Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপের দাম কমায় সাশ্রয়ী ফাইভজি ফোন সহজলভ্য হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ মার্চ ২০২২
চীনে ফাইভজি ফোন বিক্রি ৫৪ লাখ ইউনিট ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

ফোন নির্মাতা কোম্পানিগুলো ২০০ ডলারের মধ্যে ফাইভজি ফোন নিয়ে আসছে। চিপের দাম কমায় তাদের পক্ষে স্বল্প দামে ফাইভজি ফোন আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর ব্যাংকক পোস্ট।

সাশ্রয়ী ফোনগুলোয় ফাইভজি সহজলভ্য হওয়ায় নিম্ন আয়ের দেশগুলোর ভোক্তাদের পক্ষে ফাইভজি সুবিধা নেয়া সম্ভব হচ্ছে। ফাইভজি সেবা সহজলভ্য হওয়ার পেছনে ফাইভজি ফোনের জন্য বিশেষায়িত সেমিকন্ডাক্টরের দাম কমার ভূমিকা রয়েছে। এ প্রবণতা আগামী দুই বছর অব্যাহত থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, ৫৫০ ডলার কিংবা তার চেয়ে বেশি দামের প্রিমিয়াম স্মার্টফোন বাজার ছাড়িয়ে ২৫০ থেকে ৫৫০ ডলারের মাঝারি দামের ফোনে ফাইভজি প্রযুক্তি যুক্ত হচ্ছে। এমনকি তার চেয়েও কম দামের ফোনে ফাইভজি প্রযুক্তি যুক্ত হচ্ছে।

এশিয়ায় ফাইভজি চিপ নির্মাণে তাইওয়ান ও চীনভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিগুলোর প্রতিযোগিতায় বাজেট ফাইভজি ডিভাইস নির্মাণ ব্যয় কমেছে বলে মনে করেন কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিল শাহ।

ফাইভজি সিস্টেম-অন-আ-চিপ বা সকের গড় দাম ৪০ থেকে ৪৫ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে সকের দাম ২০ ডলারে নেমে আসতে পারে বলে মনে করেন ফিল্ডহ্যাক। এতে চলতি বছরের জুন নাগাদ ১৯৯ ডলার মূল্যের ফোনে ফাইভজি প্রযুক্তি পাওয়া সম্ভব হবে। আগামী বছরের শুরুতেই ১৫০ ডলারে মিলবে ফাইভজি স্মার্টফোন। বর্তমানে ৩৪৯ ডলারের কাছাকাছি কিংবা তার চেয়ে বেশি দামে সর্বাধিক ফাইভজি স্মার্টফোন পাওয়া যায়।

ক্যানালিসের পূর্বাভাসে বলা হয়, আগামী দু-তিন বছরের মধ্যে ২০০ ডলারের কম দামে ৮০ শতাংশ ফাইভজি স্মার্টফোন পাওয়া যাবে। বর্তমানে এ মূল্য তালিকায় যেখানে মাত্র ৫ শতাংশ ফোনে ফাইভজি রয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে রিটেইলারদের কাছে চালান হওয়া স্মার্টফোনের ৪২ শতাংশই ছিল ফাইভজি স্মার্টফোন। চলতি বছরে এ হার ৫৪ শতাংশে দাঁড়াবে এবং আগামী বছরে তা দাঁড়াবে ৬৬ শতাংশ।

গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে চালান হওয়া স্মার্টফোনের ৫৮ শতাংশ ছিল ফাইভজি সক্ষমতার। চলতি বছরের শেষ নাগাদ এ হার ৮৩ শতাংশে দাঁড়াবে। ২০২৩ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে ফাইভজি স্মার্টফোনের হার দাঁড়াবে ৮৯ শতাংশ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়
কিভাবে করবেন

ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না
নির্বাচিত

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ
ই-কমার্স

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ

ভিভোর প্রথম ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯
নির্বাচিত

ভিভোর প্রথম ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার ফোন ভি১৯

ডাচ ডাটা সেন্টার তৈরির সিদ্ধান্ত প্রত্যাহার মেটার
নির্বাচিত

ডাচ ডাটা সেন্টার তৈরির সিদ্ধান্ত প্রত্যাহার মেটার

১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো
নির্বাচিত

গুগল প্লেস্টোরসহ নতুন ফোন আনছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix