Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনর ৮০ প্রোতে ১৬০ মেগাপিক্সেল ক্যামেরাই থাকবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 19 November 2022
অনর ৮০ প্রোতে ১৬০ মেগাপিক্সেল ক্যামেরাই থাকবে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির উত্কর্ষের যুগে স্মার্টফোনে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমানে গ্রাহক চাহিদার শীর্ষে। সেদিক থেকে উৎপাদনকারীরা বর্তমানে ২০০ মেগাপিক্সেলে ঝুঁকছে। তবে এর মাঝে কিছু ব্যতিক্রমও রয়েছে। গুঞ্জন রয়েছে অনর ৮০ প্রো প্লাসে ১৬০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। সম্প্রতি অনর থেকেও ৮০ প্রো ডিভাইসেও সেন্সরটি ব্যবহারের কথা নিশ্চিত করা হয়েছে। খবর গিজচায়না।

চীনের বাজারে ২৩ নভেম্বর অনর ৮০ সিরিজ উন্মোচন করা হবে। ব্র্যান্ডটি ভ্যানিলা, এসই, প্রো ও প্রো প্লাস মডেলগুলো ঘোষণা করবে। এগুলোর মধ্যে অনর ৮০ প্রো প্লাস নেতৃস্থানীয় পর্যায়ে থাকলেও স্ট্যান্ডার্ড প্রো ভার্সনগুলোও বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা সংশ্লিষ্টদের।

উইবোতে দেয়া এক পোস্টে স্মার্টফোনের বৈশিষ্ট্য নিশ্চিত করেছে হুয়াওয়ে। সেখানে অনর ৮০ প্রোতে সেন্টার অ্যালাইনড বা ডিভাইসের মাঝামাঝি অবস্থানে ডুয়াল ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা গিয়েছে। ১৬০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারের বিষয়টি পরিষ্কার হলেও রিয়ারের ক্যামেরাসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, প্রো প্লাস ভ্যারিয়েন্টে একই ধরনের ডুয়াল নচ ব্যবহার করা হবে। সেই সঙ্গে এ ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকতে পারে।

প্রকাশিত টিজারে জানানো হয়, অনর ৮০ প্রোর ক্যামেরা ১৬০ মেগাপিক্সেলের বেশি রেজল্যুশনের ছবি ধারণে সক্ষম। তবে এ ডিভাইসে প্রতিষ্ঠানটি কোন ধরনের ক্যামেরা সেটআপ ব্যবহার করছে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিবিদদের ধারণা ১৬০ মেগাপিক্সেলে ছবি তোলার বিষয়টি হয়তো সফটওয়্যারের কারসাজি।

প্লাস মডেলেও একই ধরনের ক্যামেরা সেটআপ থাকতে পারে। অন্যদিকে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ডিভাইসগুলোয় ২০০ মেগাপিক্সেলের আইএসওসেল এইচপিওয়ান ক্যামেরা ব্যবহার করা হতে পারে বলে জানানো হয়েছে। অনর ৮০ প্রো ও প্লাস ভ্যারিয়েন্টে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হতে পারে। অন্যদিকে ভ্যানিলা অনর ৮০ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭৮২ জি প্রসেসর থাকতে পারে। এ ডিভাইসের মাধ্যমে কোয়ালকমের নতুন চিপটি বাজারে আত্মপ্রকাশ করবে।

৮০ সিরিজের ডিভাইসগুলোয় ম্যাজিক ইউজার ইন্টারফেসের পরিবর্তে নতুন অনর ম্যাজিক অপারেটিং সিস্টেমও চালু করা হতে পারে। প্রযুক্তিবিদদের ধারণা অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনকে কেন্দ্র করে এটি তৈরি করা হবে। এখন পর্যন্ত সিরিজটির ডিভাইস বৈশ্বিকভাবে বাজারজাতের ব্যাপারে কিছু জানা যায়নি। সংশ্লিষ্টদের আশা চীনের বাজারে উন্মোচনের কয়েক মাস পর ইউরোপে স্মার্টফোনগুলো পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা থেকে বাঁচতে যেভাবে পরিষ্কার করবেন স্মার্টফোন
নির্বাচিত

করোনা থেকে বাঁচতে যেভাবে পরিষ্কার করবেন স্মার্টফোন

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত কল আটকানোর উপায়

চুরির আড়াই কোটি ডলার ফেরত দিলেন হ্যাকার
নির্বাচিত

চুরির আড়াই কোটি ডলার ফেরত দিলেন হ্যাকার

স্ন্যাপড্রাগন ৮৮৮ এর বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছে কোয়ালকম
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৮৮ এর বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছে কোয়ালকম

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক
নির্বাচিত

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ফয়েজ আহমদ তৈয়্যব

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

বিশেষ ছাড়ে বিমানের টিকিট বুকিং ও পেমেন্ট সম্পন্ন...

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2022

অনর ৮০ প্রোতে ১৬০ মেগাপিক্সেল ক্যামেরাই থাকবে

Techzoom.TV |
TechzoomTV