Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক মাধ্যমের দেশি বিকল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৫ জুলাই ২০২১
সামাজিক মাধ্যমের দেশি বিকল্প
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে এরই মধ্যে তৈরি হয়েছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের বিকল্প সেবা। পরিকল্পনা রয়েছে সামাজিক মাধ্যম ফেইসবুক, স্ট্রিমিং সেবা ইউটিউব এবং মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপেরও বিকল্প তৈরি করার। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এরই মধ্যে দেশে সফলভাবে ই-নথি বাস্তবায়ন করা হয়েছে এবং সব দাপ্তরিক কাজ কাগজবিহীনভাবে ‘ই-ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের’ আওতায় করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এখন যে লকডাউনে অফিস বন্ধ আছে, আমরা কিন্তু ভার্চুয়ালি অফিশিয়াল কাজগুলো করছি। এজন্য কারো উপর আমাদের নির্ভর করতে হচ্ছে না। আমাদের নিজেদের যে ফাইল সিস্টেম আছে, সেটি আমরা ব্যবহার করছি।

শনিবার অনুষ্ঠিত হয়েছে ফেইসবুক ভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজন ‘অন্টরপ্রেনিওরশিপ মাস্টারক্লাস সিরিজ ২.০’। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ বিষয়ে জানিয়েছেন পলক।

নিজ বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, এখন আন্তঃমন্ত্রণালয় ভিডিও কনফারেন্সিং এবং জরুরি ও গুরুত্বপূর্ণ মিটিংগুলো জুমের মতোই ‘বৈঠক’ নামের একটি দেশীয় প্ল্যাটফর্ম এর মাধ্যমে করা হচ্ছে।

পলক এ প্রসঙ্গে বলেন, “আমাদের সেই ‘বৈঠক’ -এ কিন্তু এখন প্রায় একশ’ জনের বেশি একটা মিটিংয়ে উপস্থিত হওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। এবং আমরা চেষ্টা করছি এটা একই সময়ে কীভাবে তিনশ’ জনের অধিকে নিয়ে যাওয়া যায়, সে সক্ষমতা তৈরি করার জন্য।

ওই সক্ষমতা অর্জনের পর উইমেন অ্যান্ড ই-কমার্সকে দেশীয় উদ্ভাবন ‘বৈঠক’ প্ল্যাটফর্মটি ব্যবহার করার সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।

পলক বলেন, “এখানে এক ঘণ্টা পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং এক ঘণ্টার উপরে খুব সাশ্রয়ী মূল্যে আমরা সাবস্ক্রিপশনের সুযোগ করে দেব।”

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে উইমেন্স অ্যান্ড ই-কমার্সের যেমন একটি ফেইসবুক গ্রুপ রয়েছে, ওই রকমই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করা। আমাদেরই একটি মাধ্যম থাকবে ফেইসবুকের বিকল্প হিসেবে।”

তিনি বলেন, “কোনো কারণে যাতে আমাদের বিদেশ নির্ভর হতে না হয়। আমাদের যাতে আত্মনির্ভরশীলতা থাকে তার জন্য আমরা ‘যোগাযোগ’ নামে একটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও জানান, এখন ইউটিউব বা যে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে ব্যাপকভাবে অনেক বিজ্ঞাপন দিচ্ছেন উদ্যোক্তারা। এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। কিন্তু সরকারের রাজস্ব আয় হচ্ছে না। সেজন্য বিকল্প একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মও তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অল্পদিনের মধ্যেই ওই স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরির আশা ব্যক্ত করে পলক আরও বলেন, “আমাদের নিজস্ব একটি কমিউনিকেশন অ্যাপ হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আমরা ‘আলাপ’ নামে তৈরি করার উদ্যোগ নিয়েছি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৪  এপিল আসছে ওয়ানপ্লাস ৮ প্রো, জেনেনিন স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১৪ এপিল আসছে ওয়ানপ্লাস ৮ প্রো, জেনেনিন স্পেসিফিকেশন

ওয়ালটন সার্ভিসেস কুস্তির উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার বাহিনী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন সার্ভিসেস কুস্তির উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার বাহিনী

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি
ই-কমার্স

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি

বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ নির্মাণ ও উৎক্ষেপণে সহযোগিতা করবে এয়ারবাস
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ নির্মাণ ও উৎক্ষেপণে সহযোগিতা করবে এয়ারবাস

বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix