Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই বছরে ফোল্ডেবলের বিক্রি চার গুণ ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
দুই বছরে ফোল্ডেবলের বিক্রি চার গুণ ছাড়াবে
Share on FacebookShare on Twitter

২০২৫ সাল নাগাদ ফোল্ডেবল স্মার্টফোনের জাহাজীকরণ চার গুণ ছাড়াবে। কেননা বর্তমানে অরিজিনাল ইকুইপমেন্ট উৎপাদনকারীরা (ওইএম) প্রিমিয়াম ডিভাইসের ব্যবসায় মনোনিবেশ করছে। সম্প্রতি এক জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত এক শ্বেতপত্রে কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, ২০২৫ সাল নাগাদ ওইএমগুলো ৫ কোটি ৫০ লাখ ইউনিট ফোল্ডেবল ডিভাইস জাহাজীকরণ করবে। ২০২২ সালে প্রিমিয়াম সেগমেন্ট ডিভাইসের এ খাতটি মাত্র ১ শতাংশ বেড়েছে। যেখানে এ সময় সমগ্র স্মার্টফোন মার্কেট ১২ শতাংশ পতনের মুখে ছিল।

অর্থনৈতিক দুর্দশার সময় প্রিমিয়াম সেগমেন্ট যে শুধু স্থিতিস্থাপকতা প্রদর্শন করে তা নয়, পাশাপাশি মুনাফার হারও বাড়িয়ে দেয়। হংকংভিত্তিক কাউন্টারপয়েন্টের এক গবেষক এ কথা জানান। তার মতে, প্রিমিয়াম অফারিংয়ের মাধ্যমে ফোল্ডেবল স্মার্টফোন নতুন মাধ্যমে পরিণত হয়েছে, যা ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিয়ে থাকে।

মূলত স্যামসাংয়ের উদ্যোগের কারণে ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৯ সালে কোম্পানিটি প্রথম গ্যালাক্সি জেড ফোল্ড উন্মোচন করে। এর পরের বছরই ক্ল্যামশেল ডিজাইনের গ্যালাক্সি জেড ফ্লিপ প্রকাশ্যে আনে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। শিগগিরই সিউলে আয়োজিত হতে যাওয়া আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি জেড ফোল্ড৫ ও ফ্লিপ৫ উন্মোচন করবে কোম্পানিটি।

বৈশ্বিক পর্যায়ে স্মার্টফোনের চাহিদা প্রতিনিয়ত কমছে। অন্যদিকে ওইএমগুলো প্রিমিয়াম সেগমেন্টের দিকে মনোযোগ বাড়াচ্ছে। মূলত ৬০০ বা তার বেশি মূল্যের ডিভাইসগুলোকে প্রিমিয়াম ক্যাটাগরিতে রাখা হয়। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজার ৮ শতাংশ এবং প্রান্তিক হিসেবে ৫ শতাংশ অবনমনের শিকার হয়েছে। কাউন্টারপয়েন্টের অন্য এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, টানা আট প্রান্তিক ধরে এ হার নিম্নমুখী।

কাউন্টারপয়েন্টের এক গবেষক জানান, আগে স্মার্টফোনের বৈশ্বিক বাজার যে প্রবৃদ্ধি অর্জন করেছে বর্তমানে সে সময় আর নেই। এখন গ্রাহক সহসা সেলফোন পরিবর্তন করেন না। এছাড়া স্মার্টফোনের বাজারেও পরিবর্তন আসছে। বর্তমানে প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপের প্রতি গ্রাহকের আগ্রহ বাড়ছে। এদিক থেকে প্রিমিয়াম সেগমেন্টের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রিমিয়াম সেগমেন্ট। কেননা এ সময় বিক্রি হওয়া প্রতি পাঁচটি স্মার্টফোনের মধ্যে একটি ছিল প্রিমিয়াম ক্যাটাগরির। ২০১৯ সালে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার হিস্যা ছিল মাত্র দশমিক ৩ শতাংশ। এরপর প্রতিনিয়ত এ ক্যাটাগরির বাজার বেড়েছে। ২০২২ সালে যা ৫ শতাংশে উন্নীত হয়। জরিপের তথ্যানুযায়ী, এ খাতের প্রবৃদ্ধি চলমান থাকবে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, খুব অল্প সময়ের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার দ্রুত বেড়েছে এবং প্রিমিয়াম ক্যাটাগরিতে বড় অংশ দখল করতে পেরেছে। প্রযুক্তিবিদদের মতে, বর্তমানে প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপলের আইফোনের যে আধিপত্য রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইস সেটিতে এখন অংশ নিতে পারবে।

প্রিমিয়াম ক্যাটাগরিতে আইফোন এখন শক্ত অবস্থানে রয়েছে বলে স্বীকার করেছে কাউন্টারপয়েন্ট। তবে বিশ্লেষকদের অভিমত, নতুন ডিজাইন ও ফিচারের মাধ্যমে ফোল্ডেবল ডিভাইস এ খাতে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে।

ফোল্ডেবলের বাজারে স্যামসাংকে অগ্রদূত ভাবা হলেও, চীনের অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোও এ পথ অনুসরণ করছে। অনেক কোম্পানি এরই মধ্যে নিজস্ব ফোল্ডেবল ডিভাইস বাজারে এনেছে। এ খাতে এখন শীর্ষে চীন। ২০২২ সালের তথ্যানুযায়ী, ২৬ শতাংশ হিস্যা নিয়ে এ খাতে শীর্ষে ছিল দেশটি।

Tags: ফোল্ডেবলস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্ন্যাপড্রাগন আসছে এ সপ্তাহেই
নির্বাচিত

নতুন স্ন্যাপড্রাগন আসছে এ সপ্তাহেই

সনির সফলতার গল্পঃ একালের সনি-সেকালের সনি!!
নির্বাচিত

সনির সফলতার গল্পঃ একালের সনি-সেকালের সনি!!

নির্বাচিত

পেছাতে পারে মার্কিন কংগ্রেসে প্রযুক্তি মোড়লদের শুনানি

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: মিডরেঞ্জের প্রথম সনি আইএমএক্স ৭৬৬ ওআইএস সেন্সরের শক্তিশালী স্মার্টফোন
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: মিডরেঞ্জের প্রথম সনি আইএমএক্স ৭৬৬ ওআইএস সেন্সরের শক্তিশালী স্মার্টফোন

গুগল ক্যালেন্ডারে সাইবার হামলার বিষয়ে সতর্কতা
নির্বাচিত

গুগল ক্যালেন্ডারে সাইবার হামলার বিষয়ে সতর্কতা

ডিক্সনের অধীনে তৈরি হবে নকিয়া-মটোরোলার স্মার্টফোন
নির্বাচিত

ডিক্সনের অধীনে তৈরি হবে নকিয়া-মটোরোলার স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix