Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি’র প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোর দুর্দান্ত প্রবৃদ্ধি অর্জন

ইউরোপ ও চীনের বাজারের নতুন চালিকাশক্তি রিয়েলমি’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১০ মে ২০২২
রিয়েলমি’র প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোর দুর্দান্ত প্রবৃদ্ধি অর্জন
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দারুণ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। রিয়েলমি’র জিটি সিরিজের ফোনগুলোর বিক্রি দ্রুত গতিতে বাড়ছে এবং গত বছরের একই সময়ের তুলনায় বৈশ্বিক প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়ে ৫৫০ শতাংশ হয়েছে, যার ফলে ফ্ল্যাগশিপ সিরিজের এ ডিভাইসগুলোর বিক্রির পরিমাণ সর্বমোট ৫০ লাখে পৌঁছেছে। এই সাফল্য অর্জন উৎযাপন করার জন্যে রিয়েলমি’র জিটি মাস্টার এডিশন নতুন অফারে মাত্র ৩১,৯৯০ টাকায় পাওয়া যাবে।

এ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে প্রধান ভূমিকা রেখেছে জিটি ২ সিরিজ ও জিটি নিও সিরিজ
এমডব্লিউসি ২০২২-এ জিটি ২ সিরিজের ফোনগুলো বৈশ্বিকভাবে উন্মোচন করা হয়। উন্মোচনের পর এ সিরিজের ডিভাইসগুলো প্রযুক্তিপ্রেমী ও গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে। যেমন: ইউরোপের ছয়টি দেশে এ ডিভাইসটি সবার আগে লুফে নিতে ১৬ হাজারেরও বেশি প্রযুক্তিপ্রেমী পপ-আপ স্টোরগুলোর বাইরে অবস্থান নেন। এ ডিভাইসগুলোতে আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকায় ব্যবহারকারীরা ফোন ব্যবহারের প্রিমিয়াম অভিজ্ঞতা লাভ করবেন। অন্যদিকে, জিটি ২ সিরিজের ফোনগুলো রিয়েলমি’র সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক ও দ্রুতগতির প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ১, বিশ্বের প্রথম ২কে অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে ও বিশ্বের প্রথম বায়োপলিমার ব্যাক ডিজাইন। এ সিরিজের ফোনগুলো প্রযুক্তিপ্রেমীদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় একটি ডিভাইসই নয় বরং এর ব্যতিক্রমী ডিজাইনের কারণে এটি বিশেষজ্ঞদের কাছেও সমাদৃত হয়েছে। ফলে, এটি শীর্ষস্থানীয় গণমাধ্যম সহ ডিজিটাল ট্রেন্ডস, এক্সডিএ, ওয়াআর্ড ও অ্যান্ড্রয়েড অথোরিটি কর্তৃক ‘বেস্ট অব এমডব্লিউসি’ এর পুরস্কার পেয়েছে।

রিয়েলমি জিটি নিও সিরিজের ফোনগুলোও রিয়েলমি’র এ প্রবৃদ্ধিকে ত্বরাণ্বিত করেছে। বিশেষ করে, প্রতিষ্ঠানটির জিটি নিও ৩ ডিভাইসটি। এ ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ সিপিউ ও ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সহ বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন, যা ডিভাইসটির পারফরম্যান্স বৃদ্ধি সহ চার্জ অক্ষুণ্ন রাখবে দীর্ঘক্ষণ। ডিভাইসটিতে রয়েছে হাই-গ্রেড ট্রিপল ক্যামেরা, ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লে এবং স্টাইলিশ ডিজাইন। আকর্ষণীয় সব ফিচারের জন্য জিটি নিও ৩ ডিভাইসটি তরুণ ফোনপ্রেমী ও গেমারদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং ফোন বিক্রির পরিমাণও বহুলাংশে বৃদ্ধি পায়। চীনে ফার্স্ট সেল ঘোষণার দশ ঘণ্টার মধ্যে রেকর্ড সংখ্যক ১ লাখ ইউনিট ফোন বিক্রি হয়।

ইউরোপ ও চীনের বাজারের নতুন চালিকাশক্তি
এ উল্লেখযোগ্য অর্জন ইউরোপ ও চীনের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউরোপের বাজারে (একই মূল্য পরিসীমায়) জিটি সিরিজের বিক্রি ৯০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং চীনের বাজারে গত বছরের একই সময়ের তুলনায় এর প্রবৃদ্ধি ৪৭৪ শতাংশে পৌঁছেছে। চীন ও ইউরোপের বাজারে প্রতিষ্ঠানটির ’গ্রো প্রিমিয়াম’ কৌশলের ওপর আলোকপাতের কারণেই এ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন সম্ভবপর হয়েছে।

আগামী দিনগুলোতে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি; টেক-ট্রেন্ডি প্রিমিয়াম হ্যান্ডসেট তৈরির ক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে; এই স্মার্টফোনগুলো প্রাযুক্তিক উদ্ভাবন ও আধুনিক সংস্কৃতির সমন্বয়ে তৈরি করা হবে।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সম্প্রসারণে ৫ কোটি ডলার ঋণ এডিবির
নির্বাচিত

ইন্টারনেট সম্প্রসারণে ৫ কোটি ডলার ঋণ এডিবির

উদ্ভাবনী প্রযুক্তিশিল্পের বিকাশ ঘটলে দেশ এগিয়ে যাবে : গোলাম মুর্শেদ
নির্বাচিত

উদ্ভাবনী প্রযুক্তিশিল্পের বিকাশ ঘটলে দেশ এগিয়ে যাবে : গোলাম মুর্শেদ

আসুস রগ ফোন ৫ বনাম শাওমি ১১ টি প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

আসুস রগ ফোন ৫ বনাম শাওমি ১১ টি প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৮ জানুয়ারি ‘সিটিও টেক সামিট-২০২০’
নির্বাচিত

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ১৮ জানুয়ারি ‘সিটিও টেক সামিট-২০২০’

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা
নির্বাচিত

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

আসছে আসুসের ডুয়াল স্ক্রিনের ল্যাপটপ
নির্বাচিত

বাংলাদেশের বাজারে আসুসের দুই স্ক্রিনের ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix