Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে সাড়া ফেলেছে ভিভো ভি১৫ ও ভি১৫ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
বাজারে সাড়া ফেলেছে ভিভো ভি১৫ ও ভি১৫ প্রো
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে ভিভোর ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরার ভি১৫ এবং ভি১৫ প্রো স্মার্টফোন সাড়া ফেলেছে। ভি-সিরিজের সর্বশেষ সংস্করণের এ দুই ফোন তাদের প্রত্যাশার চেয়েও বেশি গ্রাহকপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে বহুজাতিক চীনা কোম্পানিটি।

বাংলাদেশে সর্বোচ্চ ৩২ মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরার প্রথম ফোন ভি১৫ প্রো ও ভি ১৫। দুটি ফোনেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি রিয়ার ক্যামেরা। অন্ধকারে কিংবা চলমান অবস্থায় এগুলোর কর্মক্ষমতা মুগ্ধ করছে গ্রাহকদের। ৬ জিবি র‌্যাম সমৃদ্ধ দুটি ফোনে হাই-পারফরমেন্স গেমস খেলাসহ সার্বিক অপারেশন করা যায় সহজে ও স্বাচ্ছন্দ্যে।

ভিভো বাংলাদেশ জানায়, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভি১৫ প্রো এবং মার্চের তৃতীয় সপ্তাহে ভি১৫ বাজারে ছাড়ে কোম্পানিটি। এপ্রিলের শেষ নাগাদ যে পরিমাণ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা এপ্রিলের প্রথম সপ্তাহেই পূরণ হয়ে গেছে।

এ প্রসঙ্গে ভিভো বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, এ দুটি ফোন নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম। তবে গ্রাহকদের সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এটি প্রমাণ করে ভোক্তাদের চাহিদা ও পছন্দের প্রযুক্তিসমৃদ্ধ ফোন বাজারজাত করতে পারছে ভিভো। এ অর্জন মানুষের প্রত্যাশা পূরণে আমাদেরকে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ করেছে।

ভি১৫ প্রো ৩৯ হাজার ৯৯০ টাকায় এবং ভি১৫ ফোনটি ২৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। উভয় ফোনেই ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়।

সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ফানটাচ ওএস ৯ চালিত ভি১৫ প্রো-তে আছে ডুয়াল-ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৩ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২৮ জিবি স্টোরেজ (রম) এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এআইই অক্টা-কোর সিপিইউ প্রসেসর।

৬ দশমিক ৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটির রেজ্যুলেশন ২৩৪০ x১০৮০ পিক্সেল। এটি এখন পর্যন্ত বাজারে থাকা একমাত্র নচফ্রি ফ্ল্যাগশিপ ফোন। এর তিনটি রিয়ার ক্যামেরা যথাক্রমে ৪৮, ৮ এবং ৫ মেগাপিক্সেলের। ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোনটি আনলক করা যায়।

এদিকে ভি১৫ ফোনটিতে রয়েছে দ্রুত রিচার্জযোগ্য ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬৪ জিবি স্টোরেজ (রম) এবং ২ দশমিক ১ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ প্রসেসর। ৬ দশমিক ৫৩ ইঞ্চির আল্ট্রা ফুলভিউ ডিসপ্লেবিশিষ্ট হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে নীল (টপেজ ব্লু) এবং লাল (গ্ল্যামার রেড) রঙে।

এর স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল। এর তিনটি রিয়ার ক্যামেরা যথাক্রমে ২৪, ৮ এবং ৫ মেগাপিক্সেলের। ফোনটির পেছনে থাকা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করা যায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার
নির্বাচিত

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার

নকিয়া সি২০ প্লাস: সস্তায় ভালো ফোন
নির্বাচিত

নকিয়া সি২০ প্লাস: সস্তায় ভালো ফোন

২০১৯ সালের সেরা অ্যাপ
নির্বাচিত

২০১৯ সালের সেরা অ্যাপ

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
নির্বাচিত

১০ নভেম্বর নতুন চমক দেবে অ্যাপল

তরুণরা ঝুঁকছে ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনে
নির্বাচিত

তরুণরা ঝুঁকছে ভিভো ওয়াই৫৩এস স্মার্টফোনে

নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম
নির্বাচিত

নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম

Load More

ট্রেন্ডিং টপিক

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix