Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে স্মার্টফোন বিক্রিতে এক নম্বর অবস্থানে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ আগস্ট ২০২১
‘শনাক্ত ও চিকিৎসা’য় সক্ষম স্মার্ট গ্লাসে পেটেন্ট শাওমির
Share on FacebookShare on Twitter

শাওমি এখন কেবল চীনা স্মার্টফোন ব্র্যান্ড নয়, বাজারে অবস্থানের মানদণ্ডে এটি এখন বিশ্বের এক নম্বর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানও। জুনে স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাংকে টপকে বিশ্বের এক নাম্বার স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা নিয়েছে চীনা এই প্রতিষ্ঠানটি।

সম্প্রতি গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর। তবে, তিন মাসের প্রান্তিক, যেটি স্মার্টফোন বাজারে বিভিন্ন হিসাবনিকাশের সময়ভিত্তিক একক, সে খাতায় এখনও এক নম্বর অবস্থানে স্যামসাং। গোটা দ্বিতীয় প্রান্তিকের ফলাফল আমলে নিলে স্যামসাং এখনও প্রথম স্থান ধরে রেখেছে। শাওমি সেখানে দ্বিতীয়।

জুনে বৈশ্বিক বাজারের ১৭.১ শতাংশ নিজ দখলে রেখেছে শাওমি। অন্যদিকে, স্যামসাংয়ের দখলে ছিল ১৫.৭ শতাংশ, আর অ্যাপলের দখলে ছিল ১৪.৩ শতাংশ।

শাওমি যাত্রা শুরু করে ২০১০ সালে, নিজেদের প্রথম স্মার্টফোন বাজারে আনে ২০১১ সালে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ৮০ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিজিটের এক প্রতিবেদন বলছে, ভারতে কিছুদিন ধরেই সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ডের স্থানটি ধরে রেখেছে চীনা এ প্রতিষ্ঠানটি। স্যামসাংকে বিক্রির দিক থেকে প্রথমে ইউরোপ এবং পরে গোটা বিশ্বে পেছনে ফেলে দিয়েছে তারা।

বিশ্বে স্মার্টফোন বাণিজ্যে ভারত এখন সবচেয়ে প্রতিশ্রুতিশীল বাজারগুলোর একটি।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদন বলছে, এ প্রান্তিকে হুয়াওয়ের পড়তির বিষযটি উল্লেখযোগ্যভাবে শাওমির প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আফ্রিকা, চীন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে হুয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের কারণে তৈরি হওয়া শূন্যস্থান পূরণের কাজ শাওমি ভালোভাবেই সামলিয়েছে।

রেডমি ৯, রেডমি নোট ৯ এবং রেডমি কে সিরিজ-ও চীনে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া পেয়েছে বলে জানিয়েছে ডিজিট।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদন বলছে, ভিয়েতনামের পরিস্থিতি ঠিক হওয়ার আগ পর্যন্ত শাওমি নিজেদের এ অবস্থান আরও কিছুদিন উপভোগ করবে। বর্তমানে দেশটি মহামারী সামাল দিচ্ছে, এতে সেখানে থাকা স্যামসাংয়ের উৎপাদন ইউনিটের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। বাজার আবার খোলার পর স্যামসাং শীর্ষ অবস্থান ফেরত নেবে বলে আশা করা হচ্ছে।

মুনাফার দিক থেকে নয়, স্মার্টফোন বিক্রির দিক থেকেই জুনে শীর্ষস্থান অর্জন করেছে শাওমি। প্রতিষ্ঠানটির এ সাফল্যে ভূমিকা রেখেছে তাদের একেবারেই অল্প লাভে বিক্রিত সাশ্রয়ী রেডমি ফোনগুলো। অ্যাপল ও স্যামসাংয়ের তুলনামুলকভাবে লাভ বেশি রাখার কথা উল্লেখ করেছে ডিজিট।

নিজেদের আয় হিসাব বিবরণীতে স্যামসাং ২০ শতাংশ বিক্রি বৃদ্ধির খবর জানিয়েছে। বছর-থেকে-বছর হিসেবে মুনাফা ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির। অন্যদিকে, অ্যাপলও জুনে রেকর্ড আয় হওয়ার বিষয়ে জানিয়েছে। বছর-থেকে-বছর হিসেব করলে আইফোন বিক্রি বেড়েছে ৫০ শতাংশ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
কিভাবে করবেন

যেভাবে চুরি হয় পাসওয়ার্ড

বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন
নির্বাচিত

কষ্টার্জিত টাকার সঠিক ব্যবহার করতে কিনতে পারেন যেসব অ্যান্ড্রয়েড ফোন

অপোর ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩’-এর আবেদন শুরু
নির্বাচিত

অপোর ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩’-এর আবেদন শুরু

ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১০ জুনের টিকিট বিক্রি শুরু
নির্বাচিত

ট্রেনে ফিরতি ঈদযাত্রার ১০ জুনের টিকিট বিক্রি শুরু

৮৩০০ এমএএইচ ব্যাটারির অনার এক্স৯ডি উন্মোচন
নির্বাচিত

৮৩০০ এমএএইচ ব্যাটারির অনার এক্স৯ডি উন্মোচন

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
নির্বাচিত

ওয়েবে ছবি থেকে অনুবাদের সুবিধা গুগলের

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix