Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর ফোল্ডেবলের বিক্রি বাড়বে ৫৫%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ মে ২০২৩
শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ মহামারী-পরবর্তী সময় থেকে প্রযুক্তি বাজারে মন্দা ভাব বিরাজ করছে। এরপর অর্থনৈতিক মন্দার শঙ্কা ও অস্থিতিশীলতা আরো প্রভাব বিস্তার করেছে। সামগ্রিক দিক বিবেচনায় চলতি বছর ১২০ কোটির বেশি স্মার্টফোন বিক্রি হবে না বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স। তবে ফোল্ডেবল ডিভাইস বাজারের নিয়ন্ত্রণ নেবে। আর চলতি বছর ফোল্ডেবল সেলফোনের বিক্রি ৫৫ শতাংশ বেড়ে ১ কোটি ৯৮ লাখ ইউনিট ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গিজচায়নায় প্রকাশিত খবরে বলা হয়, ২০২২ সালের ১ কোটি ২৮ লাখ ইউনিট ডিভাইসের তুলনায় চলতি বছর ৫০ লাখ বেশি ডিভাইস বিক্রি হবে। জরিপে দাবি করা হয়, ফোল্ডেবল স্মার্টফোনের দাম বেশি হওয়ার কারণে স্মার্টফোনের বাজারে এর হিস্যা বা অবস্থান খুবই দুর্বল। সেলফোন উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশের খরচ কমাতে বিভিন্ন ব্র্যান্ড ও সরবরাহকারীরা নতুন প্রযুক্তি উদ্ভাবনে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদাহরণস্বরূপ, ফোল্ডেবল স্মার্টফোনে যে ওএলইডি প্যানেল ব্যবহার করা হয় তার জন্য ২৩ শতাংশই ওএলইডি অর্গানিক অংশে ব্যয় হয়। বর্তমানে আরো একাধিক কোম্পানি যন্ত্রাংশ সরবরাহের চেষ্টা চালাচ্ছে। ফলে শিগগিরই এর দাম কমবে বলে আশা বিশ্লেষকদের। ফোল্ডেবল ডিভাইসের আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হচ্ছে হিঞ্জ। বর্তমানে এর দামও কমে ১২০ ডলারে নেমে এসেছে। প্রযুক্তিবিদদের মতে ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি বাড়াতে হলে উৎপাদন খরচ কমাতে হবে।

২০১৯ থেকে শুরু করে ২০২০ সালের শেষ পর্যন্ত ফোল্ডেবল সেলফোন বাজারজাতকারী একমাত্র চীনা কোম্পানি ছিল হুয়াওয়ে। তবে সময়ের সঙ্গে অপো, ভিভো, শাওমি ও অনরের মতো প্রতিষ্ঠান ফোল্ডেবলের বাজারে প্রবেশ করেছে। ২০২২ সালে পকেট এস বাজারে আনে হুয়াওয়ে। এর ডিজাইন ও দাম স্মার্টফোনের বাজারে আলোড়ন তৈরি করেছে। এতে শুধু ফোরজি ব্যবহারের সুবিধা থাকলেও এর বিক্রি কমেনি।

গত বছর হুয়াওয়ের বাজার হিস্যা ১০ শতাংশের কাছাকাছি ছিল। তবে চলতি বছর তা ২০ শতাংশের কাছাকাছি বলে জানা গেছে। ফোল্ডিং সেলফোনের বাজারে আরো কিছু চীনা প্রতিষ্ঠান ৩-৫ শতাংশ বাজার হিস্যা দখলে নিয়েছে। এসব প্রতিষ্ঠান যদি বিশ্ববাজারে আরো ডিভাইস আনতে পারে তাহলে বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আফ্রিকার বাজারে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছে ট্রানশন। এ বছর কোম্পানিটি নিজস্ব ফোল্ডেবল সেলফোন দ্য ফ্যান্টম ভি ফোল্ড বাজারজাত করেছে। অতিসম্প্রতি এ ক্যাটাগরিতে প্রবেশ করেছে গুগল। ৭ দশমিক ৬ ইঞ্চি (২২০৮x১৮৪০ পিক্সেল) ও ৫ দশমিক ৮ ইঞ্চির (২০৯২x১০৮০ পিক্সেল) ওএলইডি প্যানেলসহ পিক্সেল ফোল্ড বাজারে এনেছে সফটওয়্যার জায়ান্টটি।

জুলাইয়ের শেষ দিকে গ্যালাক্সি ফোল্ড ৫ বা ফ্লিপ ৫ বাজারজাতের গুঞ্জন চলছে। স্যামসাংয়ের বেশকিছু জেনারেশন রয়েছে। কেননা দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্টই প্রথম ফোল্ডেবলের বাজারে প্রবেশ করে। যে কারণে গবেষণা, উন্নয়ন ও উৎপাদন প্রযুক্তির দিক থেকে কোম্পানিটি অন্যদের তুলনায় এগিয়ে। বর্তমানে বাজারে ১ কোটি ৩০ লাখের বেশি ফোল্ডিং সেলফোন রয়েছে।

ট্রেন্ডফোর্সের পূর্বাভাস, ২০২৩ সালে বাজারে ফোল্ডেবল স্মার্টফোনের উপস্থিতি ১ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে। ২০২৭ সাল নাগাদ তা ৫ শতাংশ ছাড়িয়ে যাবে।

Tags: গ্যালাক্সি ফোল্ড ৫ফোল্ডেবল

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে ওয়েবসাইটের অনপেজ এসইও শুরু করবেন
কিভাবে করবেন

যেভাবে ওয়েবসাইটের অনপেজ এসইও শুরু করবেন

হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছে বিজ্ঞাপন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছে বিজ্ঞাপন

যুক্তরাজ্যের মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক
নির্বাচিত

যুক্তরাজ্যের মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক

সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন কোনটি?
নির্বাচিত

সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন কোনটি?

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসির ২৪ বছর: অর্জনের মুকুটে দুর্নীতির কাঁটা, সংস্কারের দাবি তুঙ্গে

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫
নির্বাচিত

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix