Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২২ সালের দুর্দান্ত ক্যামেরার আলোচিত যত স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
২০২২ সালের দুর্দান্ত ক্যামেরার আলোচিত যত স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দুয়ারে কড়া নাড়ছে নতুন বাজার। শেষ হতে চলল ২০২২ সাল। এ বছর প্রযুক্তির দুনিয়ায় বেশ আলোচিত ছিল নিত্যনতুন স্মার্টফোন। এর মধ্যে কিছু মডেলে ছিল দুর্দান্ত ক্যামেরা। এসব ফোনের ফোনের ক্যামেরার ফিচার যেনো ডিএসএলআর ক্যামেরাকেও হার মানায়। জানুন এমনই কয়েকটি স্মার্টফোন সম্পর্কে।

শাওমি ১২ প্রো
শাওমি ১২ প্রো মডেলে ৬.৭৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে এলটিপিও অ্যামোলিড স্ক্রিন রয়েছে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে টু কে রেজুলেশন উপভোগ করা যাবে। ফোনটি পরিচালনার জন্য দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ প্রসেসর। এই প্রসেসর ঠান্ডা করার জন্য বিশেষ কুলিং প্রযুক্তি ব্যবহার করেছে শাওমি। হ্যান্ডসেটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় এইচডিআর ১০ প্লাস সাপোর্ট মিলবে। পাশাপাশি এতে এইট কে মানের ভিডিও রেকর্ডিং করা যাবে। ক্যামেরায় বিশেষ ফিচার হিসেবে থাকছে আলট্রা নাইট মোড, পোট্রেট মোড।

ভিভো এক্স ৮০ প্রো
বছরের অন্যতম আলোচিত ফোন ভিভোর এক্স ৮০ প্রো মডেল। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ চিপসেট। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন এই হ্যান্ডসেটে। এছাড়াও এই ফোনে ৪৮, ১২ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরায় কার্ল জেইসের সিনেমাটিক ভিডিও বোকে সিস্টেম ব্যবহার করেছে ভিভো। এই ফিচারে ভিডিও রেকর্ডিংয়ের সময়ও ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে। যা ভিডিও ফুটেজে দেবে সিনেমাটিক ইফেক্ট।

অপো রেনো ৮ প্রো
অপো রেনো ৮ প্রো মূলত একটি ফটোগ্রাফি ফোন। এই ফোনে ডুয়াল সনি ক্যামেরা ব্যবহার হয়েছে। রিয়ার ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দিয়েছে অপো। ছবি তুলে এডিট করার জন্য বিশেষ অ্যাপ রয়েছে হ্যান্ডসেটটিতে।

মটোরোলা এজ ৩০ আল্ট্রা
এই ফোনের প্রধান আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ৪কে এইচডিআর ১০ প্লাস মানের ভিডিও ধারণ করা যাবে। ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ছাড়াও ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দিয়েছে মটোরোলা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৬০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা মডেলের পেছনে ৪টি ক্যামেরা দেওয়া হয়েছে। এর একটি ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেলের রেজুলেশন মিলবে। ক্যামেরা সেটাপে আরও আছে ১২ ও ১০ মেগাপিক্সেলের সেন্সর।

এই মোবাইলে তোলা ভিডিও ফুটেজে কোনও শেক দেখা যাবে না। কেননা এতে রয়েছে সুপার স্টেডি মোড। এছাড়াও পাবেন সুপার এইচডিআর মোড। যা ছবির কালার উন্নত করবে। সেলফি ও ভিডিও ক্যামেরার জন্য এই ফোনে রয়েছে ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা।

আইফোন ১৪ প্রো ম্যাক্স
লেটেস্ট জেনারেশনের ফ্ল্যাগশিপ আইফোনে রয়েছে এ১৬ বায়োনিক চিপ। এই ফোনের ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় রয়েছে সেকেন্ড জেনারেশন সেন্সর শিফট প্রযুক্তি। যা ইমেজ স্টেবিলাজেশনে কাজে লাগে। এছাড়াও অ্যাপলের আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে রয়েছে ফটোনিক ইঞ্জিন ডিপ ফিউশন স্মার্ট এইচডিআর ৪, পোট্রেট মোড, অ্যাডভান্সড বোকে মোড, ডেপথ কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

Tags: শাওমি ১২ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম ঝলকেই চমক, ভিভো এস৫ ফোনে যা যা থাকছে?
নির্বাচিত

প্রথম ঝলকেই চমক, ভিভো এস৫ ফোনে যা যা থাকছে?

ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখার উপায়
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখার উপায়

শাওমি আনল নতুন রেডমি ফোন, দাম হাতের নাগালে
নির্বাচিত

শাওমি আনল নতুন রেডমি ফোন, দাম হাতের নাগালে

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক
টেলিকম

টেলিটকে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

স্পামিং ও তথ্য চুরি : সতর্ক থাকার উপায় কি?
কিভাবে করবেন

স্পামিং ও তথ্য চুরি : সতর্ক থাকার উপায় কি?

দাম কমলো ভিভো ফোনের
নির্বাচিত

তরুণদের নজর কাড়ছে ভিভো’র ওয়াই সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix