Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার এআইভিত্তিক ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
এবার এআইভিত্তিক ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’
Share on FacebookShare on Twitter

কারিন মার্জোরি একজন স্ন্যাপচ্যাট ভিত্তিক ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে তার প্রায় ২০ লাখ ফলোয়ার আছে। মার্জোরি যত বেশি সম্ভব ফলোয়ারদের সঙ্গে নিয়মিত কথা বলতে চান। কিন্তু একার পক্ষে এত বিপুল সংখ্যক মানুষের সঙ্গে নিয়মিত কথোপকথন চালানো কারও পক্ষেই সম্ভব নয়। তাই তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজের একটি প্রতিলিপি তৈরি করেছেন।

মার্জোরির আশা- কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তিনি নিজের আদলে যে চ্যাটবট তৈরি করেছেন, তা মানুষের ‘একাকীত্ব দূর করবে’।

নিজের কন্ঠের আদলে তৈরি মার্জোরির এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের নাম ‘কারিনএআই’। চ্যাটবটের ওয়েবসাইটে এটি নিজেকে ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’ হিসেবে পরিচয় দিয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এই চ্যাটবটের সাহায্যে মার্জোরির ভক্তরা তার এআই সংস্করণের সঙ্গে ‘ব্যক্তিগত কথোপকথন’ চালাতে পারবেন।

এই চ্যাটবট ইন্টারনেটে ভাইরাল হয়েছে। মার্জোরি সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন। প্রচুর মানুষ তার সমালোচনা করছেন, এমনকি তিনি মৃত্যুর হুমকিও পাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সঙ্গীর মতো কথোপকথন চালু নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে।

এক টুইটে মার্জোরি বলেছেন, ‘মানুষের একাকীত্ব নিরসনের পথে কারিনএআই প্রথম উদ্যোগ।’ ২৩ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার আরও বলেন, ‘পুরুষদেরকে তাদের আবেগ-অনুভূতি, পুরুষত্ব ও তারা যেসব সমস্যার মোকাবেলা করছে, তা গোপন রাখতে বলা হয়। কারিনএআই’র সাহায্যে আমি এসব সমস্যার সমাধান করতে চাই। বিশ্বের শীর্ষ মনোবিদদের পরামর্শে আমি এই চ্যাটবটে কগনিটিভ বিহেভিয়ারিয়াল থেরাপি ও ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি যোগ করার জন্য কাজ করে যাচ্ছি। এই চ্যাটবট করোনা মহামারির সময় মানুষ যে শারীরীক এবং মানসিক মনোবল হারিয়ে ফেলেছিল, তা ফিরে পেতে সহায়তা করবে, পাশাপাশি মানসিক ট্রমা থেকেও বেরিয়ে আসতে সাহায্য করবে।’

এআই চ্যাটবটের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ‘যথার্থ এআই অভিজ্ঞতা’ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টরা ডিজাইন এবং কোডিংয়ের পেছনে ২ হাজার ঘন্টারও বেশি সময় ব্যয় করেছেন।

ফরেভার ভয়েস নামের একটি প্রতিষ্ঠান মার্জোরির জন্য এই চ্যাটবটটি তৈরি করেছে আর এতে ব্যবহার করা হয়েছে ওপেনএআই’র জিপিটি৪ সফটওয়্যার। এনবিসি নিউজ ফরেভার ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা জন মেয়ারের কাছে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

তবে সম্প্রতি এক টুইটে চ্যাটবট তৈরিতে ভূমিকা রাখতে পেরে ‘গর্বিত’ বলে দাবি করেছেন তিনি এবং মার্জোরির উদ্যোগকে ‘মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে এআই’র ব্যবহারকে গুরুত্বপূর্ণ উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছেন।

ফরচুন ম্যাগাজিনের তথ্য অনুসারে চালুর প্রথম সপ্তাহেই কারিনএআই’র ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’ সেবা প্রায় ৭২ হাজার মার্কিন ডলার আয় করেছে। মার্জোরির ভক্তরা চ্যাটবটটির সঙ্গে কথা বলার জন্য মিনিটে ১ ডলার করে খরচ করছেন।

কারিনএআই গ্রাহকদের অন্তরঙ্গ অভিজ্ঞতা দিলেও সেখানে কোনো খোলামেলা ‘যৌন আলাপের অভিজ্ঞতা’ পাওয়ার সুযোগ নেই। তবে দেখা গেছে গ্রাহকের উস্কানিতে পা দিয়ে কারিনএআই তাদের সঙ্গে খোলামেলা যৌন আলাপে অংশ নিচ্ছে। বিজনেস ইসসাইডার এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের পর মার্জোরি এক বিবৃতিতে জানান, ‘এটি হওয়ার কথা নয়। সম্ভবত অ্যালগরিদম ঠিকভাবে কাজ করছে না। খুব দ্রুত এই ত্রুটি সারানো হবে। ‘

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ধরনের সেবার নজির এটিই প্রথম নয় এবং এ ধরনের সমস্যাও (খেলামেলা যৌনালাপ) কারিনএআই’ই প্রথম মোকাবেলা করছে না। এআই প্রতিষ্ঠান রেপ্লিকাও একই সমস্যার মুখোমুখি হয়েছিল।

তবে এ ধরনের এআই চ্যাটবট দিয়ে আসলেই মানুষের একাকীত্ব নিরসন করা যাবে কিনা, তার জানার জন্য কোনো সঠিক বৈজ্ঞানিক ও সামাজিক গবেষণা এখনো নেই। কিছু বিশ্লেষকের মতে, এটা শুধু সাধারণ মানুষের ওপর ইনফ্লুয়েন্সারদের প্রভাব ব্যবহার করে অর্থ উপার্জনের একটি কৌশলমাত্র।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিসিএল এল১০ প্রোঃ একনজরে দেখে নিন মোবাইলটির স্পেসিফিকেশন
নির্বাচিত

টিসিএল এল১০ প্রোঃ একনজরে দেখে নিন মোবাইলটির স্পেসিফিকেশন

২ মিনিটেই শেষ মটোরোলার নতুন ফোনের স্টক
নির্বাচিত

২ মিনিটেই শেষ মটোরোলার নতুন ফোনের স্টক

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
নির্বাচিত

ইন্টারনেটের গতি কমতে পারে শুক্রবার থেকে

শাওমি ১৪ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেলের ৪ ক্যামেরার ফোন
নির্বাচিত

শাওমি ১৪ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেলের ৪ ক্যামেরার ফোন

বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট!
টেলিকম

বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট!

কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা
ই-কমার্স

কিউকমের ২০ গ্রাহক ফেরত পেলেন ৪০ লাখ টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা
নির্বাচিত

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!
বিবিধ

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!

ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ভয়াবহ আক্রমণের মাধ্যমে প্রতিশোধের ঘোষণা ইরানের

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix