Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ট্রিমারদের জন্য লেনোভোর আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
স্ট্রিমারদের জন্য লেনোভোর আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো
Share on FacebookShare on Twitter

আইডিয়াপ্যাড সিরিজের সর্বাধুনিক মডেল হিসেবে বাজারে আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো নিয়ে এসেছে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। নতুন এ ল্যাপটপ মূলত স্ট্রিমারদের জন্য বাজারে আনা হয়েছে।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ে তা উইন্ডোজ ১১-তে রূপান্তর করা যাবে। ল্যাপটপটি ১৪ ইঞ্চির ২.২কে ডিসপ্লে এবং ১৬ ইঞ্চির ডব্লিউকিউএক্সজিএ আইপিএস অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লেসহ বাজারে আনা হয়েছে। ১৪ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপে ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই৫, আই৭ ও এমএমডি রাইজেন৭ এবং ১৬ ইঞ্চির ল্যাপটপে এএমডি রাইজেন৭ ও রাইজেন৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

দুটি ডিসপ্লে মডেলের ল্যাপটপের আসপেক্ট রেশিও ১৬:১০। এর চারদিকে সরু বেজেল ও শতভাগ এসআরজিবি কালার গ্যামুট রয়েছে। ১৬ ইঞ্চির ল্যাপটপটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৩৫০ নিটস পিক এবং ১৪ ইঞ্চির ল্যাপটপটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০ নিটস পিক।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো ল্যাপটপে ১৬ জিবি ডিডিআরফোর র‍্যাম এবং ১ টেরাবাইট এম পয়েন্ট টু পিসিআইই এসএসডি স্টোরেজ দেয়া হয়েছে। এছাড়াও নতুন এ আইডিয়াপ্যাডে ইন্টেলের আইরিশ এক্সই, ইন্টিগ্রেটেড এএমডি র্যাডিওন ও এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স সাপোর্ট দেয়া হয়েছে।

কানেক্টিভিটির দিক থেকে আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো-তে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভার্সন ৫.১ রয়েছে। এছাড়াও এতে একটি ইউএসবি সি ৩.২ জেন ২ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ জেন ১, ১টি ইউএসবি ৩.২ জেন ওয়ান (অলয়েস অন), একটি ইউএসবি টাইপ সি ২.০ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ফোর ইন ওয়ান কার্ড রিডার, ও একটি হেডফোন/মাইক্রোফোন জ্যাক রয়েছে। এছাড়াও এতে ডলবি অ্যাটমসযুক্ত স্টেরিও স্পিকার ও ডুয়াল অ্যারে মাইক্রোফোন দেয়া হয়েছে।

আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রোতে ভিডিও কলিং ও স্ট্রিমিংয়ের সুবিধার জন্য ৭২০ পিক্সেলের ওয়েবক্যাম দেয়া হয়েছে। এতে টাইম অব ফ্লাইট (টিওএফ) এবং উইন্ডোজ হ্যালোর সঙ্গে ফেশাল রিকগনিশনের জন্য আইআর সেন্সর প্রদান করা হয়েছে। ল্যাপটপটিতে লেনোভো জিরো টাচ লগইন ফিচারও যুক্ত করে দিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা লিড ওপেন করেই ল্যাপটপ ব্যবহার করতে পারবেন।

১৪ ইঞ্চির আইডিয়াপ্যাডে ৫৬ দশমিক ৫ ওয়াট আওয়ারের এবং ১৬ ইঞ্চির আইডিয়াপ্যাডে ৭৫ ওয়াট আওয়ারের ব্যাটারি প্রদান করা হয়েছে। বাজারে স্টর্ম গ্রে রঙে ল্যাপটপটি কেনা যাবে। এর বাজারমূল্য ৯০ হাজার ৯০০ থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লেনোভোলেনোভোর আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!
নির্বাচিত

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

সাবস্ক্রিপশন পরিষেবা বাড়াল টুইটার

ফেসবুকে ব্যক্তিগত চার অ্যাকাউন্টের সুবিধা-অসুবিধা
নির্বাচিত

ফেসবুকে ব্যক্তিগত চার অ্যাকাউন্টের সুবিধা-অসুবিধা

বিশ্ববাজার বৃদ্ধির পরিকল্পনা করছে শাওমি
নির্বাচিত

বিশ্ববাজার বৃদ্ধির পরিকল্পনা করছে শাওমি

মটোরোলার স্মার্টফোন কিনলেই ৫ হাজার টাকা ক্যাশব্যাক!
ছাড় ও অফার

মটোরোলা স্মার্টফোন একটা কিনলে একটা ফ্রি!

ফোল্ডে আইফোনে থাকছে যেসব নতুন ফিচার
নির্বাচিত

ফোল্ডে আইফোনে থাকছে যেসব নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
পাঁচমিশালি

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮০ লাখ বিক্রির মাইলফলক ছুঁলো ‘হুয়াওয়ে মেট ৮০’ সিরিজ: লক্ষ্য এখন ১ কোটি
নির্বাচিত

৮০ লাখ বিক্রির মাইলফলক ছুঁলো ‘হুয়াওয়ে মেট ৮০’ সিরিজ: লক্ষ্য এখন ১ কোটি

নিজস্ব বাজারে বিক্রির নতুন রেকর্ড গড়েছে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ...

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি’: টিজার ও ডিজাইন প্রকাশ

আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এফ৭০ প্রো ৫জি’: টিজার ও ডিজাইন প্রকাশ

বিক্রি শুরু হলো iQOO Z11 Lite, থাকছে ৬,৫০০mAh ব্যাটারি ও ডাইমেনসিটি ৬৩০০ চিপ

বিক্রি শুরু হলো iQOO Z11 Lite, থাকছে ৬,৫০০mAh ব্যাটারি ও ডাইমেনসিটি ৬৩০০ চিপ

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ সেপ্টেম্বর ২০২১

স্ট্রিমারদের জন্য লেনোভোর আইডিয়াপ্যাড স্লিম ৫ প্রো

Techzoom.TV |
TechzoomTV