Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৮ জুলাই ২০২১
দেশের বাজারে সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (রবিবার) বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ২০২১ সালের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন মি ১১ লাইট। নজরকাড়া ডিজাইনের এই ডিভাইসটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে। হালকা ওজনের পাশাপাশি ভালো পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজলে মি ১১ লাইট হতে পারে আপনার জন্য সেরা ডিভাইস।

স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি ব্র্যান্ড হিসেবে উপলব্ধি করতে পারে মি ফ্যানদের জন্য প্রযুক্তি কতটা অপরিহার্য। সে কারণেই মি সিরিজের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্থবহ উদ্ভাবন ও সেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সকল চাহিদা পরিপূর্ণ করা। মি ১১ সিরিজটিও এর ব্যতিক্রম নয়। আগের সফলতায় অনুপ্রাণিত হয়ে, ফ্যাশনেবল তরুণদের জন্য হালকা-পাতলা ডিজাইন ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দিতে আমরা নিয়ে এসেছি মি ১১ লাইট। ফোনটির ওজন মাত্র ১৫৭ গ্রাম; মি ১১ লাইট ডিভাইসটিত আছে পাতলা ও প্রিমিয়াম ফিনিশ, প্রায় বেজেলহীন ৯০ হার্জ ডিসপ্লে এবং দারুন ট্রিপল ক্যামেরা সেটআপে।’

২০২১ সালের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন মি ১১ লাইট এর পুরুত্ব মাত্র ৬.৮মিমি এবং ওজন মাত্র ১৫৭ গ্রাম। মি ১১ লাইট ফোনটি হাতে ধরে ব্যবহারের জন্য খুবই উপযোগী একটি ডিভাইস। ফোনটির সামনে পাঞ্চ-হোল ডিজাইনের ক্যামেরা ও বেজেলহীন ডিসপ্লে রয়েছে। যারা বড় স্ক্রিন চান তাদের জন্যই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। ফোনটির পাশে দেয়া হয়েছে কার্ভড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুব দ্রুত ও মসৃণভাবে ফোন আনলক করার অভিজ্ঞতা দিবে।

মি ১১ লাইট ফোনটিতে দেয়া হয়েছে স্পোর্টস ৬.৫৫ ইঞ্চির ১০-বিট অ্যামোলেড ডট-ডিসপ্লে। ডিভাইসটি আসছে ১.০৭ বিলিয়ন অন স্ক্রিন কালারে, যা এর পূর্বসূরিদের থেকে ৬৪ গুণ বেশি (৮-বিট ডিসপ্লে)। ফোনটির ডিসপ্লেতে চমৎকার কালার গ্রাডিয়েশন থাকায় ফোনটি দিয়ে যেকোনো অ্যাঙ্গেল থেকে ছবি দেখার ক্ষেত্রে দেবে অসাধারণ অভিজ্ঞতা। ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ-স্যাম্পল রেট থাকায় টাচ হবে দুর্দান্ত, ফলে ব্যবহারকারীরা ডিসপ্লেতে কোনো ল্যাগ পাবেন না। ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে সামনে ও পিছনে দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা।
মি ১১ লাইট ডিভাইসটি স্পষ্ট শব্দের সঙ্গে দেবে দুর্দান্ত সব ছবি। মি ১১ লাইট ফোনে রয়েছে ডুয়েল স্পিকার সেটআপ, সাপোর্ট করে হাই-রেস অডিও এবং সঙ্গে আছে হাই-রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন, তৈরি করা যাবে সব মিডিয়ার জন্য কনটেন্ট।

সরু ও হালকার মধ্যে মি ১১ লাইট ফোনটিতে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের, আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং তার সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা। মি ১১ লাইট ফোনটিতে পাওয়া যাবে সেরা ক্যামেরা পারফরম্যান্স। খুব সহজেই ফোনটি দিয়ে ব্যবহারকারীরা প্রফেশনাল গ্রেডের ছবি তুলতে পারবেন। ওয়াইড শট নেয়ার জন্য সহায়তা করবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, যেখানে সর্বোচ্চ ডিটেইলসহ কোনো বিষয়ের ছবি তুলতে সহায়তা করবে ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা। মি ১১ লাইট এর সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে দিন ও রাতের যে কোনো সময় স্পষ্ট ও আকর্ষণীয় সেলফি তুলতে পারবেন ব্যবহারকারীরা। প্রাকৃতিক কালার ও গতিশীল ইমেজ প্রসেসিংসহ ৩০ এফপিএস-এ ফোরকে ভিডিও শ্যুট করা যাবে।

পূর্বসূরিদের মতো ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিতে মি ১১ লাইট ফোনটিতে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২ জি প্রসেসর। এটি ৮ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, যা দেবে শক্তিশালী, দক্ষ ও অসামান্য গতি। প্রসেসরটি তৈরি করা হয়েছে গেইমিং পারফরম্যান্সের জন্য, এ জন্য দেয়া হয়েছে আল্ট্রা-লাইট লিকুইড-কুল প্রযুক্তি, যা স্মার্টফোনটিকে গরম হতে দেয় না। মি ১১ লাইট ফোনটিতে মাল্টিটাস্কিং এ পাওয়া যাবে দুর্দান্ত অভিজ্ঞতা। এ ছাড়া থাকছে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২, এটি ফোনটির পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেয়।

স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স দিতে প্রয়োজন শক্তিশালী ব্যাটারি। তাই মি ১১ লাইট ডিভাইসে দেয়া হয়েছে শক্তিশালী ৪,২৫০ এমএএইচের ব্যাটারি। ফোনটি সাপোর্ট করবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং। শক্তিশালী ব্যাটারি যে কোনো ভারী কাজ করার পরও সারা দিন ব্যাকআপ দেবে। হালকা ও পাতলা ফোন হিসেবে এটাই প্রথম যেখানে এতো শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে।

মি ১১ লাইট স্মার্টফোনটি দেশের বাজারে জ্যাজ ব্লু, স্ক্যানি কোরাল এবং ভিনিল ব্ল্যাক তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অচিরেই বাংলাদেশের অথরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ফোনটি। ফোনটির ৬+১২৮ জিবি ও ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৯,৯৯৯ ও ৩১,৯৯৯ টাকা।

 

Tags: মি ১১ লাইটশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে অবৈধ লেনদেনে কমছে রেমিট্যান্স প্রবাহ
নির্বাচিত

বিকাশ হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

পুরাতন সার্ভার চালু করল ইভ্যালি
ই-কমার্স

পুরাতন সার্ভার চালু করল ইভ্যালি

৩০ হাজার টাকার আশেপাশে যে ৫টি ল্যাপটপ সবথেকে ভাল হবে
নির্বাচিত

৩০ হাজার টাকার আশেপাশে যে ৫টি ল্যাপটপ সবথেকে ভাল হবে

হুয়াওয়ে অ্যাকসেসরিজ ফিটনেসের সাথে ফ্যাশনও
নির্বাচিত

হুয়াওয়ে অ্যাকসেসরিজ ফিটনেসের সাথে ফ্যাশনও

বাজারে আসছে ফাইভজি স্মার্টফোন রেডমি কে৩০
নির্বাচিত

চীনা ফোন কেন এত সস্তা?

অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন সেই আশির
নির্বাচিত

অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন সেই আশির

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix