Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথমার্ধে ওয়্যারেবল ও স্মার্টওয়াচ বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। তবে মার্কিন প্রযুক্তি জায়ান্টটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রিতে ২৬ দশমিক ৪ শতাংশ হিস্যা অ্যাপলের। সেখানে স্যামসাংয়ের হিস্যা ৮ দশমিক ৯ শতাংশ। প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়, বাজার হিস্যায় অ্যাপল থেকে অনেক পিছিয়ে থাকলেও দ্বিতীয় প্রান্তিকে লক্ষণীয় অগ্রগতি দেখিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি বছরওয়ারি বেড়েছে ৫৮ শতাংশ। সেখানে অ্যাপল ওয়াচের বিক্রি বেড়েছে মাত্র ৬ শতাংশ।

ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে ৮৪ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে অ্যাপল। গত বছরের একই সময়ে যেখানে বিক্রি হয়েছিল ৭৯ লাখ ইউনিট। এদিকে দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ২৮ লাখ ইউনিট। ২০২১ সালের একই সময়ে স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ১৮ লাখ ইউনিট। স্যামসাংয়ের লক্ষণীয় উত্থান চোখে পড়ার মতো। দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়েকে হটিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। স্মার্টফোন খাতে দুই প্রযুক্তি জায়ান্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো স্মার্টওয়াচেও তা প্রত্যক্ষ করা যাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হুয়াওয়ে গত প্রান্তিকে ২৬ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে বিক্রি ১৪ শতাংশ বাড়লেও হিস্যা ৯ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকে ভারতভিত্তিক নয়েজের বিক্রি হয়েছে ১৮ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের চার লাখ ইউনিটের তুলনায় বিক্রি বেড়েছে ৩৮২ শতাংশ। এর মাধ্যমে স্মার্টওয়াচের বাজারে চতুর্থ স্থানে উঠে এসেছে নয়েজ। বৈশ্বিক স্মার্টওয়াচের বাজারে নয়েজের হিস্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। এক বছর আগেও যেখানে ভারতভিত্তিক কোম্পানিটির হিস্যা ছিল মাত্র ১ দশমিক ৫ শতাংশ।

সব মিলিয়ে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ১৭ লাখ ইউনিট স্মার্টওয়াচ বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের ২ কোটি ৫৪ লাখের চেয়ে যা ২৫ শতাংশ বেড়েছে।

ক্যানালিসের বিশ্লেষক সিনথিয়া চেন বলেন, অ্যান্ড্রয়েড দুনিয়ায় গ্রাহকদের জন্য প্রিমিয়াম ইকোসিস্টেম তৈরির চেষ্টা করছে স্যামসাং। বর্তমানে গ্রাহকরা স্মার্টওয়াচ নিয়ে সম্যক অবগত এবং তারা সাধারণ হেলথ ট্র্যাকিং, স্পোর্টস পারফরম্যান্স ট্র্যাকিংয়ে স্মার্টওয়াচ ব্যবহার করতে চান।

দ্বিতীয় প্রান্তিকে স্যামসাং ও অ্যান্ড্রয়েড সেগমেন্ট থেকে চ্যালেঞ্জের মুখে নিজেদের স্মার্টওয়াচে মনোযোগ বাড়িয়েছে অ্যাপল। গত বুধবার আইফোন ১৪ উন্মোচনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ নিয়ে আসে তারা। অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এর পাশাপাশি এসেছে দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ এসই ও মজবুত গঠনের অ্যাপল ওয়াচ আলট্রা। উল্লেখ্য, অ্যাপলের নতুন স্মার্টওয়াচ উন্মোচনের এক মাস আগেই একাধিক স্মার্টওয়াচ এনেছে স্যামসাং। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টওয়াচগুলো হচ্ছে গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো।

Tags: অ্যাপলস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলে এ বছর বেশি খোঁজা হয়েছে যাদের
নির্বাচিত

গুগলে এ বছর বেশি খোঁজা হয়েছে যাদের

করোনা আতঙ্কে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার!
নির্বাচিত

করোনা আতঙ্কে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার!

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ
নির্বাচিত

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ

শাওমি ১৪ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেলের ৪ ক্যামেরার ফোন
নির্বাচিত

শাওমি ১৪ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেলের ৪ ক্যামেরার ফোন

ঈদ উপলক্ষে দুর্দান্ত অফার নিয়ে এল অনার
নির্বাচিত

ঈদে অনার স্মার্টফোন কিনলেই জেতার সুযোগ, থাকছে ইলেকট্রিক স্কুটারসহ নানা পুরস্কার

অ্যাপলের সঙ্গে দ্বন্দ্ব, বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক!
নির্বাচিত

অ্যাপলের সঙ্গে দ্বন্দ্ব, বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক!

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix