Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিঙ্গাপুরে উৎপাদন বাড়াচ্ছে চিপ খাতসংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি চুরির ঝুঁকিতে চিপ ও ডিসপ্লে খাত
Share on FacebookShare on Twitter

পশ্চিমের চিপ নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরবরাহকারীরা সিঙ্গাপুরে তাদের কার্যক্রম বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। মূলত মাঝারি থেকে দীর্ঘমেয়াদে চাহিদা মেটাতে ও সরবরাহ চেইনের সংকট দূর করতেই এ সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

দেশটিতে ওয়েফার প্লান্টের সক্ষমতা বাড়াতে ৪০ কোটি ইউরো বা ৪৩ কোটি ডলার বিনিয়োগ করবে ফ্রান্সের সাবস্ট্রেট উৎপাদনকারী প্রতিষ্ঠান সইটেক। অন্যদিকে ৬০ কোটি সিঙ্গাপুর ডলার বা ৪৫ কোটি ডলারে নতুন কারখানা স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস।

উত্তর-পূর্ব সিঙ্গাপুরের শিল্প খাতসংশ্লিষ্টদের অন্যতম স্থান হচ্ছে পাসির রিস ওয়াফার ফ্যাব পার্ক। সেখানে থাকা কারখানার পরিধি বাড়াচ্ছে সইটেক। ২০২৪ সাল নাগাদ সইটেকের এ প্রকল্প সম্পন্ন হবে বলে সূত্রে জানা গেছে। এর মাধ্যমে ৪৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এর কার্যক্রম পরিচালিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

দেশটিতে সইটেকের যে কারখানা রয়েছে সেখানে সিলিকন-অন-ইনসুলেটর (এসওআই) তৈরি করা হয়ে থাকে। কারখানা সম্প্রসারণে ফলে ৩০০ মিলিমিটার আকৃতির এসওআই ওয়াফারের উৎপাদন সক্ষমতা বছরে ২০ লাখ ইউনিট ছাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ২০২৬ সালের মধ্যে কারখানা কর্মী সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ৬০০ তে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করেছে কোম্পানিটি। কভিড-১৯ মহামারীর সময় থেকে বিশ্বে সেমিকন্ডাক্টরের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সে সঙ্গে চলতি বছর মন্দার শঙ্কায় চাহিদা পুনরায় কমতেও শুরু করেছে।

২০২২ সালের নভেম্বরে শিল্প সংস্থা ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিসটিকস এক পূর্বাভাসে জানায়, ২০২৩ সালে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি আগের বছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ কমে ৫৬ হাজার ৫৫০ কোটি ডলারে নেমে আসবে। চার বছরের মধ্যে বার্ষিক হিসেবে এটি প্রথম অবনমনের পূর্বাভাস, কিন্তু সইটেকের প্রধান নির্বাহী পিয়েরে বার্নাবে কোম্পানির উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে আশাবাদী।

নিক্কেই এশিয়ার কাছে পাঠানো লিখিত সাক্ষাতকারে তিনি বলেন, ‘‌সেমিকন্ডাক্টর শিল্প বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। এজন্য সইটেক দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য সিঙ্গাপুরে থাকা কারখানার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘‌বর্তমানে সেমিকন্ডাক্টর খাতে যে দুরবস্থা চলছে তাতে সইটেকের পরিষেবা গ্রহণকারীদের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। বিশেষ করে মোবাইল কমিউনিকেশন, অটোমোটিভ ও শিল্প খাতে যারা সইটেকের আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী চিপ ব্যবহার করছে তারা প্রভাবিত হচ্ছে না।’

২০২১ সালে ১১০ কোটি ইউরো বিনিয়োগ পরিকল্পনা নিয়েছিল সইটেক। এর অংশ হিসেবেই সিঙ্গাপুরের কারখানায় বিনিয়োগ করা হচ্ছে। ফ্রান্সের বাইরে শুধু সিঙ্গাপুরেই সইটেকের চিপ উৎপাদন কারখানা রয়েছে। সরবরাহ চেইন থাকলেও এর উন্নয়নে প্রতিষ্ঠানটি আরো বিনিয়োগের কথা জানিয়েছে। যদিও এ অঞ্চলে জমির দাম ও শ্রম ব্যয় অনেক বেশি। ফ্রান্সের আরেকটি সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি ডলফিন ডিজাইনের ৮০ শতাংশ শেয়ার সইটেকের অধীনে। ডলফিনও এশিয়ায় তাদের প্রথম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার স্থাপনের কথা ভাবছে। মন্ট্রিলের পর বিদেশে এটি প্রতিষ্ঠানটির দ্বিতীয় ডিজাইন সেন্টার হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল মিনি এলইডি ডিসপ্লের আইপ্যাড ও ম্যাকবুক আনছে
নির্বাচিত

অ্যাপল মিনি এলইডি ডিসপ্লের আইপ্যাড ও ম্যাকবুক আনছে

জ্বালানি খাতে নজর টেক জায়ান্টদে
নির্বাচিত

জ্বালানি খাতে নজর টেক জায়ান্টদে

কোনো ক্লিক ছাড়াই হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন
নির্বাচিত

কোনো ক্লিক ছাড়াই হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন

এবার চীনে ম্যাক প্রো তৈরি করবে অ্যাপল
নির্বাচিত

এবার চীনে ম্যাক প্রো তৈরি করবে অ্যাপল

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

‌‘কারণ ছাড়াই’ টাকা কাটছে রবি, মামলার হুমকির পর ৬০০ টাকা ফেরত!

ভুলে ডিলিট হওয়া জি-মেইল ফিরে পাবেন যেভাবে
নির্বাচিত

জি-মেইলের স্টোরেজ খালি করার সবচেয়ে সহজ উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে
নির্বাচিত

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল
নির্বাচিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন
বিবিধ

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ
প্রযুক্তি সংবাদ

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

ব্যয় কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা...

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২৩

সিঙ্গাপুরে উৎপাদন বাড়াচ্ছে চিপ খাতসংশ্লিষ্টরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix