Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন সেই আশির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন সেই আশির
Share on FacebookShare on Twitter

একবার ভাবুন তো, বাইশ বছর বয়সী একজন যুবক দেশের প্রত্যন্ত উপকূলে বসে উড়াচ্ছেন মিগ-২৯ কিংবা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার। বাড়ির ছাদের উপর দিয়ে উড়ে যাওয়া বিমান দেখতে দেখতেই ছোট্ট ছেলেটি স্বপ্ন দেখত একদিন আকাশ ছোঁয়ার। শুনতে হয়তো গল্পের মতো লাগছে, তবে আকাশ ছোঁয়ার এই গল্পটাই সত্যি করেছেন চট্টগ্রামের বাঁশখালি উপজেলার তরুণ মোহাম্মদ আশির উদ্দিন। বিশ্বের বিভিন্ন দেশের নানা মডেলের বিমান, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন বানিয়ে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই নিজের মেধা আর পরিশ্রমে তৈরী করেছেন এসকল উড়োযানের মডেল।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আগ্রহ আশিরের। স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার। তবে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। এসএসিতে ৩.৯ জিপিএ নিয়ে উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে বাঁশখালির স্থানীয় একটি কলেজ থেকে মাত্র ৩.৫ জিপিএ নিয়ে পার হন এইচএসসির গন্ডি। ভর্তি হয়েছিলেন একটি পলিটেকনিক কলেজে। তবে আশিরের তৈরি করা এসকল উড়োযানের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে সংশ্লিষ্ট অনেকের। আর তার অনন্য এই মেধার স্বীকৃতি স্বরূপ আশির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেতে যাচ্ছেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।

 

বুধবার (১৩ অক্টোবর) ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আসেন আশির। বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের জন্য আশিরের উদ্ভাবনী মেধা কাজে লাগানোর কথা ভেবেই তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে বসেও সে যেভাবে কাজ করেছে, অনেক সুযোগসুবিধা পেলেও অন্যের জন্য তা করা কঠিন। এভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান গ্রুপ ক্যাপ্টেন মো. জহির উদ্দিন জানান, আশিরের বিমান তৈরির ভিডিওটি ফেসবুকে তাঁর স্ত্রী দেখতে পেয়ে তাঁকে দেখান। তিনি সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গ্রুপে শেয়ার করেন। পরে তা উপাচার্য নজরুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি আশিরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার ব্যাপারে নির্দেশ দেন।

চার বছর সময় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নয় ধরনের বিমান তৈরি করেছেন আশির। শুধু তাই নয়, ব্যাটারিচালিত একটি স্পিডবোটও বানিয়েছেন তিনি। নিজের হাত খরচের টাকা বাচিয়ে কিনেছেন প্রয়োজনীয় যন্ত্রাংশ। স্বপ্ন দেখেন একদিন তার তৈরী করা যাত্রীবাহী বিমান উড়ে বেড়াবে নীল আকাশে। আশির বিশ্বের বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান তার উদ্ভাবন দিয়ে। আর সে জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। তার এই অর্জন সেই স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ। বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে খোদ বিমান বিষয়ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আশিরের জন্য বিশাল প্রাপ্তি। আশিরের এই অর্জনে গর্বিত তার পরিবারের সকলে। তাদের উৎসাহ এবং সহযোগিতায় এতোদূর আসা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীরা তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রতিদিন অসংখ্য উৎসাহী মানুষ তার এসব উড়োযান দেখতে আসেন।

বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের জন্য আশির এখন একটি অনুপ্রেরণার নাম। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আশিরের মতো এরকম অনেক মেধাবী সুযোগের অভাবে নিজের প্রতিভাকে তুলে ধরা থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বের সামনে। কেবল প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, একাগ্রতা এবং ইচ্ছাশক্তি দিয়েও যে নিজ ক্ষেত্রে সফলতা পাওয়া সম্ভব তার উজ্জ্বল এক দৃষ্টান্ত আশির। প্রচলিত পড়াশোনার বাইরেও মেধা এবং সৃজনশীলতার বিচারে এগিয়ে থাকা এসব তরুণদের সঠিক পৃষ্ঠপোষকতা এবং প্রশিক্ষণ দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের।

বাংলাদেশের আনাচে-কানাচে অনেকটা নীরবেই হয়তো তৈরী হচ্ছে আশিরের মতো মেধাবী তরুণেরা। তাদের হাত ধরেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ পৌঁছাবে নতুন উচ্চতায়, এমনটাই প্রত্যাশা সকলের।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশেও বিক্রি বাড়ছে ভিভো ফোনের
নির্বাচিত

বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় ভিভো

শাওমি নিয়ে আসছে রেডমি নোট ৯টি
নির্বাচিত

স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরী

ইন্টারনেট প্যাকেজের নতুন দাম নির্ধারণ
টেলিকম

কমলো সাত দিন মেয়াদী ইন্টারনেটের দাম

চলতি মাসেই মিলবে হুয়াওয়ের ফোল্ডেবল ফোন
নির্বাচিত

চলতি মাসেই মিলবে হুয়াওয়ের ফোল্ডেবল ফোন

মটোরোলার নতুন ফোন, চোখ ফেরানোই কঠিন হবে
নির্বাচিত

মটোরোলার নতুন ফোন, চোখ ফেরানোই কঠিন হবে

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা
টেলিকম

২৪ জুন ৬ ঘণ্টা বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix