Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে ইনফিনিক্সের প্রথম ফাইভজি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 February 2022
আসছে ইনফিনিক্সের প্রথম ফাইভজি স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

শিগগিরই বাজারে আসছে ইনফিনিক্স ব্র্যান্ডের প্রথম ফাইভজি স্মার্টফোন ইনফিনিক্স ‘জিরো ৫জি’। ৮ ফেব্রুয়ারি চীনের সাংহাইয়ে প্রাথমিকভাবে ডিভাইসটি উন্মোচন করা হয়। শক্তিশালী ‘৬এনএম ৫জি চিপসেট’ ও বাহারি ডিজাইনের এ মোবাইল ধীরে ধীরে সারা বিশ্বেই সহজলভ্য হবে। ডিসপ্লের উপর রয়েছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। এখানে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

স্মার্টফোনটিতে রয়েছে ‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ মাস্টার প্রসেসর’, ইউনি-কার্ভ ডিজাইন, ৩০এক্স আল্ট্রা জুমের ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পল রেট-সংবলিত ৬ দশমিক ৭৮ ইঞ্চির এফএইচডি+আল্ট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে এতে। ৩৩ ওয়াট চার্জ টেকনোলজির ফোনটিতে রয়েছে ৫ হাজার এমএএইচের ব্যাটারি।

স্মার্টফোন ব্যবহার করে মোবাইল গেমিং ও স্ট্রিমিংয়ের চাহিদা ক্রমেই বেড়ে চলছে। আর তাই ৫জি কানেক্টিভিটি এখন পরিণত হয়েছে ডিভাইসগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচারে। এবার ৫জি সেবা সম্প্রসারণের মাধ্যমে ইনফিনিক্স গ্রাহকদের আরো দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, দ্রুত ডাউনলোড সুবিধা ও বিস্তৃত পরিসরের ইন্টারনেট প্রাপ্তির সুযোগসহ ফোনে ভারী ভারী অ্যাপ ব্যবহারের সক্ষমতা যোগ করতে চাইছে। ‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ ৫জি চিপসেট’-সংবলিত শক্তিশালী ইনফিনিক্স জিরো ৫জি স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ডাউনলোড ও গেমিং সুবিধা পাবেন।

জিরো ৫জি স্মার্টফোনে আরো আছে ওয়াই-ফাই ৬ ও ২এক্স২ এমআইএমও টেকনোলজি। এছাড়া জিরো ৫জির ডুয়াল ৫জি সিম টেকনোলজি স্মার্টফোনকে দুটি পৃথক ৫জি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে দ্রুতগতির নেটওয়ার্ক বেছে নিয়ে গ্রাহকদের বাধাহীন ও অবিরাম ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেয়।

ইনফিনিক্স জিরো ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার, যা আবার ২এক্স অপটিকাল জুম এবং ৩০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। এছাড়াপ রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ। সেই সঙ্গে স্লোমোশন, সুপার নাইট মোড, ৪কে ভিডিয়ো রেকর্ডিং এইসব ফিচারও রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। তার সঙ্গে আবার রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। জিরো ৫জি ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল ডুয়াল ফ্ল্যাশ লাইট এবং বর্ধিত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শুটিং টেকনোলজি রয়েছে। এটি যেকোনো অ্যাঙ্গেল থেকে এবং যেকোনো আলোয় নিখুঁত সেলফি ও ভিডিও কল নিশ্চিত করে। জিরো ৫জি স্মার্টফোন বাজারে পাওয়া যাবে কসমিক ব্ল্যাক, স্কাইলাইট অরেঞ্জ ও হরাইজন ব্লর মতো প্রকৃতির রঙেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স জিরো ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফের চমক অ্যাপলের, বাজারে এল আইফোন ১১, জেনে নিন দাম ও ফিচার
নির্বাচিত

ফের চমক অ্যাপলের, বাজারে এল আইফোন ১১, জেনে নিন দাম ও ফিচার

আসছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার সমৃদ্ধ রেনো সিরিজের নতুন ফোন
নির্বাচিত

আসছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার সমৃদ্ধ রেনো সিরিজের নতুন ফোন

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
নির্বাচিত

নতুন আইফোনে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি!

গেমিংয়ের গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াবে সনি
নির্বাচিত

গেমিংয়ের গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াবে সনি

এবার ভার্চুয়ালি পালিত হবে গার্লস ইন আইসিটি ডে
নির্বাচিত

এবার ভার্চুয়ালি পালিত হবে গার্লস ইন আইসিটি ডে

শাওমি ফিরিয়ে এনেছে তার স্টার পারফর্মার
নির্বাচিত

শাওমি ফিরিয়ে এনেছে তার স্টার পারফর্মার

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা
প্রযুক্তি সংবাদ

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ
প্রযুক্তি সংবাদ

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 February 2022

আসছে ইনফিনিক্সের প্রথম ফাইভজি স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV