Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চমক নিয়ে এলো ভিভো ভি২৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 October 2022
চমক নিয়ে এলো ভিভো ভি২৫
Share on FacebookShare on Twitter

ভি সিরিজের স্মার্টফোন ভি২৫ ফাইভজি বাজারে আনল ভিভো। ভি২৩ সিরিজের তুমুল জনপ্রিয়তার পর আজ বাংলাদেশে উদ্বোধন হওয়া নতুন দুটি মডেল দিয়ে সাড়া জাগাতে প্রস্তুত কোম্পানিটি। রুচিশীল ও উদ্ভাবনী ডিজাইন, ক্যামেরার অসাধারণ সক্ষমতা, শক্তিশালী কার্যক্ষমতা এবং ফিচারের অভিনবত্ব ভি২৫ সিরিজের বিশেষত্ব।

ভি২৫ ফাইভজি মডেলের ব্যাকে রয়েছে রঙ পরিবর্তনশীল গ্লাস। রোদের অতিবেগুনী রশ্মি কাজে লাগিয়ে রঙ পরিবর্তনের এই প্রযুক্তিটি আনা হয়েছে। এর ফলে পুরো ডিভাইসেই এসেছে নতুনত্ব। পাশাপাশি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনটিতে রয়েছে ফ্লোরাইট এজি গ্লাস এবং দুই-স্তর বিশিষ্ট নান্দনিকতার ছোঁয়া।

ভিভো বাংলাদেশের —ডেভিড লি বলেন, “মূলত ভিভোর লক্ষ্য তরুণ গ্রাহকদের জন্য উদ্ভাবনী, অত্যাধুনিক প্রযুক্তি এবং নান্দনিক ডিজাইনের স্মার্টফোন বাজারে আনা যারা ডিভাইসটির মাধ্যমে তাদের বক্তিত্ব ফুটিয়ে তুলতে চান। ভি২৫ সিরিজে রয়েছে এই সব কিছুর সমন্বয় যা ভিভো পরিচালিত কয়েক বছরের গবেষণা ও উদ্ভাবনী ধারণার ফসল। রঙ পরিবর্তনশীল প্রযুক্তি থেকে শুরু করে অসাধারণ ক্যামেরা সক্ষমতার পাশাপাশি ভি২৫ সিরিজের বিশিষ্টতা হচ্ছে ওজনে হালকা এবং ডিজাইনের নান্দনিকতা যা ব্যবহারকারীর জীবনধারাকে বদলে দেবে।”

নতুন ভি২৫ সিরিজে রয়েছে অসাধারণ ক্যামেরা সক্ষমতা এবং মনোরম ছবি তোলার প্রযুক্তি। ভি২৫ ফাইভজি মডেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-সেন্সিং রিয়ার ক্যামেরা যা কম আলোতেও আল্ট্রা-এইচডি ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারে। রিয়ার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেন (ওআইএস) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেনের সমন্বয়ে রয়েছে হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যা ক্যামেরা কাঁপার সময়ও দেয় স্পষ্ট ভিডিওর নিশ্চয়তা; এতে ভিডিওটি হয়ে উঠে আরো প্রাণবন্ত। ভি২৫ সিরিজের বোকেহ ফ্লেয়ার পোরট্রেইট প্রযুক্তির মাধ্যমে রাতের ছবি হয়ে উঠে ঝলমলে ও প্রাণবন্ত; ব্যাকগ্রাউন্ডের পয়েন্ট লাইট সোর্সকে কাজে লাগিয়ে ডুয়াল ক্যামেরা সিস্টেম এবং এআই অ্যালগরিদমের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।

ভি২৫ ফাইভজি মডেলটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এএফ এইচডি পোরট্রেট ফ্রন্ট ক্যামেরা যা দেয় স্বচ্ছ ও আকর্ষণীয় ছবির নিশ্চয়তা এবং মডেল দুটি যে কোন সময় যে কোন কিছুর অসাধারণ ছবি তুলতে সক্ষম। উভয় ডিভাইসের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে অত্যাধুনিক ন্যাচারাল পোরট্রেট ফিচার যা দেয় অনন্য সেলফির নিশ্চয়তা। এতে রয়েছে ফেস বিউটিফিকেশন অপশন যা সেলফির প্রেক্ষাপট, স্পষ্টতা ও প্রাণবন্ত ভাব ফুটিয়ে তুলতে সক্ষম।

নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ভি২৫ স্মার্টফোনে রয়েছে ৪ হাজার ৫শ’ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সাথে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। রয়েছে সর্বাধুনিক হার্ডওয়্যারের সাথে ডাবল এক্সপোজার, ডুয়াল-ভিউ ভিডিও, ৯০ হার্জ আল্ট্রা ভিশন স্ক্রিন যা স্মার্টফোনের ক্ষেত্রে এনেছে অনন্যতা।

ভি২৫ ফাইভজি স্মার্টফোনটি পাওয়া যাবে অ্যাকোয়ামেরিন ব্লু ও ডায়মন্ড ব্ল্যাক রঙে;।বাংলাদেশের বাজারে ভি২৫ ফাইভজি’র মূল্য ৪৭ হাজার ৯৯৯ টাকা ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ভি২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?
নির্বাচিত

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?

ডেল ল্যাটিটিউড ৭৩২০ ডেটাক্যাবলঃ দেখে নিন কেমন হচ্ছে এই ল্যাপটপটি
নির্বাচিত

ডেল ল্যাটিটিউড ৭৩২০ ডেটাক্যাবলঃ দেখে নিন কেমন হচ্ছে এই ল্যাপটপটি

যুক্তরাজ্যে ঠাঁই পাচ্ছে চীনের হুয়াওয়ে
নির্বাচিত

যুক্তরাজ্যে ঠাঁই পাচ্ছে চীনের হুয়াওয়ে

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়
নির্বাচিত

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

বাজারে এল টিসিএল ১০ ৫জি ইউ ডব্লিউ
নির্বাচিত

বাজারে এল টিসিএল ১০ ৫জি ইউ ডব্লিউ

নতুন স্মার্টফোন কেনার পর এই ১০ টি কাজ অবশ্যই করুন
নির্বাচিত

নতুন স্মার্টফোন কেনার পর এই ১০ টি কাজ অবশ্যই করুন

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2022

চমক নিয়ে এলো ভিভো ভি২৫

Techzoom.TV |
TechzoomTV