Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ মটোরোলার এজ ২০ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ অক্টোবর ২০২১
১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ মটোরোলার এজ ২০ প্রো
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বাজারে একসময় যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান মটোরোলার ভালো আধিপত্য ছিল। বিশেষ করে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বরাবরই মুন্সিয়ানা দেখিয়েছে। এর অংশ হিসেবে এবার বাজারে এজ ২০ প্রো স্মার্টফোন নিয়ে এসেছে মটোরোলা ইন্ডিয়া। এজ ২০ এবং এজ ২০ ফিউশনের পর নতুন এ স্মার্টফোন উন্মুক্ত করা হয়েছে।

মটোরোলা এজ ২০ প্রো স্মার্টফোনে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০:৯ ও রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডিসপ্লেতে ৫৭৬ হার্টজের টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি, ১০ বিট কালার, ডিসিআই-পিথ্রি কালার গ্যামুট ও এইচডিআর১০+ ফিচারও রয়েছে। স্মার্টফোনটিতে মাইইউএক্স দেয়া হয়েছে, যা অ্যান্ড্রয়েড ১১-এর স্টক ভার্সনের কাছাকাছি।

স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের ৮৭০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ দেয়া হয়েছে। ফোনটিতে শক্তি জোগাতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এর সঙ্গে ৩০ ওয়াটের টার্বুচার্জ ফাস্ট চার্জিং ফিচার দেয়া হয়েছে।

মটোরোলা এজ ২০ প্রো স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। এরপর ১৬ মেগাপিক্সেলের আস্ট্রাওয়াইড লেন্স রয়েছে, যেটিকে ম্যাক্রো ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যাবে। সবশেষে এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স দেয়া হয়েছে। যার মাধ্যমে ৫ গুণ অপটিক্যাল জুম এবং ৫০ গুণ ডিজিটাল জুম করা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এজ ২০ প্রো স্মার্টফোনে রেডি ফর ফিচার রয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বড় টেলিভিশনের সঙ্গে এটি যুক্ত করতে পারবেন। স্মার্টফোনটিতে ডুয়াল সিম ব্যবহার করা যাবে। পাশাপাশি এতে ফাইভজি, ওয়াই-ফাই৮০২.১১ এএক্স, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি গুগল অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার কি, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি সি পোর্ট, ডিসপ্লে পোর্ট ১.৪ সাপোর্ট দেয়া হয়েছে। ফোনের সুরক্ষায় সামনে ও পেছনে কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা প্রদান করা হয়েছে।

বাজারে মিডনাইট স্কাই এবং ইরিডিসেন্ট ক্লাউড এ দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ৪৯৮ ডলার।

Tags: মটোরোলামটোরোলা এজ ২০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের অ্যাপ দিয়ে মাসে লাখ টাকা আয় করা যাবে
নির্বাচিত

ফোনের অ্যাপ দিয়ে মাসে লাখ টাকা আয় করা যাবে

হার্ড ডিস্ক ড্রাইভের দাম কমই থাকবে
নির্বাচিত

হার্ড ডিস্ক ড্রাইভের দাম কমই থাকবে

অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসি নিয়ে আসছে ভিভো
নির্বাচিত

ল্যাপটপের তুলনায় ট্যাবলেট ডিভাইসের জনপ্রিয়তা বাড়বে

এইচপি এর বাজেট কিলার ল্যাপটপ
নির্বাচিত

এইচপি এর বাজেট কিলার ল্যাপটপ

দোকানের টি-বয় থেকে কোটিপতি: ‘লাগেজ সোহেল’-এর রূপকথার নেপথ্যে অবৈধ ফোন
নির্বাচিত

দোকানের টি-বয় থেকে কোটিপতি: ‘লাগেজ সোহেল’-এর রূপকথার নেপথ্যে অবৈধ ফোন

অ্যান্ড্রয়েডের সেরা ৫ অফলাইন গেম
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েডের সেরা ৫ অফলাইন গেম

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix