১ এবং ভিভো ভি২০এসই দেশের বাজারে আসার পরপরই দারুণভাবে প্রশংসিত হয়। বিশেষ করে স্টোরেজ সুবিধার জন্য স্মার্টফোনগুলোকেও গ্রাহকরা পছন্দ করেছে। ঈদ উপলক্ষ্যে তাই এই স্মার্টফোনগুলোতেই ডিসকাউন্ট দিচ্ছে ভিভো।’

Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে রিয়েলমি সি ২৫
নির্বাচিত

৬,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে রিয়েলমি সি ২৫

এমআই ব্যান্ড ৭ আনছে শাওমি
নির্বাচিত

এমআই ব্যান্ড ৭ আনছে শাওমি

উইন্ডোজ ১১-এ নতুন চমক! আসছে ৭টি অত্যাধুনিক ফিচার
নির্বাচিত

উইন্ডোজ ১১-এ নতুন চমক! আসছে ৭টি অত্যাধুনিক ফিচার

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’
নির্বাচিত

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’

বিশ্বের দ্রুততম কম্পিউটার ব্যবহার হবে করোনা গবেষণায়
নির্বাচিত

বিশ্বের দ্রুততম কম্পিউটার ব্যবহার হবে করোনা গবেষণায়

ফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

ফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix