Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে ১ টেরাবাইট ধারণক্ষমতার প্রথম আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 September 2021
আসছে ১ টেরাবাইট ধারণক্ষমতার প্রথম আইফোন
Share on FacebookShare on Twitter

অবশেষে টানা কয়েক মাসের জল্পনা-কল্পনার আর গুজবের ইতি টেনেছে অ্যাপল। আইফোন, অ্যাপল ওয়াচ আর অ্যাইপ্যাডের নতুন মডেল উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রথম আইফোন হিসেবে ১ টেরাবাইট মেমোরি যোগ হয়েছে আইফোর ১৩ প্রো মডেলে।

১৪ সেপ্টেম্বরের ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ ইভেন্টে ভক্ত ও সমালোচকদের চমকে দেওয়ার মতো নতুন কিছু দেখায়নি অ্যাপল। তার বদলে প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে আগের সেবাগুলোই আরও উন্নত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছে বিবিসি। তবে বিভিন্ন ডিভাইসের হার্ডওয়্যার ও ফিচারের হিসাবে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি শিল্পের সঙ্গে যুক্ত পেশাজীবীদের কাছে আলাদা গুরুত্ব পেতে পারে নতুন আইফোন।

১৩ সংখ্যাটিকে অনেকেই বিবেচনা করেন ‘অশুভ’ সংখ্যা হিসেবে। তাই অ্যাপল হয়তো ২০২১ সাল থেকে আইফোনের নামে সংখ্যা জুড়ে দেওয়া বন্ধ করে দেবে– এমনটা মনে করেছিলেন প্রযুক্তি ভক্তদের কেউ কেউ। শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়নি ওই আশঙ্কা। ‘আইফোন ১৩’ নামেই নামকরণ করা হয়েছে ডিভাইসটির।

আইফোন ১৩, মিনি, প্রো এবং প্রো ম্যাক্স–নতুন আইফোনের এই চারটি সংস্করণ বাজারজাত করবে অ্যাপল। এর মধ্যে সর্বোচ্চ ১টেরাবাইট মেমোরি সুবিধা থাকবে প্রো মডেলটিতে। এতো বেশি মেমোরি সুবিধা ছিলো না আগের কোনো আইফোনে। সর্বনিম্ন ১২৮ গিগাবাইট মেমোরি চিপ থাকবে আইফোন ১৩ মিনিতে।

অ্যাপললাইভ স্ট্রিমিংয়ে নতুন আইফোন নিয়ে কথা বলার সময় এর নির্মাণকাজে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহারের উপর জোর দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। নতুন আইফোনের অ্যান্টেনাগুলোও ফেলে দেওয়া প্লাস্টিক বোতল থেকে সংগ্রহ করা উপাদান দিয়ে তৈরি বলে জানায় অ্যাপল। ৫জি সংযোগ সুবিধাও আছে নতুন আইফোনে।
এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে নতুন আইফোনে। ছয় কোরের সিপিইউ এর মধ্যে আছে দুটি ‘হাই-পারফর্মেন্স কোর’ এবং চারটি ‘হাই-এফিশিয়েন্সি কোর’। গতি বেড়েছে চিপসেটের নিউরাল ইঞ্জিনের।

আর পাঁচ কোরোর জিপিইউ-এর বদৌলতে গ্রাফিক্স পারফর্মেন্স ৫০ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন অ্যাপলের বৈশ্বিক বাজারজাতকরণ বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট গ্রেগ জসউইক। বাজারের অন্য যে কোনো স্মার্টফোনের তুলনায় আইফোন ১৩ প্রো’র গ্রাফিক্স পারফর্মেন্স সবচেয়ে দ্রুতগতির বলেও দাবি করেন তিনি।

অ্যাপলস্ট্রিমিং ইভেন্টে আলাদা গুরুত্ব পেয়েছে আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সের ক্যামেরা সিস্টেম। তিনটি করে ব্যাক ক্যামেরা আছে এই দুটি মডেলে। অ্যাপল বলছে এটি এখন পর্যন্ত তাদের “সর্বাধুনিক ক্যামেরা সিস্টেম”।

৭৭ মিমি ফোকাল লেংথ সমতুল্য টেলিফটো লেন্স আছে আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে। উভয় মডেলেই দ্বিতীয় ক্যামেরায় আছে আল্টা ওয়াইড লেন্স, যার মাধ্যমে এফ ১.৮ অ্যাপারচারে ছবি তোলা যাবে। তৃতীয় ক্যামেরাটিকে শুধু ‘ওয়াইড ক্যামেরা’ বলেছে অ্যাপল, তবে এতেও এফ ১.৫ অ্যাপারচারে ছবি তোলা যাবে।

ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে আইফোন ১৩-তে। পেশাদার ফটোগ্রাফারদের জন্য আছে ‘ফটোগ্রাফিক স্টাইলস’ ফিচার। প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমের “পেশাদার মানের” ৪কে ভিডিও ধারণ করা যাবে এতে।

ব্যাটারি লাইফের হিসেবে আইফোন ১২ প্রো এর তুলনায় এক ঘণ্টা ৩০ মিনিট বেশি চলবে হবে আইফোন ১৩ প্রো। আর আইফোন ১২ প্রো ম্যাক্সের তুলনায় দুই ঘণ্টা ৩০ মিনিট বেশি চলবে আইফোন ১৩ প্রো ম্যাক্স।

গেইমিং, অ্যানিমেশন আর স্ক্রলিং আরও সহজ করবে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে।

আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সের দাম হবে যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার। আইফোন ১৩ এবং মিনি সংস্করণের দাম হবে যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৬৯৯ ডলার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে না কোয়ালকম
নির্বাচিত

চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে না কোয়ালকম

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
নির্বাচিত

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

পোকো এফ ৩ বনাম অপো কে ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
মোবাইল এরিনা

পোকো এফ ৩ বনাম অপো কে ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

কম দামে ৫জি ফোন আনল স্যামসাং
নির্বাচিত

কম দামে ৫জি ফোন আনল স্যামসাং

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার উপায়
নির্বাচিত

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার উপায়

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা
টেলিকম

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2021

আসছে ১ টেরাবাইট ধারণক্ষমতার প্রথম আইফোন

Techzoom.TV |
TechzoomTV