Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রয়্যালটি ও পেটেন্ট নিয়ে অ্যাপল কোয়ালকম দ্বন্দ্বের অবসান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
রয়্যালটি ও পেটেন্ট নিয়ে অ্যাপল কোয়ালকম দ্বন্দ্বের অবসান
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ও চিপ নির্মাতা কোয়ালকমের মধ্যে রয়্যালটি ও পেটেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। উভয় প্রতিষ্ঠানের এ দ্বন্দ্ব বিশ্বের বিভিন্ন দেশের আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে গত মঙ্গলবার দুই প্রতিষ্ঠান রয়্যালটি ও পেটেন্ট নিয়ে টানা কয়েক বছর ধরে চলা দ্বন্দ্বের ইতি টানতে সক্ষম হয়েছে। এক যৌথ বিবৃতিতে বিনা অনুমতিতে কোয়ালকমের চিপ আইফোনে ব্যবহার করায় যে দ্বন্দ্বের শুরু, তা নিষ্পতিতে পৌঁছানোর ঘোষণা দেয়া হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।

রয়্যালটি ও পেটেন্ট নিয়ে দ্বন্দ্বের জেরে অ্যাপল তাদের জনপ্রিয় আইফোনে কোয়ালকমের চিপ ব্যবহার না করার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে কোয়ালকমের পক্ষ থেকে অ্যাপলের জন্য মডেম চিপ সরবরাহ বন্ধের হুমকি দেয়া হয়েছিল। এছাড়া স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার চীনে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলাও করা হয়। গত ডিসেম্বরে কোয়ালকমের দুটি পেটেন্ট লঙ্ঘনের জেরে চীনে আইফোনের সাতটি মডেল বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন দেশটির একটি আদালত। শুধু চীনে নয়, রয়্যালটি ও পেটেন্ট দ্বন্দ্বের জেরে অ্যাপল-কোয়ালকম পরস্পরের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ডজনের বেশি মামলা করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, টানা কয়েক বছর ধরে চলমান দ্বন্দ্বের জেরে উভয় প্রতিষ্ঠান ব্যবসার দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যবসার দিক বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশে চলমান পরস্পরবিরোধী মামলা নিষ্পত্তিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরস্পরের মধ্যে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখতে একটি ছয় বছর মেয়াদি লাইসেন্সিং চুক্তি এবং দীর্ঘমেয়াদি একটি সরবরাহ চুক্তি সই করেছে।

বিবৃতি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে চলমান মামলা নিষ্পত্তির জন্য কোয়ালকমকে অর্থ পরিশোধ করবে অ্যাপল। তবে অংকটা প্রকাশ করা হয়নি।

মামলা নিষ্পত্তির আগে উভয় প্রতিষ্ঠানই স্বপক্ষে জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করে অন্য পক্ষকে আক্রমণ করেছিল। অ্যাপলের আইনজীবী রুফিন কর্ডেল অপ্রচলিত প্রযুক্তি ব্যবহার করে অন্যায়ভাবে রয়্যালটি আদায়ের অভিযোগ তোলেন কোয়ালকমের বিরুদ্ধে। চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠানকে রয়্যালটি প্রদানের কোনো যৌক্তিকতা নেই বলে অভিমত দেন তিনি।

অ্যাপলের আইনজীবীর অভিযোগের জবাবে কোয়ালকমের আইনজীবী ইভান চেসলার বলেন, কোনো প্রকার অর্থ পরিশোধ কিংবা অনুমতি ছাড়াই কোয়ালকমের তৈরি প্রযুক্তি নিজেদের ডিভাইসে ব্যবহার করে পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল, যা প্রমাণিত হয়েছে। যে কারণে চীন ও জার্মানির বাজারে কোয়ালকমের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এমন আইফোনের মডেলগুলো বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

অ্যাপলের সঙ্গে পেটেন্ট দ্বন্দ্বের জেরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিল কোয়ালকম। কারণ প্রতিষ্ঠানটি তাদের আইফোনে কোয়ালকমের চিপ ব্যবহার বন্ধ করেছিল। তবে রয়্যালটি ও পেটেন্ট দ্বন্দ্বের অবসানের খবর প্রকাশের পর পরই গত মঙ্গলবার কোয়ালকমের শেয়ারদর ২২ শতাংশ বেড়েছে। ব্যবসায় ঘাটতি কাটিয়ে উঠতে কোয়ালকম গত বছরে দেড় হাজার কর্মী ছাঁটাই করেছিল।

বিশ্লেষকদের মতে, কোয়ালকমের ব্যবসা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। অ্যাপল-কোয়ালকম মামলার নিষ্পত্তি হলেও চাপে রয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপল ভবিষ্যতে কোয়ালকমের কাছ থেকে আগের মতো মডেম চিপ না-ও কিনতে পারে। কারণ প্রতিষ্ঠানটি এখন নিজেরাই মডেম চিপ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এরই লক্ষ্যে ওয়্যারলেস প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ প্রকৌশলী নিয়োগ দিতে শুরু করেছে অ্যাপল। ওয়্যারলেস প্রযুক্তি খাত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। অ্যাপল এ খাতে নাম লেখালে তা কোয়ালকমের মডেম চিপ ব্যবসার জন্য নেতিবাচক হবে।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি
ই-কমার্স

ই-ক্যাবের পঞ্চম বর্ষপূর্তি

এক্স থেকে আয়ের সুযোগ
নির্বাচিত

এক্স থেকে আয়ের সুযোগ

ম্যাজিক সিরিজের জন্য ৭ বছরের অ্যান্ড্রয়েড ওএস ও সিকিউরিটি আপডেট দেবে অনার বাংলাদেশ
নির্বাচিত

ম্যাজিক সিরিজের জন্য ৭ বছরের অ্যান্ড্রয়েড ওএস ও সিকিউরিটি আপডেট দেবে অনার বাংলাদেশ

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে অনর ৫০ প্রো মোবাইল
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাতে আসছে অনর ৫০ প্রো মোবাইল

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে
নির্বাচিত

মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন ২৯২ কোটি টাকা

মটোরোলার সেরা ৫ ফোন
নির্বাচিত

মটোরোলার সেরা ৫ ফোন: বাজারে নতুন সাড়া জাগানো স্মার্টফোনগুলো

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix