Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ন্যাপড্রাগন প্রসেসরে বাজারে এলো ওয়ালটনের নতুন ট্যাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
স্ন্যাপড্রাগন প্রসেসরে বাজারে এলো ওয়ালটনের নতুন ট্যাব
Share on FacebookShare on Twitter

নিজস্ব কারখানায় তৈরি সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য বাজারে এনে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন মডেলের আরেকটি ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ‘ওয়ালপ্যাড ১০এস’ মডেলের ওই ট্যাবে রয়েছে ১০.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, বিশ্বখ্যাত কোয়ালকম কোম্পানির স্ন্যাপড্রাগন প্রসেসর এবং বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিল্ট-ইন কি-প্যাড। আকর্ষণীয় ডিজাইনের সিলভার রঙের ট্যাবটি এখন দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। এর মূল্য ধরা হয়েছে মাত্র ২৬,৯৯০ টাকা। রয়েছে এক বছরের ওয়ারেন্টি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমাদের পর্যবেক্ষণে দেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের কাছে উন্নতমানের ট্যাবলেট কম্পিউটারের ব্যাপক চাহিদা রয়েছে। এজন্যই ডিজিটাল ডিভাইসের জগতে ওয়ালটনের নতুন সংযোজন ওয়ালপ্যাড ১০ এস। ওয়ালটনের নতুন মডেলের এই ট্যাবটি ব্যবহারকারীদের আধুনিক জীবনযাত্রায় নতুনমাত্রা যোগ করবে। আমাদের বিশ্বাস এর দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবেন শিক্ষার্থী এবং চাকুরিজীবিরা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, অত্যন্ত দৃষ্টিনন্দন ‘ওয়ালপ্যাড ১০এস’ ট্যাবে আছে ১০.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। অনসেল টাচ পর্দার রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল। ৩৫০ নিটস ডিসপ্লে ব্রাইটনেস থাকায় প্রয়োজনীয় কাজে ব্যবহারকারী পাবেন অনন্য অভিজ্ঞতা। প্রধান আকর্ষণ হিসেবে ট্যাবটিতে রয়েছে বিল্ট-ইন কিপ্যাড যার মাধ্যমে টাইপিং-এ পাওয়া যাবে দারুণ সুবিধা। এর ফলে ট্যাবটিকে সহজেই টেবিল অথবা যেকোনো সমান সার্ফেসে ল্যাপটপের মতো রেখেও ব্যবহার করা যাবে। ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ক্লাস, বই পড়া, গেম খেলা, মুভি দেখাসহ অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য আদর্শ এই ট্যাব।

অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবের দ্রুতগতি নিশ্চিত করতে রয়েছে ২.২ এবং ১.৮ গিগাহার্টস গতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকছে ৪ গিগাবাইট র‌্যাম এবং অ্যাড্রেনো ৫১২ গ্রাফিক্স। এর ইন্টারন্যাল স্টোরেজ ৬৪ গিগাবাইটের। এক্সটারনাল কার্ডের মাধ্যমে আরও ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে। অধিক স্টোরেজ ক্ষমতা থাকায় অনেক বেশি ডকুমেন্ট, ভিডিও, ছবি, মিউজিক ও নানা ধরনের অ্যাপ সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে ট্যাবটি হবে আরও বেশি উপভোগ্য।

ওয়ালপ্যাডটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবের সামনে-পেছনে ভিডিও রেকর্ডিং সুবিধায় রয়েছে ১০৮০পি হাই ডেফিনেশন ভিডিও মোড। ফলে ছবি বা ভিডিও হবে স্পষ্ট ও নিখুঁত। ১৮ ওয়াট টাইপ-সি ফার্স্ট চার্জিং সুবিধার এই ট্যাবে আছে ৭৭০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ কাজ করা বা ভিডিও দেখা যাবে অনায়াসেই। ফোরজি ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য রয়েছে ডুয়াল হাইব্রিড সিম স্লট। মাল্টিমিডিয়া হিসেবে আছে ফুল এইচডি মানের ভিডিও দেখার সুযোগ ও রেকর্ডিংসহ এফএম রেডিও।

ট্যাবটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ২.৪ এবং ৫ গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫, ওটিজি, জিপিএস নেভিগেশন, জি সেন্সর, লাইট সেন্সর ইত্যাদি। ওয়ালপ্যাডের পুরুত্ব মাত্র ৭.২ মিলিমিটার এবং ১৭৫.৪ মিলিমিটার চওড়া ট্যাবটি ব্যাটারিসহ ওজন মাত্র ৪৯১ গ্রাম। ফলে এটি সহজেই বহন করা যাবে।

এছাড়াও বাজারে রয়েছে ওয়ালটনের আরো ২ মডেলের অ্যান্ড্রয়েড ট্যাব এবং ১ মডেলের উইন্ডোজ ট্যাব। পাশাপাশি নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সটারর্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য

আপনার ফেসবুক অ্যাকাউন্টের মূল্য ৭০,০০০ টাকা
নির্বাচিত

আপনার ফেসবুক অ্যাকাউন্টের মূল্য ৭০,০০০ টাকা

ব্রিটেনে ১০ বছর বয়সী অর্ধেক শিশুরই স্মার্টফোন আছে
নির্বাচিত

ব্রিটেনে ১০ বছর বয়সী অর্ধেক শিশুরই স্মার্টফোন আছে

কল ড্রপ কেন হয়? এই সমস্যার সমাধান করবেন যেভাবে
টেলিকম

কল ড্রপ কেন হয়? এই সমস্যার সমাধান করবেন যেভাবে

শাওমি কম দামে সিসি ক্যামেরা আনল
নির্বাচিত

শাওমি কম দামে সিসি ক্যামেরা আনল

নির্বাচিত

এন্ট্রি লেভেল স্মার্টফোনে আইটেলের নতুন চমক

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix