Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবারো ওয়ালটন এসি কিনে জাপানি গাড়ি পেলেন না.গঞ্জের ব্যবসায়ী মাসুদ করিম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ জুন ২০২৩
আবারো ওয়ালটন এসি কিনে জাপানি গাড়ি পেলেন না.গঞ্জের ব্যবসায়ী মাসুদ করিম
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’ এর আওতায় এবার এয়ার কন্ডিশনার বা এসি কিনে জাপানি ব্র্যান্ডের গাড়ি পেয়েছেন নারায়ণগঞ্জ সদরের ব্যবসায়ী মাসুদ করিম। এর আগে ক্যাম্পেইনের এই সিজনে ওয়ালটনের ফ্রিজ কিনে গাড়ি পেয়েছিলেন যশোরের শার্শা উপজেলার আনসার বাহিনীর সদস্য শ্রী রতন লাল বাসফোড়।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ওয়ালটন। ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পেইনের সিজন-১৮’তে ক্রেতাদের জন্য ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ সুবিধা রয়েছে। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পাচ্ছেন গাড়িসহ লক্ষ লক্ষ উপহার। ক্রেতারা এসব সুবিধা পাচ্ছেন ১৫ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত।

সোমবার (৫ জুন, ২০২৩) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা মাসুদ করিমের কাছে গাড়ি হস্তান্তর করা হয়। তার হাতে জাপানি ব্র্যান্ডের গাড়ির চাবি তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সেসময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এমদাদুল হক সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম এবং ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘ইলেক্ট্রো হাট’ এর স্বত্ত্বাধিকারী শংকর চক্রবর্তী। গাড়ি হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ২০ জন গ্রাহককে পুরস্কৃত করে ইলেক্ট্রো হাট শোরুম কর্তৃপক্ষ।

মাসুদ করিম দুই মেয়েসহ ৪ সদস্যের পরিবার নিয়ে থাকেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার খানপুর মেইন রোডে। খানপুরে ঈসা খাঁ রোডে ২০২২ সালে প্রতিষ্ঠা করেন আল হেরা জেনারেল হাসপাতাল। গত ৩১ মে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘ইলেক্ট্রো হাট’ থেকে ৬৯ হাজার ৪০০ টাকায় ১.৫ টনের একটি ইনভার্টার এসি কেনেন তিনি। কেনার পর তার মোবাইল নাম্বার দিয়ে ক্রয়কৃত এসিটি ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এরপর তার মোবাইলে ওয়ালটন থেকে ফ্রি গাড়ি পাওয়ার মেসেজ পান তিনি। ওয়ালটন থেকে মাত্র একটি এসি কিনে জাপানি ব্র্যান্ডের গাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাসুদ।

গাড়ি ফ্রি পাওয়ার প্রতিক্রিয়ায় মাসুদ করিম বলেন, ওয়ালটনের একটি এসি কেনার সঙ্গে যে এতোবড় সুখবর আসবে তা স্বপ্নেও ভাবিনি। গাড়ি পাওয়ার এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্রতি বিশ্বাস ও আস্থা আরো বেড়ে গেলো। এসি বিক্রি করে গাড়ি ফ্রি দেয়ার মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের বিশাল সক্ষমতা প্রকাশ পেলো। আমার পুরো পরিবার ওয়ালটনের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে ওয়ালটনের স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেট অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ওয়ালটন যে গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করে আজকের অনুষ্ঠান তারই প্রমাণ। দেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন করছে। ওয়ালটন দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশাল অবদান রাখার মাধ্যমে জয় করে নিয়েছে মানুষের আস্থা।

অনুষ্ঠানে ওয়ালটনের ডিএমডি এমদাদুল হক সরকার বলেন, ক্রেতাদের হাতে ভালোমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সুবিধা দেয়ার প্রতি ওয়ালটন বিশেষ গুরুত্ব দেয়। ঈদুল আজহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের গাড়িসহ নানান উপহার দেয়া হচ্ছে। এরইমধ্যে ওয়ালটন পণ্য কিনে বিভিন্ন ধরণের পণ্য ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা। ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে গাড়ি ফ্রি পেয়েছেন দুই ক্রেতা। ঈদুল আযহার আগে আরো গাড়ি ফ্রি পেতে পারেন ক্রেতারা।

জানা গেছে, ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে গাড়ি ফ্রিসহ লক্ষ লক্ষ উপহারের এসএমএস যাচ্ছে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে ওই উপহার বুঝিয়ে দিচ্ছে।

 

Tags: ওয়ালটন এসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ে মেট বুক ১৩ ম্যাকবুক কিলার
নির্বাচিত

হুয়াওয়ে মেট বুক ১৩ ম্যাকবুক কিলার

‘স্মার্ট রিপ্লাই’ ফিচার আনছে অ্যাপল
নির্বাচিত

‘স্মার্ট রিপ্লাই’ ফিচার আনছে অ্যাপল

ডেটিং অ্যাসিস্ট্যান্ট
নির্বাচিত

আপনার সঙ্গী খুঁজে দেবে এআই, ফেসবুক আনল নতুন ডেটিং অ্যাসিস্ট্যান্ট

অপোর কম দামের স্মার্টফোন
নির্বাচিত

অপোর কম দামের স্মার্টফোন

জিপি ২০০০ কোটি টাকা না দিলে ব্যবস্থা নেবে বিটিআরসি
টেলিকম

জিপি ২০০০ কোটি টাকা না দিলে ব্যবস্থা নেবে বিটিআরসি

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে ভিভো ওয়াই ৫২ এসটি১
নির্বাচিত

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে ভিভো ওয়াই ৫২ এসটি১

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix