Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিউলে নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৯ জুন ২০২৩
সিউলে নতুন ফোল্ডেবল ফোন উন্মোচন স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো সিউল থেকে নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। গ্যাংনামের কোয়েক্স কনভেনশন সেন্টারে ২৬ জুলাই আয়োজিত হবে উন্মোচন অনুষ্ঠান। এর মাধ্যমে স্মার্টফোনের জগতে নতুন আদর্শ স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রায় এক দশক ধরে স্যামসাং নতুন ফোনের উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০১০ সালের মার্চে প্রথম আসর আয়োজিত হয় লাস ভেগাসে। তারপর নিউইয়র্ক, লন্ডন, বার্লিন ও বার্সেলোনায় আয়োজিত হয় উন্মোচন অনুষ্ঠান।

স্যামসাংয়ের প্রধান রোহ তাই মুন দাবি করেছেন, ফোল্ডেবল ঘরানার স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং নতুনত্বকে প্রাধান্য দেয়ার দর্শনকে লালন করে। ভবিষ্যতের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এটি। সিউলে অনুষ্ঠানের আয়োজন করাটা একই সঙ্গে শহর ও ফোনের জন্য গুরুত্বপূর্ণ। সিউল আবিষ্কার ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে সাম্প্রতিক দিনগুলোয়।

নতুন ফোন উন্মোচনের মাধ্যমে কোম্পানি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের আরো একটা অধ্যায় যুক্ত করতে যাচ্ছে। তালিকায় রয়েছে গ্যালাক্সি জি ফ্লিপ ফাইভ, গ্যালাক্সি জি ফোল্ড ফাইভ ও গ্যালাক্সি ওয়াচ সিক্স। স্যামসাং দাবি করেছে, স্যামসাং তাদের ফোল্ডেবল ডিভাইসের জন্য আয়োজনের কেন্দ্র পরিবর্তন করতে চায়। বিশেষ করে গুরুত্ব দিতে চাচ্ছে পৃথিবীর সাংস্কৃতিক কেন্দ্রগুলোয়। তার জন্য প্রতিটি আসরের জন্য থাকবে বিশেষ থিম।

চলতি বছর সিউলকে নির্বাচিত করার কারণ বৈশ্বিক ট্রেন্ডকে প্রভাবিত করার ক্ষেত্রে শহরটির ভূমিকা। এটি স্যামসাংয়ের আত্মবিশ্বাসকেও প্রতীকায়িত করবে।

ফেব্রুয়ারিতে স্যামসাং সান ফ্রান্সিসকোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নতুন তিনটি মডেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য। গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন তিনটি হলো গ্যালাক্সি এস২৩, এস২৩ প্লাস ও এস২৩ আল্ট্রা। সঙ্গে ছিল গ্যালাক্সি বুক থ্রি ল্যাপটপ ও অন্যান্য বিষয়াবলিও। এদিকে গত মাসে গুগল প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনে। নিজেদের প্রতিষ্ঠিত করে স্যামসাংয়ের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে।

গত সপ্তাহে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা লি ইয়ং হি দাবি করেছেন, আগামী দুনিয়ার ভেন্যু বিবেচনা করতে হলে সিউল অর্থবহ ও গুরুত্বপূর্ণ। তাছাড়া স্যামসাংয়ের তালিকায়ও সিউলের নাম সবার ওপরেই ছিল। কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, ফোল্ডেবল ফোনের বার্ষিক চালানে সিউলের শেয়ার শীর্ষে। ২০২২ সালে মোট সরবরাহের ১৩ দশমিক ৬ শতাংশ ছিল সিউল থেকে।

স্যামসাং এখন থেকে বিভিন্ন সাংস্কৃতিক শহরগুলোয় আসরের আয়োজন করবে। যদিও বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, ২০৩০ ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হওয়ার দৌড়ে রয়েছে বুসান। স্যামসাং সিউলে আয়োজন করার মাধ্যমে একধরনের প্রচারণা চালাচ্ছে বুসানের পক্ষে। স্যামসাংয়ের পণ্য উন্মোচনের আগেই বুসানের আধিপত্য ছিল। অন্যান্য শহরকে আলোচনায় আনার চেষ্টা করছে প্রযুক্তি জায়ান্টটি।

অবশ্য কয়েকজন বিশ্লেষকের মুখে ভিন্ন অভিমত পাওয়া যাচ্ছে। তারা বলছেন, ‘‌স্বদেশী শহরে উন্মোচন কেবল বাজারজাতের খরচ কমানোর জন্য। প্রথম তিন মাসে কোম্পানিটির আয় কমেছে ৯৬ দশমিক ৬ শতাংশ। গত ১৪ বছরের মধ্যে যা সর্বনিম্ন। জানুয়ারি থেকে মার্চের মধ্যে স্যামসাংয়ের বিক্রি ছিল ৬৩ দশমিক ৭ ট্রিলিয়ন ওন। আয় দাঁড়িয়েছে ৬৪ হাজার ওনে।’

২০১৯ সালে প্রথমবারের মতো গ্যালাক্সি ফোল্ড সামনে আনে স্যামসাং। তার পর থেকেই ফোল্ডেবল সিরিজ স্মার্টফোনের নতুন ঘরানা হিসেবে এগিয়ে নিচ্ছে স্যামসাং। তবে নতুন উন্মোচনের ক্ষেত্রে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। সবশেষে গ্যালাক্সি ফোল্ডেবল ফোন উন্মুক্ত করা হয়েছে গত বছরের আগস্টে। তখন থেকেই গুঞ্জন ছিল নতুন ফোন বাজারে আনার ব্যাপারে। রোহ বলেছেন, ‘‌২০২৫ সালের মধ্যে ফোল্ডেবল ফোন হবে স্যামসাংয়ের মোট সরবরাহ করা প্রিমিয়াম স্মার্টফোনের ৫০ শতাংশের বেশি। স্মার্টফোনের জগতে ফোল্ডেবল নতুন আদর্শ স্থাপন করবে।’

Tags: গ্যালাক্সি জি ফোল্ড ফাইভগ্যালাক্সি জি ফ্লিপ ফাইভগ্যালাক্সি ফোল্ডস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড এই থাকতে চাই হুয়াওয়ে
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে যেভাবে ফাইল জিপ ও আনজিপ করবেন

নকল ও রিফার্বিশড ফোনের ছড়াছড়ি
নির্বাচিত

নকল ও রিফার্বিশড ফোনের ছড়াছড়ি

এবার ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের কাওসার আহমেদ
নির্বাচিত

এবার ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের কাওসার আহমেদ

মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিনে নানা সুবিধা
নির্বাচিত

মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিনে নানা সুবিধা

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু
নির্বাচিত

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা
ই-কমার্স

অনলাইনে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারির নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix