Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল পিক্সেল ডিভাইসে দুর্বলতা, প্রভাব পড়ে ছবির নিরাপত্তায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
গুগল স্টোরে আসতে না আসতেই পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ বিক্রি শেষ
Share on FacebookShare on Twitter

নিজেদের অ্যান্ড্রয়েড ব্যবস্থায় সর্বশেষ সিকিউরিটি প্যাচ প্রকাশের সময় পিক্সেল ডিভাইসের ‘মার্কআপ স্ক্রিনশট’ নামে পরিচিত এক টুলে বড় ধরনের দূর্বলতার উপস্থিতির কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

এই সপ্তাহান্তে ‘সিভিই-২০২৩-২১০৩৬’ নামের ভালনারাবিলিটি আবিষ্কার করা সুপরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার সাইমন অ্যারনস ও ডেভিড বুকানন এই নিরাপত্তা দূর্বলতা সম্পর্কে আরও বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। তারা বলছেন, গুগলের নজরদারি ব্যবস্থা যে ধরনের, তাতে পিক্সেল ডিভাইস ব্যবহারকারীরা এখনও তাদের পুরোনো ছবি হারিয়ে ফেলার ঝুঁকিতে আছেন।

সংক্ষেপে বললে, ‘অ্যাক্রলিপস’ নামের এই দুর্বলতা কাউকে মার্কআপ টুলে ক্রপ করা ‘পিএনজি’ স্ক্রিনশট ও ছবির অন্তত কয়েকটি অংশ এডিট করার সুযোগ করে দিয়েছে।

কোনো বাজে ব্যবস্থা এই সক্ষমতার অপব্যবহার করতে পারে, এমন দৃশ্যপট কল্পনা করা বেশ সহজ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। এর উদাহরণ হিসেবে ধরা যায়, কোনো পিক্সেল ডিভাইসের মালিক এই টুল ব্যবহার করে যদি ছবি এডিট করেন, তবে, কেউ এই দুর্বলতার সুযোগ নিয়ে তথ্য ফাঁস করে দিতে পারে। এর প্রযুক্তিগত বিস্তারিত বুকানন প্রকাশ করেছেন তার ব্লগে।

বুকাননের তথ্য অনুযায়ী, এই দূর্বলতার অস্তিত্ব প্রায় পাঁচ বছর দীর্ঘ, যেখানে ২০১৮ সালে ‘অ্যান্ড্রয়েড ৯ পাই’ সংস্করণে চালু হয় মার্কআপ নামের টুল। আর এর মধ্যেই সমস্যাটি দেখা যায়। মার্চের সিকিউরিটি প্যাচ ভবিষ্যতে এই টুলকে বিভিন্ন ছবি মোছা থেকে বিরত রাখলেও, অতীতে পিক্সেল ব্যবহারকারীদের শেয়ার করা কয়েকটি স্ক্রিনশট এখনও ঝুঁকির মুখে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

তবে, পিক্সেল ডিভাইস ব্যবহারকারীদের এই দুর্বলতা নিয়ে কতোটা চিন্তা করা উচিৎ, তা বলা কঠিন। প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯টু৫গুগল’ ও ভার্জের পাশাপাশি টুইটারের মতো কয়েকটি সাইটে অ্যারনস ও বুকাননের শেয়ার করা ‘এফএকিউ’ পেইজের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর উচিৎ এমন ভাবে ছবি প্রসেস করা যাতে এই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ তাদের ছবি বা স্ক্রিনশট সংশোধন করতে না পারে।

তবে, অন্যান্য প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা এতোটা ভাগ্যবান নয়। এর জন্য অ্যারনস ও বুকানন বিশেষভাবে চিহ্নিত করেছেন চ্যাটিং অ্যাপ ডিসকর্ডকে, যেখানে ১৭ জানুয়ারির আপডেটের আগে এই দুর্বলতার কোনো প্যাচ আসেনি।

এই মুহুর্তে অন্যান্য সামাজিক প্ল্যাটফর্ম ও চ্যাটিং অ্যাপে শেয়ার করা ছবিতে একই ধরনের দুর্বলতার উপস্থিতি আছে কি না, তা পরিষ্কার নয়।

এই প্রসঙ্গে এনগ্যাজেট গুগলের মন্তব্য ও আরও তথ্য জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি। বর্তমানে মার্চের নিরাপত্তা আপডেটটি পাওয়া যাচ্ছে ‘পিক্সেল ৪এ’, ‘৫এ’, ‘৭’ ও ‘৭ প্রো’ ডিভাইসে। তবে অন্যান্য পিক্সেল ডিভাইসের জন্য গুগল কবে নাগাদ এই প্যাচ চালু করবে, সেটি পরিষ্কার নয়। কেউ পিক্সেল ফোন ছাড়াই প্যাচ ব্যবহার করলে তাদেরকে মার্কআপ টুলে বিভিন্ন স্পর্শকাতর ছবি শেয়ার না করার পরামর্শ দিয়েছে এনগ্যাজেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন
কিভাবে করবেন

কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন

ফোন ১% ব্যাটারিতেও দীর্ঘক্ষণ চলে কেন?
নির্বাচিত

ফোন ১% ব্যাটারিতেও দীর্ঘক্ষণ চলে কেন?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাপ উদ্বোধন, বছরজুড়ে ছাড়
নির্বাচিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাপ উদ্বোধন, বছরজুড়ে ছাড়

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে

ফিরে এল দেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ’
ই-কমার্স

ফিরে এল দেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ’

ফুজিফিল্মের এই ক্যামেরার ছবি সঙ্গে সঙ্গেই প্রিন্ট হবে
নির্বাচিত

ফুজিফিল্মের এই ক্যামেরার ছবি সঙ্গে সঙ্গেই প্রিন্ট হবে

Load More

ট্রেন্ডিং টপিক

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

বিকাশ পেমেন্টে ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক সুবিধা
প্রযুক্তি সংবাদ

বিকাশ পেমেন্টে ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ মার্চ ২০২৩

গুগল পিক্সেল ডিভাইসে দুর্বলতা, প্রভাব পড়ে ছবির নিরাপত্তায়

Techzoom.TV |
TechzoomTV