Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথমবারের মতো শীর্ষ ৬ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
ফাইভজি স্মার্টফোন নিয়ে এল রিয়েলমি
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী শীর্ষ ৬ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়ে নিজেদের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ মার্কেট রিপোর্ট অনুসারে, বৈশ্বিকভাবে সেরা ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে রিয়েলমি।

বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দেড় কোটি রপ্তানি ও ১৩৫.১ শতাংশ বছরপ্রতি প্রবৃদ্ধি নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে। মাত্র ৩ বছরের মধ্যে রিয়েলমি এ সাফল্য অর্জন করেছে।

এ বিষয়ে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি তার খোলা চিঠিতে উল্লেখ করেন, “গত ৩ বছরে আমরা শাবক হিসেবে যাত্রা শুরু করে ধীরে ধীরে এখন সত্যিকারের বাঘে পরিণত হয়েছি’। তিনি আরও বলেন, “গড়ে ২৯ বছরের কম বয়সের তরুণদের নিয়ে গড়ে ওঠা এ টিম অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তবুও তরুণ ট্রেন্ডসেটারদের কাছে পছন্দসই মানসম্মত পণ্য পৌঁছে দিতে এ টিম অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করে গিয়েছে।”

গত কয়েক মাসে রিয়েলমি নতুন নতুন মাইলফলক অর্জনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন খাতে অনন্য মাত্রা যোগ করেছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স ২০২১ এর দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুসারে, গত মাসে দ্রুততম সময়ে ১০ কোটি স্মার্টফোন ডেলিভারি দেয়া স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে রিয়েলমি। খুব অল্প কয়েক বছরের মধ্যে রিয়েলমি বিশ্বব্যাপী ৬১টিরও বেশি বাজারে কার্যক্রম বিস্তৃত করেছে। এ বাজারগুলোর মধ্যে রিয়েলমি অন্তত ১৮টি বাজারে শীর্ষ ৫টি ব্র্যান্ডের মধ্যে রয়েছে। অন্যদিকে, রিয়েলমি এখন বাংলাদেশের বাজারে শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড। ক্যানালিসের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি।

সাহসী পদক্ষেপ গ্রহণের কারণে রিয়েলমি’র জন্য এসব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ‘ডেয়ার টু লিপ’ দ্বারা অনুপ্রাণিত হয়ে রিয়েলমি বিশ্বায়নের সম্ভাবনা উন্মোচন, ক্রেতাদের চাহিদা অনুধাবন এবং নান্দনিক ডিজাইন ও ব্যবহার-বান্ধব পণ্যে উন্নত প্রযুক্তি যুক্ত করার মতো কৌশল অনুসরণ করেছে। ট্রেন্ডসেটিং উদ্ভাবন সমৃদ্ধ রিয়েলমি ফোনগুলো তরুণ ও প্রযুক্তি-প্রেমী ব্যবহারকারীদেরকে খুব দ্রুত আকৃষ্ট করেছে।

তরুণ প্রজন্মকেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তরুণ ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই এর জিটি সিরিজের ফ্ল্যাগশিপ কিলার ফোন নিয়ে আসবে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা দিতে ব্র্যান্ডটি এর তরুণ প্রজন্ম বান্ধব সি-সিরিজের দুটি নতুন মোবাইল ও অন্যান্য আকর্ষণীয় এআইওটি পণ্যও উন্মোচন করবে।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে, ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এর পাশাপাশি, স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে, সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

ডুয়েল ডিসপ্লের ফোন আনছে হুয়াওয়ে

ভিভো ভি২৩ ৫জি: ভিভোর পারফেক্ট ফোন
নির্বাচিত

ভিভো ভি২৩ ৫জি: ভিভোর পারফেক্ট ফোন

স্ন্যাপড্রাগন ৮৭৫ : কতটা শক্তিশালী ও কতটা আপগ্রেড উপযোগী?
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৭৫ : কতটা শক্তিশালী ও কতটা আপগ্রেড উপযোগী?

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

চোখে আলো লাগায় টুইটার অফিস থেকে সরল ‘এক্স’ লোগো
নির্বাচিত

চোখে আলো লাগায় টুইটার অফিস থেকে সরল ‘এক্স’ লোগো

চ্যাটজিপিটির লাগাম টানতে চায় মাইক্রোসফট
নির্বাচিত

চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি

Load More

ট্রেন্ডিং টপিক

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix