Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যের নতুন গেমিং স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ মার্চ ২০২২
সাশ্রয়ী মূল্যের নতুন গেমিং স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

দেশের স্মার্টফোন বাজারে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মোবাইল বিভাগ। সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ফোন দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় নতুন আরেকটি বাজেট সেরা ফোন বাজারে ছাড়লো ওয়ালটন। নজরকাড়া ডিজাইনের ‘প্রিমো এইচ টেন’ মডেলের ওই ফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী গেমিং প্রসেসর, র‌্যাম ও রম, ট্রিপল ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ দুর্দান্ত সব ফিচার।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এস এম রেজওয়ান আলম জানান, অল্প বাজেটে যারা গেমিং স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য ‘প্রিমো এইচ টেন’ আদর্শ ডিভাইস। ম্যাজিক ব্ল্যাক এবং লেজার গ্রিন রঙের ফোনটি খুবই দৃষ্টিনন্দন। এর দাম মাত্র ১২,৯৯৯ টাকা। ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই অনলাইনে ই-প্লাজা থেকে ফোনটি কেনা যাচ্ছে। এছাড়া দেশের সব ওয়ালটন প্লাজায় রয়েছে কিস্তিতে কেনার সুবিধা।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘প্রিমো এইচ টেন’ ফোনটিতে রয়েছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। আইপিএস ইনসেল প্রযুক্তির ২.৫ডি গ্লাস সমৃদ্ধ পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.৩ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৩৫ অক্টাকোর গেমিং প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০। এরসঙ্গে ৪ গিগাবাইট র‌্যাম থাকায় দুর্দান্ত গতির সঙ্গে মিলবে অসাধারণ গেমিং অভিজ্ঞতা। ফোনটিতে ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। ফলে অনেক বেশি ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করা সম্ভব হবে।

স্মার্টফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল অটোফোকাস ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ১৩ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ১/৩ ইঞ্চির ৫পি লেন্স থাকায় ছবি হবে ঝকঝকে ও নিখুঁত। আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ভি-নচ ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুলএইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে বিএসআই, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, নরমাল মোড, প্রোফেশনাল মোড, পোরট্রেইট, এইচডিআর, সেলফ টাইমার, টাচ ফোকাস, টাচ ক্যাপচার, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, ভলিউম ক্যাপচার, স্লো মোশন, টাইম-ল্যাপস, প্যানোরামা, জিফ, ফিল্টার, নাইট, বিউটি মোড, এন্টি ফ্লিকার, এই/এএফ লক, ইন্টেলিজেন্ট স্ক্যানিং, হোয়াইট ব্যালান্স ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে টাইপ সি চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফিংগারপ্রিন্ট, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, ইন্টেলিজেন্ট এসিস্ট্যান্ট, স্মার্ট টাচ, সুপার স্ক্রিন শট, ফ্ল্যাশ লাইট কাস্টোমাইজেশন, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৪, এক্সিলারোমিটার (থ্রিডি), ওরিয়েন্টেশন, লাইট, প্রোক্সিমিটি, ই-কম্পাস, জাইরোস্কোপ, গেম রোটেশন ভেকটর, ওয়্যারলেস ডিসপ্লে ইত্যাদি।

ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি প্রিমো এইচ টেন স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়া, ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি
নির্বাচিত

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি

কিভাবে ভাইরাল করবেন আপনার কন্টেন্ট?
কিভাবে করবেন

কিভাবে ভাইরাল করবেন আপনার কন্টেন্ট?

শিক্ষার্থীদের কিস্তিতে স্মার্টফোন দেবে স্যামসাং
ছাড় ও অফার

শিক্ষার্থীদের কিস্তিতে স্মার্টফোন দেবে স্যামসাং

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে আইকিউওও জেড৩
নির্বাচিত

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে আইকিউওও জেড৩

নিয়ম ভঙ্গে জমার চেয়ে বেশি ডিজিটাল টাকা তৈরি করেছে নগদ : গভর্নর
অর্থ ও বাণিজ্য

নিয়ম ভঙ্গে জমার চেয়ে বেশি ডিজিটাল টাকা তৈরি করেছে নগদ : গভর্নর

সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল
নির্বাচিত

সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল: সফোস 

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix